Saturday, June 6, 2026

বোর্ডের বার্ষিক অনুষ্ঠানে চাঁদের হাট, জীবনকৃতি সম্মানে ভূষিত হলেন শাস্ত্রী ও ইঞ্জিনিয়ার

Date:

Share post:

ভারতীয় ক্রিকেট বোর্ডের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে জীবনকৃতি সম্মানে ভূষিত হলেন ভারতের প্রাক্তন কোচ রবি শাস্ত্রী এবং ফারুক ইঞ্জিনিয়ার। মঙ্গলবার হায়দরাবাদের এক অভিজাত হোটেলে বসেছিল চাঁদের হাট। উপস্থিত ছিলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা ও কোচ রাহুল দ্রাবিড়-সহ ভারতীয় টেস্ট দলের ক্রিকেটাররা। ভারতীয় মহিলা দলের প্রাক্তন এবং বর্তমান তারকারাও হাজির ছিলেন।

এদিন শুরুতেই শাস্ত্রী এবং ইঞ্জিনিয়ারের হাতে জীবনকৃতি সম্মান হিসেবে কর্নেল সি কে নাইডু ট্রফি তুলে দেওয়া হয় বোর্ডের পক্ষ থেকে। এছাড়া ২০২২-২৩ মরশুমের বর্ষসেরা আন্তর্জাতিক ক্রিকেটার হিসেবে পলি উমরিগড় ট্রফি জিতেছেন শুভমন গিল। যেহেতু ২০১৯ সালের পর প্রথমবার বোর্ডের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান হল। তাই আগের মরশুম গুলোরও বর্ষসেরা আন্তর্জাতিক ক্রিকেটারদের পলি উমরিগড় ট্রফিতে পুরস্কৃত করা হয়েছে। ২০২১-২২ মরশুমের সেরা হয়েছেন যশপ্রীত বুমরাহ, ২০২০-২১ মরশুমের সেরা রবিচন্দ্রন অশ্বিন এবং ২০১৯-২০ মরশুমের সেরা হয়েছেন মহম্মদ শামি। মেয়েদের ক্রিকেটে ২০২০-২১ এবং ২০২১-২২ মরশুমের বর্ষসেরা আন্তর্জাতিক ক্রিকেটারের সম্মান পেয়েছেন স্মৃতি মান্ধানা। ২০১৯-২০ এবং ২০২২০২৩ মরশুমের বর্ষসেরা দীপ্তি শর্মা।

আরও পড়ুন- এএফসি এশিয়ান কাপের অভিযান শেষ ভারতের, সিরিয়ার কাছে ১-০ গোলে হার সুনীলদের

Related articles

মহামেডানের খেলোয়াড়দের পেমেন্ট মেটাতে দ্রুত ফান্ড জোগাড়ের প্রতিশ্রুতি হুমায়ুনের

মহামেডান স্পোটিং ক্লাবের (Mohammedan Sporting Club) সভাপতি হয়েছেন বিধায়ক হুমায়ুন কবির (Humayun Kabir)। শনিবার ক্লাব প্রাঙ্গণে আয়োজিত সংবর্ধনা...

আয়ারল্যান্ড- ইংল্যান্ড সফরের দল ঘোষণা, চমক দিল বিসিসিআই

প্রত্যাশা মতোই ভারতীয় ক্রিকেটের সূর্য (Surya Kumar Yadav) যুগের অবসানে নতুন দায়িত্ব পেলেন শ্রেয়স আইয়ার(Shreyash Iyer)। শনিবার বিসিসিআইয়ের...

নিজের নিরাপত্তা চেয়েছেন! ভুয়ো খবর উড়িয়ে জনগণের নিরাপত্তা দাবি অভিষেকের

নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। এমনকি তিনি না কি নিজের নিরাপত্তা বাড়ানোর...

ফের মেরামতি: রবিবার বন্ধ দ্বিতীয় হুগলি সেতু, কোন পথে যাতায়াত

জরুরি মেরামতি ও সংস্কারের কাজের জন্য রবিবার ৭ জুন ভোর ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত ফের সম্পূর্ণভাবে বন্ধ...