Tuesday, March 17, 2026

গোয়ার পরিবর্তে অযোধ্যা, মধুচন্দ্রিমার ডেস্টিনেশন বদলে যাওয়ায় ডিভোর্স চাইলেন স্ত্রী!

Date:

Share post:

কথা ছিল গোয়ায় (Goa) গিয়ে রোমান্টিক কিছু মুহূর্ত কাটাবেন, কিন্তু বাস্তবে দেখা গেল স্বপ্নের মধুচন্দ্রিমার ডেস্টিনেশন হয়েছে উত্তর প্রদেশের অযোধ্যা (Ayodhya, UP)! মানে রোমান্স থেকে সোজা রামায়ণ, এরপরেও কি আর এক ছাদের তলায় থাকা যায়? অতএব বিবাহ বিচ্ছেদ (Divorce) চেয়ে বসলেন স্ত্রী। প্রতিশ্রুতি ভঙ্গের দায়ে বিপাকে মাস পাঁচেক আগে শুরু হওয়া দাম্পত্য।

সংসার গড়ে উঠতে না উঠতেই, ফাটল ধরল সম্পর্কে। কথা দিয়ে কথা না রাখাটা সত্যিই বড় বাজে অভ্যাস। কিন্তু তাই বলে এত বড় খেসারত দিতে হবে এটা বোধহয় স্বপ্নেও ভাবতে পারেননি স্বামী। ভালোবেসে সহধর্মিনীকে কথা দিয়েছিলেন গোয়ায় বেড়াতে যাবেন। স্বামীর কাছ থেকে এই প্রতিশ্রুতি পেয়ে স্বাভাবিক ভাবেই উচ্ছ্বসিত হয়েছিলেন মহিলা। কিন্তু তার পরই ছন্দপতন। ‘ডেস্টিনেশন’ গোয়া না হয়ে, সেটি হল অযোধ্যা! রোমান্সের রিল করার পরিকল্পনা ভেস্তে গেল রামায়ণের পথে। ভোপালের একটি পরিবারের নববিবাহিত দম্পতি অযোধ্যা এবং বারাণসী ঘুরেও আসেন। কিন্তু সেখান থেকে ফিরেই আদালতের দ্বারস্থ হন মহিলা। প্রতিশ্রুতি ভঙ্গের ‘অপরাধে’ বিবাহ বিচ্ছেদ চেয়ে স্বামীর বিরুদ্ধে মামলা করেন তিনি। মহিলার অভিযোগ, তাঁর স্বামী একটি তথ্যপ্রযুক্তি সংস্থায় কাজ করেন। ভাল বেতন পান। তিনি নিজেও চাকরি করেন, তাই দুজনের জমানো টাকায় অনায়াসে বিদেশে ঘুরে আসা যায়। তবে যে হেতু বৃদ্ধ শ্বশুর-শাশুড়ি রয়েছেন, তাই তাঁর স্বামী বিদেশে ঘুরতে যেতে চাইছিলেন না। তাই ঠিক হয় দক্ষিণ ভারতের কোন জায়গায় কিংবা গোয়ায় বেড়াতে যাওয়া হবে। কিন্তু স্বামী তাঁকে না জানিয়েই অযোধ্যা এবং বারাণসীর জন্য বিমানের টিকিট বুক করেন। মহিলা জানতে পারেন, তাঁর শাশুড়ির ইচ্ছেপূরণের জন্য স্বামী এই কাণ্ড ঘটিয়েছেন। ব্যাস এরপরই ভ্রমণ শেষে আদালতে স্ত্রী!

spot_img

Related articles

‘বিনা কারণে’ শীর্ষ আধিকারিক বদল: স্বেচ্ছাচারী সিদ্ধান্ত থেকে বিরত থাকতে জ্ঞানেশকে চিঠি মমতার

দিল্লিতে সাংবাদিক বৈঠক করে নির্বাচন ঘোষণার কয়েক ঘন্টার মধ্যে রাজ্যের শীর্ষ আধিকারিক বদল জ্ঞানেশ কুমারের নেতৃত্বাধীন নির্বাচন কমিশনের।...

বকেয়া ডিএ মেটাতে সরকারি নির্দেশ, দু’দফায় মিলবে প্রাপ্য অর্থ

মুখ্যমন্ত্রীর ঘোষণার এক দিনের মধ্যেই বকেয়া মহার্ঘভাতা (ডিএ) মেটানো সংক্রান্ত সরকারি নির্দেশিকা প্রকাশ করল রাজ্য সরকার। সেখানে জানানো...

নির্বাচনী আচরণবিধির জের, থমকাল কলকাতা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার সঙ্গে সঙ্গেই জারি হয়েছে নির্বাচনী আদর্শ আচরণবিধি। তার জেরেই আপাতত থমকে গেল কলকাতা বিশ্ববিদ্যালয়ে...

জরুরি কারণ ছাড়া ছুটি নয়! ভোটের আগে পুলিশে ছুটিতে কড়াকড়ি 

আসন্ন বিধানসভা নির্বাচন ২০২৬-এর প্রেক্ষিতে রাজ্য পুলিশের ক্ষেত্রে ছুটি মঞ্জুরির উপর জারি হল কড়া বিধিনিষেধ। নির্বাচন প্রক্রিয়া সম্পূর্ণ...