Tuesday, March 17, 2026

জওয়ানদের ফিরিয়ে নিয়ে যেতে এসে মিজোরামে দুর্ঘটনার কবলে মায়ানমারের বিমান

Date:

Share post:

মিজোরামে ভয়াবহ দুর্ঘটনার কবলে টাটমাদাও বা মায়ানমার সেনার একটি বিমান। দুর্ঘটনার সময় বিমানটিতে ছিলেন ১৪ জন যাত্রী। তাঁদের মধ্যে আহত হয়েছেন ৮ জন। আহতদের ভর্তি করা হয়েছে হাসপাতালে। মিজোরামের এই বিমানন্দরের রানওয়েটি টেবিল টপ প্রকৃতির। যেখানে বিমান অবতরণ বেশ চ্যালেঞ্জিং। সেখানেই অবতরণের সময়ে দুটুকরো হয়ে যায় বিমানটি।

গণতন্ত্রের দাবিতে গৃহযুদ্ধে উত্তাল মায়ানমার। মায়ানমারের উত্তর-পশ্চিমে সাগাইং প্রদেশে সরকারি বাহিনী ও পিডিএফের মধ্যে এই সংঘর্ষ বহুদিনের। পালটা ফৌজের নিপীড়নে প্রাণ হারিয়েছেন কয়েক হাজার গণতন্ত্রকামী। সেনাশাসন শেষ করতে তীব্র যুদ্ধ চালাচ্ছে বিদ্রোহী বাহিনী। প্রাণ বাঁচাতে মায়ানমারের বহু সেনা ভারতে পালিয়ে আসছেন। এই প্রেক্ষাপটে মিজোরামে আশ্রয় নেওয়া জওয়ানদের ফেরাতে এসেছিল বিমানটি। মঙ্গলবার দুপুরে মিজোরামের লেংপুই বিমানবন্দরে অবতরণের সময়ে দুর্ঘটনার কবলে পড়ে বিমানটি। অবশ্য স্বস্তির বিষয় এটাই যে দুর্ঘটনার জেরে প্রাণহানীর কোনও খবর এখনও পর্যন্ত পাওয়া যায়নি।

অসম রাইফেলের বিবৃতি অনুযায়ী, মায়ানমারের ২৭৬ জন সেনা ভারতে আশ্রয় নিয়েছে। এর মধ্যে ১৮৪ জনকে সোমবার ফেরত পাঠায় অসম রাইফেলস। বাকিদের এয়ার লিফট করতেই এদিন মিজোরামে এসেছিল টাটমাদাওয়ের বিমানটি।

spot_img

Related articles

KYC ছাড়া মিলবে না গ্যাস, জ্বালানি সংকটে সাধারণ মানুষের জন্য নতুন নিয়ম কেন্দ্রের

গ্যাসের অফিসের লম্বা লাইন, অসুস্থ হয়ে পড়ছেন বয়স্করা। কিন্তু তাতেও কোন ভ্রুক্ষেপ নেই। এবার আবার নতুন নিয়ম চালু...

বলিউডে দুঃসংবাদ, প্রয়াত বর্ষীয়ান অভিনেত্রী নবনীন্দ্র 

সাতসকালে দুঃসংবাদ, ৭৬ বছর বয়সে প্রয়াত ভারতীয় বিনোদন জগতের জনপ্রিয় অভিনেত্রী নবনীন্দ্র বেহেল (Navnindra Behl)। বর্ষীয়ান অভিনেত্রীর ছেলে...

কাবুলের হাসপাতালে পাকিস্তানি বিমান হামলা, মৃত অন্তত ৪০০!

রাতের অন্ধকারে ভয়ঙ্কর হামলা চালাল পাকিস্তান(Pakistan air strike in Afghanistan)! নিমেষের মধ্যেই হাসপাতালে মৃত্যু ৪০০ জনের, আহত ২৫০-র...

প্লেব্যাক ছাড়তে চলেছেন শ্রেয়া! বড় সিদ্ধান্তের পথে বঙ্গতনয়া

অরিজিৎ সিংয়ের পর এবার কি শ্রেয়া ঘোষালও (Shreya Ghoshal) প্লেব্যাক জগতকে বিদায় জানাতে চলেছেন? গায়িকার সাম্প্রতিক এক মন্তব্যে...