Saturday, May 16, 2026

Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস

Date:

Share post:

১) ২৫ জানুয়ারি থেকে শুরু হচ্ছে ভারত-ইংল্যান্ড পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ। তবে তার আগে বড় ধাক্কা ভারতীয় শিবিরে। ব্যক্তিগত কারণে ইংরেজদের বিরুদ্ধে প্রথম দুই টেস্টে খেলবেন না বিরাট কোহলি। এদিন এমনটাই জানানো হল বিসিসিয়াই-এর পক্ষ থেকে। আসন্ন ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজ শুরু হচ্ছে আগামী ২৫ জানুয়ারি থেকে।

২) আজ এএফসি এশিয়ান কাপের ম্যাচে নামছে ভারতীয় দল। প্রতিপক্ষ সিরিয়া। এবার জীবন মরণ ম্যাচের সম্মুখীন সুনীল বাহিনী। কারণ এই ম্যাচ হারলে বিদায় নিতে হবে এশিয়ান কাপ থেকে।এর আগে দুটি ম্যাচ অস্ট্রেলিয়া এবং উজবেকিস্তানের বিরুদ্ধে হারের মুখ দেখে ইগর স্টম্যাচের দল। এই ম্যাচে জিততে মরিয়া টিম ইন্ডিয়া।

৩) সামনেই ২০২৪ আইপিএল। ইতিমধ্যে আইপিএল-এর সম্ভাব্য দিন ঘোষণা করে ফেলেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। তবে এখনও পুরো সূচি ঘোষণা করেনি বিসিসিআই। আর এবার এই নিয়ে এল বড় আপডেট। সূত্রের খবর, লোকসভা নির্বাচনের দিন ঘোষণা না হওয়া পর্যন্ত আইপিএলের সূচি তৈরি করা যাবে না।

৪) ছত্তিশগড়ের বিরুদ্ধে ১ পয়েন্ট নিয়ে সন্তুষ্ট থাকতে হল বাংলাকে। রঞ্জিট্রফির ম্যাচে চতুর্থ দিনে ছত্তিশগড়কে প্রথম ইনিংসে অল আউট করা সম্ভব হয়নি বাংলার। সোমবার দিনের শেষে ছত্তিশগড়ের রান ৬ উইকেটে ২১৪। আর এর ফলে এক পয়েন্ট নিয়ে সন্তুষ্ট থাকতে হল বাংলাকে।

৫) অস্ট্রেলিয়ার ক্রিকেটার গ্লেন ম্যাক্সওয়েলের বিরুদ্ধে তদন্ত শুরু ক্রল অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড। রাতভর পার্টি করেছিলেন গ্লেন ম্যাক্সওয়েল, আর তারপরেই অ্যাম্বুলেন্সে চেপে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল ম্যাক্সিকে। আর এই ঘটনা পরই ম্যাক্সওয়েলের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড।

আরও পড়ুন – প্রথম দুই টেস্টে না খেলার কথা রোহিতকে জানিয়ে ছিলেন বিরাট


Related articles

আজ ডায়মন্ড হারবারে প্রশাসনিক বৈঠক মুখ্যমন্ত্রীর, বিকেলে নন্দীগ্রামে শুভেন্দু

আজ দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসনের সঙ্গে বৈঠক করতে ডায়মন্ড হারবার যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। রাজ্যে...

হারিয়ে যাওয়া ‘সপ্তডিঙার’ সন্ধানে গুপ্তধনের হদিশ টিম সোনাদার! বিশেষ প্রাপ্তি সুন্দরী সুন্দরবন

কিশোর মনের রহস্য গল্প বুননে ফের অনবদ্য পরিচালক ধ্রুব বন্দ্যোপাধ্যায়। চেনা স্টাইলে ইতিহাস- পুরাণ মিলেমিশে একাকার হলেও চিত্রনাট্যের...

গীতাপাঠ অব্যাহত, মুশকিল আসান মুখ্যমন্ত্রীর 

গীতাপাঠে হঠাৎ বাধা। মুশকিল আসান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM Suvendu Adhikari)। ঘটনা কী? পুষ্টিশ্রী ধর্মীয় সংস্থা দক্ষিণ কলকাতার...

ভোট পরবর্তী হিংসার তথ্য অনুসন্ধানে আজই জেলায় জেলায় তৃণমূলের প্রতিনিধি দল

বিধানসভা নির্বাচনের ফলাফল (West Bengal assembly election result) ঘোষণা হওয়ার পর থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তে আক্রান্ত তৃণমূল কংগ্রেসের...