Saturday, May 16, 2026

আগামিকাল সুপার কাপের সেমিফাইনালে নামছে ইস্টবেঙ্গল , জামশেদপুর ম্যাচ নিয়ে কী বললেন লাল-হলুদ কোচ?

Date:

Share post:

আগামিকাল সুপার কাপের সেমিফাইনালে নামছে ইস্টবেঙ্গল এফসি। প্রতিপক্ষ জামশেদপুর এফসি। সেমিফাইনালে জয়ই লক্ষ্য লাল-হলুদের। শেষ ম্যাচে ডার্বিতে দূরন্ত জয় পেয়েছিল কার্লোস কুয়াদ্রাতের দল। তবে এখন ডার্বি জয় অতীত। লাল-হলুদ শিবিরের যাবতীয় ফোকাস এখন জামশেদপুর ম্যাচে। তবে সুপার কাপ সেমিফাইনালের আগে কুয়াদ্রাতের চিন্তা বাডি়য়ে দিয়েছেন বোরহা হেরেরা। জোড়া হলুদ কার্ডের কারণে জামশেদপুর ম্যাচে স্প্যানিশ মিডফিল্ডারকে পাচ্ছে নাআগামিকাল সুপার কাপের সেমিফাইনালে নামছে ইস্টবেঙ্গল এফসি। প্রতিপক্ষ জামশেদপুর এফসি। সেমিফাইনালে জয়ই লক্ষ্য লাল-হলুদের। ইস্টবেঙ্গল। বোরহার জায়গায় কাকে খেলাবেন, সেটাই এখন কুয়াদ্রাতের মাথাব্যথার কারণ।

লাল-হলুদের মাঝমাঠের অন্যতম স্তম্ভ বোরহা। ডার্বিতে দলের শেষ দু’টি গোলের পিছনে তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। বিকল্প বলতে কুয়াদ্রাতের হাতে রয়েছেন বিষ্ণু। তবে কুয়াদ্রাতকে ভরসা দিচ্ছে ক্লেটন সিলভার ফর্ম। লাল-হলুদের ব্রাজিলীয় স্ট্রাইকার ডার্বিতে জোড়া গোল করে আত্মবিশ্বাসে ফুটছেন। বুধবারের ম্যাচেও গোলের জন্য ক্লেটনের দিকে তাকিয়ে রয়েছে গোটা দল। আইএসএলে হতাশ করলেও, সুপার কাপে দারুণ ছন্দে রয়েছে জামশেদপুর। নতুন কোচ খালিদ জামিল দায়িত্ব নিয়েই বদলে দিয়েছেন দলকে। দুর্দান্ত ফর্মে রয়েছেন জামশেদপুরের নাইজেরিয়ান স্ট্রাইকার চিমাচুকু। যিনি আবার লাল-হলুদের প্রাক্তনী। তবে যেভাবেই হোক বুধবারের ম্যাচটা জিততে চাইছে ইস্টবেঙ্গল। দীর্ঘদিন লাল-হলুদ জাঁবুতে কোনও ট্রফি আসেনি। সেই খরা মেটানোর প্রথম ধাপ জামশেদপুর ম্যাচ। কুয়াদ্রাত বলছেন, ‘‘ট্রফি নিয়ে ভাবছি না। এখন মাথায় শুধুই জামশেদপুর ম্যাচ। এই ধাপটা আগে টপকাতে হবে। দলের খেলায় আমি খুশি। তবে কয়েকটা জায়গায় উন্নতি করতে হবে।”

এদিকে দলের প্যারফরম্যান্স নিয়ে কুয়াদ্রাত বলেন, “ ধারাবাহিকতা ধরে রাখা খুব দরকার। ইস্টবেঙ্গলে এটা ছিল না। হয়তো মুম্বই বা বেঙ্গালুরুর মতো দলকে হারিয়েছে। কিন্তু সব মিলিয়ে রেকর্ড মোটেই ভাল ছিল না। রক্ষণ দুর্বল ছিল। একটা পরিকল্পনা ধরে এগোলে আগে রক্ষণ শক্তিশালী করতে হয়। ফুটবলারদের এটা বোঝানোর দরকার ছিল যে উন্নতি করতে গেলে আগে রক্ষণ শক্তিশালী করতে হয়। আমি খুশি যে অনেকগুলো ক্লিন শিট রাখতে পেরেছি। ধারাবাহিকতা দেখাতে পেরেছি।”

আরও পড়ুন- Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস

Related articles

হারিয়ে যাওয়া ‘সপ্তডিঙার’ সন্ধানে গুপ্তধনের হদিশ টিম সোনাদার! বিশেষ প্রাপ্তি সুন্দরী সুন্দরবন

কিশোর মনের রহস্য গল্প বুননে ফের অনবদ্য পরিচালক ধ্রুব বন্দ্যোপাধ্যায়। চেনা স্টাইলে ইতিহাস- পুরাণ মিলেমিশে একাকার হলেও চিত্রনাট্যের...

গীতাপাঠ অব্যাহত, মুশকিল আসান মুখ্যমন্ত্রীর 

গীতাপাঠে হঠাৎ বাধা। মুশকিল আসান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM Suvendu Adhikari)। ঘটনা কী? পুষ্টিশ্রী ধর্মীয় সংস্থা দক্ষিণ কলকাতার...

ভোট পরবর্তী হিংসার তথ্য অনুসন্ধানে আজই জেলায় জেলায় তৃণমূলের প্রতিনিধি দল

বিধানসভা নির্বাচনের ফলাফল (West Bengal assembly election result) ঘোষণা হওয়ার পর থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তে আক্রান্ত তৃণমূল কংগ্রেসের...

SIR-এ নাম বাদ পড়লে খারিজ হবে জাতি শংসাপত্র! জারি নির্দেশিকা

রাজ্যের ক্ষমতায় আসার পর একের পর এক আগের প্রশাসনের নিয়ম বদলের পথে বর্তমান রাজ্য সরকার। সেই পথে এবার...