Tuesday, June 9, 2026

মাধ্যমিকের সময় বদল নিয়ে ক্ষুব্ধ হাই কোর্ট

Date:

Share post:

কয়েক লক্ষ পরীক্ষার্থীর কথা মাথায় রেখে এদিন রাজ্যকে এক গুচ্ছ নির্দেশ দিয়েছেন বিচারপতি। সেই পদক্ষেপ গুলি নিশ্চিত করে আগামী ৩১ জানুয়ারি আদালতকে রিপোর্ট জমা দেবে মধ্যশিক্ষা পর্ষদ ও রাজ্য সরকার। আদালত জানিয়েছে, প্রতিটি মাধ্যমিক পরীক্ষার্থী যাতে পরীক্ষাকেন্দ্রে সঠিক সময় পৌঁছতে পারেন সে বিষয়ে রাজ্যকে সুনিশ্চিত করতে হবে। পাশাপাশি, প্রতিটি থানা এলাকায় মাইকিং করতে হবে যাতে পরীক্ষার্থীরা অসুবিধায় পড়লে পুলিশ-প্রশাসন তাদের সঠিক সময় পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেবে। পরীক্ষার্থীদের সুবিধার জন্য পর্ষদকে একাধিক হেল্পলাইন নম্বর চালু করতে হবে।

এছাড়াও পরীক্ষাকেন্দ্রে পরীক্ষার্থীদের পৌঁছনোর জন্য রাজ্যকে প্রয়োজনীয় ও পর্যাপ্ত পরিবহণ ব্যবস্থা সচল রাখতে হবে। কোনও পরীক্ষার্থী পরীক্ষা দিতে যাওয়ার পথে অসুস্থ হয়ে পড়লে বা পরীক্ষা কেন্দ্রে অসুস্থ হলে তার জন্য কী কী উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে তা আদালতকে রিপোর্টে জানাতে হবে পর্ষদকে।

মাধ্যমিক পরীক্ষার সময় এগিয়ে নিয়ে আসার বিরোধিতায় একটি মামলা দায়ের হয়েছিল হাই কোর্টে। মামলায় রাজ্য জানায়, নতুন করে ৩০ জানুয়ারি থেকে একটি কন্ট্রোল রুম খোলা হবে। এখন প্রতি জেলায় ডিএম, এসডিও ও এসআই অফিসে কন্ট্রোল রুম খোলা আছে। পরীক্ষার্থীদের কোনও অসুবিধা হবে না বলেও নিশ্চিত করে রাজ্য। তার প্রেক্ষিতে আদালতের নির্দেশ, কন্ট্রোল রুমের ব্যাপারটা বিজ্ঞাপন করে জানাতে হবে।

Related articles

শুভেন্দু-সরকারের ভূয়সী প্রশংসা বুদ্ধ-জায়ার, সিঙ্গুরবাসীকে নিয়ে দিলেন অজানা তথ্য 

বাংলার বিজেপি সরকারের কাজের ভূয়সী প্রশংসা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্যের (Buddhadev Bhattacharya) স্ত্রী মীরা ভট্টাচার্যের (Mira...

ভোট মিটতেই হেঁশেলে কোপ! উজ্জ্বলার ভর্তুকি ছাঁটাইয়ের সিদ্ধান্তে ফুঁসছেন মহিলারা 

প্রতিনিয়ত আতঙ্ক বাড়ছে সাধারণের মনে। পেট্রোপণ্য থেকে রান্নার গ্যাস— মোদি সরকারের জাঁতাকলে ওষ্ঠাগত প্রাণ। ভোটের আগে মহিলা ভোটব্যাঙ্ককে...

ISL: ক্রীড়ামন্ত্রীর হস্তক্ষেপে কাটছে জট, দিল্লিতে ত্রি-পাক্ষিক বৈঠকে আশার আলো

আইএসএল(ISL) জট কাটাতে সোমবার দিল্লিতে  সব ক্লাব, ফেডারেশনের(AIFF) সঙ্গে বৈঠকে বসেন কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী মনসুখ মান্ডব্য(Mansukh Mandaviya)।  এই...

Bengal T20 League: জয় পেল শ্রাচীর পুরুষ ও মহিলা দল, বল বিতর্কে কী বললেন ঈশ্বরণ?

চলতি মরশুমে বেঙ্গল টি২০ লিগে( Bengal T20 League)  জয় ছিনিয়ে নিল শ্রাচী রাঢ় টাইগার্স(Shrachi Rarh Tigers)। সোমবার ইডেনে...