Tuesday, April 28, 2026

ফেব্রুয়ারির শুরুতেই ঝালদায় পুরপ্রধান নির্বাচন, দিন নির্ধারিত

Date:

Share post:

দ্রুত জট মিটে গিয়ে স্থায়ী পুরপ্রধান পেতে চলেছে পুরুলিয়ার ঝালদা পুরসভা। পুরপ্রধান নির্বাচনের জন্য সাতদিন সময় বেঁধে দেয় কলকাতা হাইকোর্ট। সেই মতো পুরপ্রধানের বিরুদ্ধে অনাস্থা আনা কাউন্সিলররা ৩ ফেব্রুয়ারি পুরপ্রধান নির্বাচনের দিন স্থির করেন। ততদিন মহকুমা শাসককে পুরসভার দ্বায়িত্ব সামলানোর নির্দেশ দেয় আদালত।

ঝালদা পুরসভার পুরপ্রধান পদ নিয়ে নভেম্বর মাস থেকে অব্যাহত অচলাবস্থা। ১২ সদস্যের পুরসভার ২ কংগ্রেস কাউন্সিলরকে নিয়ে তৃণমূলের সাত কাউন্সিলর পুরপ্রধান শিলা চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে অনাস্থা আনেন। এই অনাস্থার তলবি সভা ঘিরে বাড়ে জটিলতা। বিক্ষুব্ধ কাউন্সিলরদের তলবি সভার পর পুরপ্রধানও তলবি সভা ডাকেন। প্রশ্ন ওঠে কোন সভা বৈধ তা নিয়ে।

বিক্ষুব্ধ কাউন্সিলররা পুরপ্রধানের বিরুদ্ধে অনাস্থা আনার যে দাবি করেছিলেন তাতে প্রশ্ন তুলেছিলেন পুরপ্রধান শিলা চট্টোপাধ্যায়। তবে বৃহস্পতিবার বিচারপতি রাজাশেখর মান্থা পুরপ্রধান নির্বাচনের যে নুর্দেশ দেন তাতে অনাস্থা আদালতে গ্রাহ্য হওয়ার বার্তা পাওয়া যায়। পাশাপাশি অনাস্থা আনা সাত কাউন্সিলরদের মধ্যে তিনজনকে পুরপ্রধান নির্বাচনের দিন নির্ণয় করারও নির্দেশ দেন।

বিচারপতির এই নির্দেশের পরই ৩ ফেব্রুয়ারুি পুরপ্রধান নির্বাচনের দিন নির্ধারণ করা হয়। এদিন পুরপ্রধান নির্বাচন হলে অবশেষে ঝালদা পুরবাসী সুষ্ঠু পরিষেবা পাওয়া শুরু করবেন বলে আশা করা যায়।

Related articles

খড়গপুর IIT-তে ফের রহস্যমৃত্যু! হস্টেল থেকে উদ্ধার চতুর্থ বর্ষের পড়ুয়ার দেহ

মঙ্গলবার সকালে খড়গপুর আইআইটির (Kharagpur IIT) হস্টেল থেকে ইঞ্জিনিয়ারিংয়ের চতুর্থ বর্ষের পড়ুয়ার দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতের...

সোনা পাপ্পু মামলায় পুলিশকর্তা শান্তনুকে মঙ্গলেই হাজিরার নির্দেশ ইডির 

রাজ্যে যখন দ্বিতীয় দফার ভোট (second phase of assembly election) ঘিরে চূড়ান্ত প্রস্তুতি চলছে ঠিক তখনই পুলিশকর্তা শান্তনু...

দ্বিতীয় দফার ভোটের আগে রাতভর অভিযান পুলিশের, গ্রেফতার ৮০৯

বাংলার দ্বিতীয় তথা শেষ দফার নির্বাচনের (Second phase of election) আগে রাজ্যে পুলিশি তৎপরতা। রাতভর ধরপাকড় অভিযান চালিয়ে...

লাস্যময়ীর সঙ্গে ‘সিঙ্ঘম’ অফিসার অজয়ের ফুর্তি! ভিডিও প্রকাশ্যে এনে খোঁচা মহুয়ার

বাংলায় দ্বিতীয় দফার ভোটের আগে এসে পৌঁছেছেন উত্তরপ্রদেশের (Uttar Pradesh) 'সিঙ্ঘম'। খুব কম সময়ে মহিলা মহলে বেশ জনপ্রিয়...