Tuesday, March 17, 2026

মরোণো.ত্তর ‘ভারতরত্ন’ বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী কর্পুরী ঠাকুরকে

Date:

Share post:

বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী কর্পুরী ঠাকুরকে ভারতরত্ন দেওয়ার ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। তাঁকে মরণোত্তর ভারতরত্ন দেওয়া হবে। লোকসভা নির্বাচন যখন আসন্ন ঠিক সেই সময়েই কেন্দ্রীয় সরকারের তরফে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কর্পুরী ঠাকুর দেশের পিছিয়ে পড়া শ্রেণীকে সমর্থন করার জন্য পরিচিত ছিলেন।১৯৭০ সালে বিহারের মুখ্যমন্ত্রী হন তিনি।

বুধবার কর্পুরী ঠাকুরের ১০০ তম জন্মবার্ষিকীর আগেই ঘোষণা করা হয় যে তাকে মরণোত্তর ভারতরত্ন দিয়ে সম্মানিত করা হবে। উল্লেখ্য জনতা দল ইউনাইটেড (জেডিইউ) কর্পুরী ঠাকুরকে ভারতরত্ন দেওয়ার দাবি আগেই জানিয়েছিল। এই ঘোষণার পর মোদি সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে জেডিইউ। কর্পুরী ঠাকুরের ছেলে রামনাথ ঠাকুর বলেন, ৩৬ বছরের তপস্যার ফল আমরা পেয়েছি। আমি আমার পরিবার এবং বিহারের ১৫ কোটি মানুষের পক্ষ থেকে অভিনন্দন জানাতে চাই।

আরও পড়ুন- বইমেলায় বামেদের থেকে “ইনসাফ যাত্রার ডায়েরি” উপহার পেলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়

 

spot_img

Related articles

প্লেব্যাক ছাড়তে চলেছেন শ্রেয়া! বড় সিদ্ধান্তের পথে বঙ্গতনয়া

অরিজিৎ সিংয়ের পর এবার কি শ্রেয়া ঘোষালও (Shreya Ghoshal) প্লেব্যাক জগতকে বিদায় জানাতে চলেছেন? গায়িকার সাম্প্রতিক এক মন্তব্যে...

পহেলগামের রিসর্টে ভয়াবহ অগ্নিকাণ্ড, আতঙ্কিত পর্যটকরা

জম্মু-কাশ্মীরের পহেলগামের (Pahelgam, Jammu and Kashmir) লারিপোরা এলাকার এক রিসর্টে সোমবার রাতে আগুন লেগে যায়। গভীর রাতে রিসর্টের...

আজ বিকেলে তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশ, চমক ঘিরে জল্পনা রাজনৈতিক মহলে

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election) দিনক্ষণ ঘোষণা হয়ে গেছে। সোমবার একপ্রস্থ প্রার্থী তালিকা প্রকাশ করেছে বাম...

রাতের কলকাতায় শিলাবৃষ্টি, মঙ্গলেও দক্ষিণবঙ্গে দুর্যোগের সতর্কতা!

চৈত্রের শুরু হতে না হতেই কালবৈশাখীর আমেজ দক্ষিণবঙ্গ জুড়ে। সোমবার সন্ধ্যা থেকেই বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি শুরু হয়েছিল জেলায় জেলায়।...