Sunday, May 17, 2026

এএফসি এশিয়ান কাপের অভিযান শেষ ভারতের, সিরিয়ার কাছে ১-০ গোলে হার সুনীলদের

Date:

Share post:

এএফসি এশিয়ান কাপের অভিযান শেষ করলো ভারত। এদিন এএফসি এশিয়ান কাপের শেষ ম্যাচে নেমেছিলো ইগর স্টিম্যাচের দল। সেই ম্যাচে ভারতের প্রতিপক্ষ ছিলো সিরিয়া। সিরিয়ার কাছে ১-০ গোলে হারলো সুনীল ছেত্রীরা। এই হারের ফলে এএফসি এশিয়ান কাপ থেকে বিদায় নিতে হলো ব্লুজদের। এশিয়ান কাপে ম্যাচে ভারতের প্রাপ্তি শূন্য পয়েন্ট। কারণ তিনটে ম্যাচের মধ্যে তিনটেতেই হারের মুখ দেখে স্টিম্যাচের দল।

ম্যাচে হারলেও শুরুটা খারাপ করেনি ভারতীয় দল। ম্যাচে শুরু থেকেই চলে আক্রমণ প্রতি আক্রমণের লড়াই। প্রথমার্ধে কেউ গোলের দরজা খুলতে পারেনি। প্রথমার্ধে ম্যাচের ফলাফল ছিলা গোলশূন্য। তবে ম্যাচের ১৯ মিনিটে নিশ্চিত গোল বাঁচান গুরপ্রীত। আপুইয়া নিজের জায়গা হারান, হাম লং রেঞ্জের শট নেন, নিশ্চিত গোল বাঁচান ভারতের গোলরক্ষক। পালটা আক্রমণে ঝাঁপায় টিম ইন্ডিয়া। ম্যাচের ২৪ মিনিটে অল্পের জন্য মিস করেন ভারত অধিনায়ক। সিরিয়ার বক্সে পৌঁছে গিয়েছিলেন সুনীল। ভাসানো বল তাঁর কাছে এসেছিল তবে তিনি হেডটি মিস করেন।

ম্যাচের দ্বিতীয়ার্ধেও আক্রমণে ঝাঁঝ বাড়ায় সিরিয়া। একের পর এক আক্রমণ চালায় তারা। যার ফলে ম্যাচের ৭৬ মিনিটে গোল পায় তারা। খরবিনের গোলে ১-০ এগিয়ে যায় সিরিয়া। বক্সের বাদিক থেকে পাওয়া বলটিকে পাওয়ার পরে, ভারতীয় সেন্টার ফরোয়ার্ড ভেকেকে পরাজিত করেন এবং ডান পায়ের শট নেন।এর পর আক্রমণে গেলেও গোলের দরজা খুলতে পারেনি টিম ইন্ডিয়া। যার ফলে ১-০ গোলে হারে স্টিম্যাচের দল। প্রতিযোগিতার পরের রাউন্ডে যাওয়ার আশা বাঁচিয়ে রাখতে হলে সিরিয়ার বিরুদ্ধে জিততেই হত ভারতকে। তাই প্রথম দু’ম্যাচের মতো দলকে এদিন রক্ষণাত্মক ফুটবল খেলাননি কোচ ইগর। তাঁর পরিকল্পনা ছিল ঘর সামলে আক্রমণে যাওয়া। প্রতিআক্রমণ মূলক ফুটবলের কৌশল নিয়ে দল নামিয়ে ছিলেন। কিন্তু সিরিয়ার বিরুদ্ধেও তাঁর পরিকল্পনা কাজে এল না। কাজে এল না সুনীলদের কোনও প্রচেষ্টা।

আরও পড়ুন- সুপার কাপে সেমিফাইনালে নামার আগে রেফারিং নিয়ে ক্ষোভ প্রকাশ কুয়াদ্রাতের

Related articles

ISL: স্বপ্নপূরণের সন্ধিক্ষণে ইস্টবেঙ্গল, ডার্বির টিম কম্বিনেশনে চমক দেবেন অস্কার?

রবিবার আইএসএলে সুপার সানডে।  চলতি আইএসএলে খেতাব নির্ণায়ক ম্যাচ রবিবাসরীয় ডার্বি। দীর্ঘ ২ দশকের খরা কাটানোর সুযোগ ইস্টবেঙ্গলের(East...

কোটি টাকার হাতঘড়ি থেকে রহস্যময় ডায়েরি, শান্তনু-জয়ের ‘যোগসূত্র’ নিয়ে বিস্ফোরক ইডি

প্রমোটার, পুলিশ এবং প্রভাবশালী রাজনৈতিক নেতা— এই তিন শক্তির মেলবন্ধনেই কি চলত জমি দখল আর বেআইনি নির্মাণের রমরমা...

IPL: গিল ঝড় থামিয়ে ইডেনে স্বস্তির জয়, টিকে রইল কেকেআরের প্লে-অফের আশা

আইপিএলে(IPL) গুজরাট টাইটান্সকে ২৯ রানে হারাল কেকেআর(KKR), টিকে থাকল প্লে অফের আশা। প্লে অফের লড়াইয়ে থাকতে এই ম্যাচে...

সবুজ সঙ্কেত নবান্নের! কেন্দ্রেরই হাতে যাচ্ছে উত্তরবঙ্গ ও সীমান্তের সাতটি জাতীয় সড়ক

রাজ্যের সাতটি গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক প্রকল্পের দায়িত্ব আনুষ্ঠানিক ভাবে জাতীয় সড়ক কর্তৃপক্ষ এবং জাতীয় মহাসড়ক ও পরিকাঠামো সংস্থার...