Tuesday, June 9, 2026

সানিয়ায় মজেছেন জোকোভিচ! কোন সমীকরণের দিকে এবার দুজনে

Date:

Share post:

২০২৩ সালেই টেনিস তিনি বিদায় জানিয়েছেন। ২০২৪ শুরু হতেই প্রাক্তন স্বামী অন্যের সঙ্গে গাঁটছড়া বাঁধলেন। এসব দেখলে মনে হবে সময়টা খারাপ যাচ্ছে দেশের টেনিস তারকা সানিয়া মির্জার। কিন্তু আসলে তিনি একটা উজ্জ্বল জীবনের দিকে এগিয়ে যাচ্ছেন যেখানে হয়তো যুক্ত হতে পারেন বিশ্বের বর্তমানের এক নম্বর টেনিস তারকা নোভাক জোকোভিচ।

অস্ট্রেলিয়া ওপেনের (Australian Open) সম্প্রচারকদের পক্ষে ধারাভাষ্য ও টেনিস বিশ্লেষকের ভূমিকায় ছিলেন সানিয়া মির্জা। সেখানেই ২৪ টি গ্র্যান্ড স্লাম (Grand Slam) জয়ী জোকোভিচের সাক্ষাৎকার নেওয়ার সুযোগ হয় তাঁর। সাক্ষাৎকারে তিনি ভারতের ছেলেমেয়েদের মধ্যে টেনিসের প্রচারে কাজ করার কথা জানান। আর এই উদ্যোগে সানিয়া মির্জার মতো প্রতিভার সঙ্গে কাজ করার ইচ্ছা প্রকাশ করেন তিনি। আর তাতে মুগ্ধ সানিয়া। জোকারের এই প্রশংসা সানিয়ার চোখে মানুষ হিসাবে তাঁকে অনেক উঁচু জায়গায় বসিয়ে দিয়েছে।

সাক্ষাৎকার দিতে গিয়ে দিল্লিতে রজার ফেডেরারের (Roger Federer) সঙ্গে টেনিসের প্রচারে আসার স্মৃতি উল্লেখ করেন তিনি। সেই প্রসঙ্গেই তিনি বলেন আরও শিশুদের হাতে টেনিস ব়্যাকেট দেখাই তাঁর স্বপ্ন। একজন টেনিস প্লেয়ার হিসাবে এর থেকে বড় প্রাপ্তি আর কিছু হতে পারে না। আর সেরকম কোনও প্রচেষ্টায় যুক্ত হতে চান তিনি। এরপরই ভারতে এই ধরনের উদ্যোগের উল্লেখ করেন জোকোভিচ। সেই প্রসঙ্গেই তিনি বলেন তাঁর আশা সামনে অনেক বড় সময় পড়ে রয়েছে যখন তিনি ভারতের মতো সুন্দর দেশে এসে টেনিসের জন্য কাজ করবেন। সেখানেই তিনি সানিয়া মির্জার মত প্রতিভাকে পাশে চান।

টেনিসের ভবিষ্যতের জন্য বিশ্বের এক নম্বর খেলোয়াড়ের এই আবেগ মুগ্ধ করে সানিয়াকে। অন্যকে সাহায্য করার জোকোভিচের এই মানসিকতাকে তাঁর মহানুভবতা বলে উল্লেখ করেন সানিয়া। এত মহান একজনকে শুধুমাত্র একজন টেনিস খেলোয়াড় বলে থেমে থাকতে চাননি সানিয়া, তাঁর কথায় জোকোভিচ একজন মহান মানুষ।

Related articles

শুভেন্দু-সরকারের ভূয়সী প্রশংসা বুদ্ধ-জায়ার, সিঙ্গুরবাসীকে নিয়ে দিলেন অজানা তথ্য 

বাংলার বিজেপি সরকারের কাজের ভূয়সী প্রশংসা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্যের (Buddhadev Bhattacharya) স্ত্রী মীরা ভট্টাচার্যের (Mira...

ভোট মিটতেই হেঁশেলে কোপ! উজ্জ্বলার ভর্তুকি ছাঁটাইয়ের সিদ্ধান্তে ফুঁসছেন মহিলারা 

প্রতিনিয়ত আতঙ্ক বাড়ছে সাধারণের মনে। পেট্রোপণ্য থেকে রান্নার গ্যাস— মোদি সরকারের জাঁতাকলে ওষ্ঠাগত প্রাণ। ভোটের আগে মহিলা ভোটব্যাঙ্ককে...

ISL: ক্রীড়ামন্ত্রীর হস্তক্ষেপে কাটছে জট, দিল্লিতে ত্রি-পাক্ষিক বৈঠকে আশার আলো

আইএসএল(ISL) জট কাটাতে সোমবার দিল্লিতে  সব ক্লাব, ফেডারেশনের(AIFF) সঙ্গে বৈঠকে বসেন কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী মনসুখ মান্ডব্য(Mansukh Mandaviya)।  এই...

Bengal T20 League: জয় পেল শ্রাচীর পুরুষ ও মহিলা দল, বল বিতর্কে কী বললেন ঈশ্বরণ?

চলতি মরশুমে বেঙ্গল টি২০ লিগে( Bengal T20 League)  জয় ছিনিয়ে নিল শ্রাচী রাঢ় টাইগার্স(Shrachi Rarh Tigers)। সোমবার ইডেনে...