Saturday, June 13, 2026

বালি খাদান নীতির সাফল্য, রাজস্ব আদায়ে নজির রাজ্যের

Date:

Share post:

রাজ্যের নতুন বালি খাদান নীতির সুবাদে রাজস্ব আদায়ে নজির তৈরি করতে চলেছে বাংলা। ২০২৩-২৪ আর্থিক বছরে এই খাতে রাজ্যের রাজস্ব আদায় এক হাজার কোটি টাকা ছুঁতে পরে বলে আশা করছেন কর্তারা। ২০২১ সালের জুলাই মাসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বেআইনি বালির কারবার ও সেই কারণে পরিবেশের ক্ষতি আটকাতে বালি খাদান সংক্রান্ত নতুন নীতি প্রণয়ন করেন। এই নীতি প্রণয়নের আগে বালিখাদান থেকে রাজ্যের বার্ষিক কর আদায় ছিল গড়ে বার্ষিক ১৫০ কোটি টাকা। নতুন নীতি প্রণয়নের ফলে বালি খাদানের অনুমতি দান, নিলাম সহ সমগ্র প্রক্রিয়ায় স্বচ্ছতা এসেছে। এর পরে ২০২২-২৩ আর্থিক বছরে খাদান থেকে বালি তোলা এবং পরিবহণ খাতে রয়্যালটি ও সেস বাবদ রাজ্য সরকার ৪০০ কোটি টাকারও বেশি আয় করেছে বলে রাজ্যের খনিজ সম্পদ উন্নয়ন নিগম সূত্রে জানা গিয়েছে।

সরকারের নতুন নীতি অনুযায়ী খাদানের নিলাম ও বালি তোলা ও পরিবহণ সংক্রান্ত অনুমোদনের প্রক্রিয়া সম্পূর্ণ অনলাইনে করার পরে এপর্যন্ত ৬০ লাখের বেশি ই-চালান তৈরি করা হয়েছে। রেল এবং সড়কপথে আন্তঃরাজ্য বালি পরিবহণের অনুমোদন দেওয়ার প্রক্রিয়াও অনলাইনে আনা হয়েছে। বালি খাদানগুলির ওপরে নজরদারি আরও মজবুত হয়েছে। এর ফলে, রাজ্যে বালি পাচার বন্ধ হয়েছে এবং রাজস্ব আদায় বেড়েছে।

অন্যদিকে নতুন বালি খাদান নীতির আওতায় খাদান নিলাম করে আগামী পাঁচ বছরে ১১০০ কোটি টাকার বেশি রাজস্ব আদায় হবে বলে অনুমান রাজ্য সরকারের। যা ওই খাদানগুলি থেকে প্রাপ্য রয়্যালটি সেস ও রাজস্বের থেকে অনেক বেশি। ১১৫৪ হেক্টর এলাকায় বিস্তৃত শতাধিক বালি খাদান নিলাম করার মধ্য দিয়ে এই রাজস্ব আদায় করা হবে বলে রাজ্যের শিল্প ও বাণিজ্যমন্ত্রী শশী পাঁজা জানিয়েছেন। শিল্পমন্ত্রী জানান, ২০২১-এ ওই নতুন বালি খাদান নীতি কার্যকর করার পরে চারটি পর্যায়ে বালি খাদানগুলি নিলাম করে নতুন মাইন ডেভেলপার ও অপারেটরদের বেছে নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে।

আরও পড়ুন- চিতা বাঘের হা.নায় মৃ.ত্যু মহিলার, প্র.তিবাদে জাতীয় সড়ক অ.বরোধ গ্রামবাসীদের

 

Related articles

তৃণমূলের সংসদীয় দলে ভাঙন ধরানোর কারিগর! চিনে নিন এই রমেশকে

তৃণমূলে বিদ্রোহের পিছনে রয়েছেন অন্ধ্রপ্রদেশের বিজেপি সাংসদ সিএম রমেশ। ব্যক্তিগত সম্পর্ক এবং কেন্দ্রের সমর্থনের প্রতিশ্রুতি কাজে লাগিয়ে তিনি...

অসমের জোড়হাটে ভেঙে পড়ল ভারতীয় বায়ুসেনার বিমান! চলছে উদ্ধার কাজ

ফের দুর্ঘটনার শিকার বায়ুসেনার বিমান (IAF flight) ! এবার অসমের (Assam) জোড়হাটে ভারতীয় বায়ুসেনার AN-32 জেট ভেঙে পড়ল...

অভিষেকের বাড়িতে তল্লাশি অভিযান ‘রাজনৈতিক প্রতিহিংসা’, বিজেপিকে বেনজির আক্রমণ সাগরিকার 

মধ্যরাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) বাড়িতে পৌঁছে গেল পুলিশ, তালা ভেঙে ভেতরে ঢুকে পুরো বাড়ির তল্লাশির নির্যাস কী?...

নেইমারকে ছাড়া বিশ্বকাপের প্রথম ম্যাচে কীভাবে দল সাজাচ্ছে ব্রাজিল 

ফিফা বিশ্বকাপ প্রতিযোগিতায় (Fifa Football WC) শনিবার মেটলাইফ স্টেডিয়ামে মরক্কোর বিরুদ্ধে মাঠে নামবেন সেলেকাওরা (Brazil versus Morocco)। প্রথম...