Saturday, March 14, 2026

ডিভিসি-র উচ্ছেদের প্রতিবাদে লাঠিচার্জ, হুলুস্থুলু মাইথনে

Date:

Share post:

মাইথন জলাধার এলাকার সব ছোট ব্যবসায়ীদের এলাকা থেকে উঠে যাওয়ার নির্দেশ দেয় দামোদর ভ্যালি কর্পোরেশন (DVC) কর্তৃপক্ষ। এই নির্দেশের প্রতিবাদে বৃহস্পতিবার ব্যবসায়ীরা ডিভিসির মাইথন দফতরের সামনে বিক্ষোভ দেখাতে এলে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। বিক্ষোভকারীদের দাবি শান্তিপূর্ণ বিক্ষোভে লাঠিচার্জ করে সিআইএসএফ। পাল্টা সিআইএসএফ-এর তরফে দাবি করা হয় বিক্ষোভকারীরা ইটবৃষ্টি করায় লাঠিচার্জ করা হয়।

মাইথন জলাধার (Maithan dam) এলাকায় প্রায় ৪০ বছর ধরে প্রায় ৫০-৬০টি দোকান রয়েছে। গত তিনমাস ধরে সেই সব দোকানকে উঠে যাওয়ার বিজ্ঞপ্তি দিচ্ছে ডিভিসি কর্তৃপক্ষ। ব্যবসায়ীদের দাবি তাঁরা বারবার এনিয়ে ডিভিসি কর্তৃপক্ষের সঙ্গে কথা বলার চেষ্টা করেছে। কিন্তু বৈঠকেরও অনুমতি দিচ্ছে না ডিভিসি। বৃহস্পতিবার ঝাড়খণ্ডের প্রাক্তন বাম বিধায়ক অরূপ চ্যাটার্জীর নেতৃত্বে মাইথন ডিভিসি দফতরের সামনে বিক্ষোভ দেখায় ব্যবসায়ীরা। অভিযোগ, দফতরের সামনে জমায়েত করতেই লাঠিচার্জ করে কেন্দ্রীয় বাহিনী। আহত হন ৬ ব্যবসায়ী।

এরপরই পরিস্থিতি জটিল হয়ে যায়। বাহিনীর লাঠিচার্জের প্রতিবাদে পাল্টা ইটবৃষ্টি শুরু করে ব্যবসায়ীরা। সিআইএসএফ ও ডিভিসি কর্তৃপক্ষের দাবি বিক্ষোভকারীরা কর্মীদের ঢুকতে বাধা দিচ্ছিল। বিক্ষোভকারীরাই প্রথম ইট ছোঁড়ে বলে দাবি তাঁদের। যদিও সিআইএসএফ-এর পক্ষে কেউ ঘটনায় আহত হয়নি। আহত ব্যবসায়ীদের স্থানীয় বিপি নিয়োগী হাসপাতালে ভর্তি করা হয়।

spot_img

Related articles

আজ বাংলায় আসছেন প্রধানমন্ত্রী, সকাল থেকে শহরের একাধিক রাস্তায় যান নিয়ন্ত্রণ

ভোটের আগে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের ডেইলি প্যাসেঞ্জারি ট্র্যাডিশন বজায় রেখে আজ বঙ্গে আসছেন নরেন্দ্র মোদি (Narendra Modi)। ভারতীয়...

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে উন্নতি, অর্থাগম ও সতর্কতা – ১২ রাশির বিস্তারিত ভবিষ্যৎফল

নতুন দিনের সঙ্গে সঙ্গে জীবনের নানা ক্ষেত্রে ভিন্ন ভিন্ন অভিজ্ঞতা অপেক্ষা করছে ১২ রাশির জাতকদের জন্য। কারও কর্মজীবনে...

হরমুজ থেকে ভারতের দিকে রওনা দিল জাহাজ: আসছে এলপিজি ট্যাঙ্ক

অবশেষে হরমুজে আটকে থাকা ভারতের জাহাজগুলিকে ছাড়ার অনুমতি দিল ইরান। ভারত সরকারের পক্ষ থেকে পূর্ব হরমুজে (Strait of...

সাপ্লিমেন্টারি তালিকা কবে? কমিশনের কর্মশালায় একগুচ্ছ প্রশ্ন তৃণমূলের 

বিধানসভা ভোটের রণদামামা বাজার আগেই ভোটার তালিকা নিয়ে নিজেদের আপত্তির কথা আরও একবার স্পষ্ট করল তৃণমূল কংগ্রেস। শুক্রবার...