Monday, June 8, 2026

এবার মহুয়ার প্রাক্তন বান্ধব জয়কে ডেকে পাঠাল সিবিআই

Date:

Share post:

‘অর্থের বিনিময়ে প্রশ্ন’ মামলায় জিজ্ঞাসাবাদের জন্য প্রাক্তন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের প্রাক্তন বান্ধব জয় অনন্ত দেহাদ্রাইকে এবার ডেকে পাঠাল সিবিআই। আগামী বৃহস্পতিবার দুপুর ২টোয় সময় লোদী রোডের সিবিআই দফতরে আসতে বলা হয়েছে জয়কে৷ দেহাদ্রাইকে পাঠানো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার চিঠিতে স্পষ্ট বলা হয়েছে, সংশ্লিষ্ট বিষয়ে তিনি যেন যাবতীয় তথ্যপ্রমাণ সঙ্গে নিয়ে আসেন৷ জানা গিয়েছে, মহুয়ার বিরুদ্ধে প্রাথমিক তদন্তের জন্যই এই তলব।

মহুয়ার প্রাক্তন বান্ধব জয় অনন্ত দেহাদ্রাইয়ের নাম করে সংসদে বোমা ফাটিয়েছিলেন বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে। লোকসভার স্পিকার ওম বিড়লাকে লেখা চিঠিতে তিনি অভিযোগ করেছিলেন যে, ‘টাকার বিনিময়ে’ সংসদে প্রশ্ন করেছেন মহুয়া মৈত্র। এই অভিযোগ সামনে আসতেই তোলপাড় পড়ে যায়। দুবে জানান, দেহাদ্রাই তাঁকে একটি চিঠি পাঠিয়েছেন৷ সেই চিঠির উপর ভিত্তি করেই তিনি এই অভিযোগ জানাচ্ছেন৷ সব পক্ষের সঙ্গে কথা বলার পর লোকসভার এথিক্স কমিটি মহুয়াকে বহিষ্কারের সুপারিশ করে৷ এর পরেই তৃণমূল সাংসদকে বহিষ্কার করেন ওম বিড়লা৷

Related articles

ভোট মিটতেই হেঁশেলে কোপ! উজ্জ্বলার ভর্তুকি ছাঁটাইয়ের সিদ্ধান্তে ফুঁসছেন মহিলারা 

প্রতিনিয়ত আতঙ্ক বাড়ছে সাধারণের মনে। পেট্রোপণ্য থেকে রান্নার গ্যাস— মোদি সরকারের জাঁতাকলে ওষ্ঠাগত প্রাণ। ভোটের আগে মহিলা ভোটব্যাঙ্ককে...

ISL: ক্রীড়ামন্ত্রীর হস্তক্ষেপে কাটছে জট, দিল্লিতে ত্রি-পাক্ষিক বৈঠকে আশার আলো

আইএসএল(ISL) জট কাটাতে সোমবার দিল্লিতে  সব ক্লাব, ফেডারেশনের(AIFF) সঙ্গে বৈঠকে বসেন কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী মনসুখ মান্ডব্য(Mansukh Mandaviya)।  এই...

Bengal T20 League: জয় পেল শ্রাচীর পুরুষ ও মহিলা দল, বল বিতর্কে কী বললেন ঈশ্বরণ?

চলতি মরশুমে বেঙ্গল টি২০ লিগে( Bengal T20 League)  জয় ছিনিয়ে নিল শ্রাচী রাঢ় টাইগার্স(Shrachi Rarh Tigers)। সোমবার ইডেনে...

বিশাখাপত্তনমে ইস্পাত প্ল্যান্টে অগ্নিকাণ্ড! গলিত লোহা ছিটকে মৃত ৫ শ্রমিক 

অন্ধ্রপ্রদেশের আনাকাপল্লী জেলার বিশাখাপত্তনম ইস্পাত কারখানায় (ভিএসপি) অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত পাঁচজন শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার সন্ধ্যায় স্টিল মেল্ট...