Wednesday, May 6, 2026

১০১-র পাল্টা ১০০১ কেজি! দিলীপকে টেক্কা দিয়ে রামমন্দিরে গোবিন্দভোগ চাল পাঠালেন সুকান্ত

Date:

Share post:

বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh) রামলালার স্নানের জন্য পাঠিয়েছেন ১০১ কেজি মধু। তাঁকে তো হাত গুটি থাকলে চলবে না, নম্বর কমে যাবে। এবার তাই রামমন্দিরে ১ হাজার ১ কেজি গোবিন্দভোগ চাল পাঠালেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumder)। বালুরঘাট থেকে অযোধ্যায় (Balurghat to Ayodhya) গিয়েছে এই চাল।

সোমবার রামলালার ‘প্রাণপ্রতিষ্ঠা’। বিভিন্ন নদী, সাগর, হ্রদের জল, ঘি, মধু, ডাবের জলে স্নান করানো হবে রামলালাকে। কোন রাজ্য থেকে কী আসবে তা পরিষদ থেকে ঠিক করে দেওয়া হয়। বাংলার ভাগে পড়ে মধু। কিছুদিন আগেই জিআই ট্যাগ পয়েছে সুন্দরবনের মধু। সেই মধু পাঠানোর ভার দেওয়া হয় বিজেপি সাংসদ তথা প্রাক্তন রাজ্য সভাপতিকে। দিলীপ জানান, ১০১ কেজি মধু পাঠিয়েছেন তিনি। দিলীপ বলেন, কার্যকর্তাদের ৬ মাস সময় লেগেছে এই মধু সংগ্রহ করতে। একত্রে অযোধ্যায় পাঠানো হয়েছে।

দিলীপের পরেই ময়দানে নেমে পড়েন সুকান্ত মজুমদার। বালুরঘাট থেকে ১০০১ কেজি গোবিন্দভোগ চাল পাঠানো হয়েছে। সাংসদ সুকান্ত মজুমদার বলেন, “আমাদের জেলার এই চাল বিখ্যাত। খিচুড়ি রান্নার জন্য দেশের বিভিন্ন জায়গা থেকে রামমন্দির উদ্বোধনের আগে এই উপহার পাঠানো হচ্ছে। বালুরঘাট থেকে চিনি আতপ চাল পাঠিয়ে নিজেদের কৃতার্থ মনে করছি।”

রাজনৈতিক মহলের মতে, প্রাক্তন ও বর্তমান রাজ্য সভাপতির মধ্যে বিভাজন স্পষ্ট। দিলীপ মধু পাঠানোর পরেই উপযাজক হয়েই নাকি চাল পাঠিয়েছেন সুকান্ত।

Related articles

পুলিৎজারে লক্ষ্যভেদ ২ ভারতীয় সাংবাদিকের: স্বীকৃতি সাইবার জালিয়াতির রহস্যভেদের

ডিজিটাল নজরদারি ও সাইবার ক্রাইমের পর্দাফাঁস করে অস্কার হিসেবে পরিচিত পুলিৎজার পুরস্কার (Pulitzer Award) পেলেন দুই ভারতীয় সাংবাদিক...

রাজ্যে শান্তি ফেরানোর দাবি: মহাকরণে বিজেপি রাজ্য সভাপতি শমীক, পর্যবেক্ষক সুনীল

বাংলার নির্বাচন মানেই যে অশান্তির পরিবেশ তৈরি হওয়া, তা বন্ধ করার প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)।...

অবনমন বন্ধ না করলে আইনি পদক্ষেপ, AIFF-কে চিঠি মহমেডানের

অস্বাভাবিক ও সংক্ষিপ্ত মরশুমে অবনমন চালু করা অন্যায় এবং খেলাধুলার ন্যায্যতার বিরুদ্ধে! এই মর্মে সর্ব ভারতীয় ফুটবল ফেডারেশনকে...

শুভেন্দুর সঙ্গে দুই ডেপুটি, তাঁরা কারা?

উত্তরপ্রদেশ বিহার বা মহারাষ্ট্র মডেলেই বাংলায় মন্ত্রিসভা গঠন করতে চলেছে ভারতীয় জনতা পার্টি (BJP)। অর্থাৎ মুখ্যমন্ত্রী (Chief Minister)...