Monday, June 8, 2026

অস্ট্রেলিয়ান ওপেনের সেমিফাইনালে জোকোভিচ

Date:

Share post:

অস্ট্রেলিয়ান ওপেনের সেমিফাইনালে পৌঁছে গেলেন নোভাক জোকোভিচ। এদিন কোয়ার্টার ফাইনালে তিনি হারিয়ে দিলেন ২৬ বছর বয়সি টেলর ফ্রিৎজকে। ম্যাচের ফলফল ৭-৬, ৪-৬, ৬-২, ৬-৩। এই জয়ে উচ্ছ্বসিত জোকার। অপরদিকে মেয়েদের সেমিফাইনালে উঠেছেন কোকো গফ। তিনি হারিয়েছেন মার্তা কস্টিউককে। ম্যাচের ফলাফল ৬-৭, ৬-৭, ৬-২।

এদিন কোয়ার্টার ফাইনালে জয় পেলেও, মঙ্গলবার জোকোভিচ প্রথম সেট জিতেছিলেন টাই ব্রেকারে। দ্বিতীয় সেটে হেরে যান অস্ট্রেলিয়ান ওপেনের এক নম্বর বাছাই। পরের দু’টি সেটে যদিও ফ্রিৎজকে উড়িয়ে দেন জোকোভিচ। অস্ট্রেলিয়ান ওপেনের প্রথম দু’টি রাউন্ডে একটি করে সেট হেরেছিলেন তিনি। তৃতীয় এবং চতুর্থ রাউন্ডে জিতেছিলেন স্ট্রেট সেটেই। কোয়ার্টার ফাইনালে ১০ বছরের ছোট ফ্রিৎজের বিরুদ্ধে একটি সেট খুইয়ে জিতলেন জোকোভিচ। এখনও পর্যন্ত ১০ বার অস্ট্রেলিয়ান ওপেন জিতেছেন জোকোভিচ। এবারেও জয়ের আশায় বুক বেঁধে রয়েছেন তাঁর অনুরাগীরা। অস্ট্রেলিয়া ওপেন জিততে হলে জিততে হলে আর দু’টি ম্যাচে জয় দরকার তাঁর। সেমিফাইনালে কার বিরুদ্ধে খেলতে হবে তা এখনও ঠিক হয়নি।

আরও পড়ুন- ‘কেন বিয়ে করেছিলে তোমরা’? শাহরুখের প্রশ্ন শোয়েব-সানিয়াকে, ভাইরাল ভিডিও


Related articles

Bengal T20 League: জয় পেল শ্রাচীর পুরুষ ও মহিলা দল, বল বিতর্কে কী বললেন ঈশ্বরণ?

চলতি মরশুমে বেঙ্গল টি২০ লিগে( Bengal T20 League)  জয় ছিনিয়ে নিল শ্রাচী রাঢ় টাইগার্স(Shrachi Rarh Tigers)। সোমবার ইডেনে...

বিশাখাপত্তনমে ইস্পাত প্ল্যান্টে অগ্নিকাণ্ড! গলিত লোহা ছিটকে মৃত ৫ শ্রমিক 

অন্ধ্রপ্রদেশের আনাকাপল্লী জেলার বিশাখাপত্তনম ইস্পাত কারখানায় (ভিএসপি) অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত পাঁচজন শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার সন্ধ্যায় স্টিল মেল্ট...

বৈভবের প্রশংসায় পঞ্চমুখ কঙ্গনা 

ভারতীয় ক্রিকেটে দেশজুড়ে উত্তেজনার সৃষ্টি করেছে মাত্র ১৫ বছর বয়সী এক কিশোর, বৈভব সূর্যবংশী। ভারতীয় টি-টোয়েন্টি দলে ডাক...

বিদ্রোহী সাংসদের বৈঠকের মধুরেণ সমাপয়েৎ! শতাব্দীর বাড়ির চা-চক্রে হাজির মুখ্যমন্ত্রী

দিল্লিতে কেন্দ্রীয় মন্ত্রীর ভূপেন্দ্র যাদবের বাড়িতে বিদ্রোহী সাংসদের বৈঠকের মধুরেণ সমাপয়েৎ চারবারের তৃণমূল (TMC) সাংসদ শতাব্দী রায়ের (Shatabdi...