Tuesday, May 19, 2026

বরফ কি গলছে? সাধারণতন্ত্র দিবসে ভারতকে শুভেচ্ছা কানাডার

Date:

Share post:

খালিস্তান ইস্যুতে গত কয়েক মাসে ভারত ও কানাডার সম্পর্কে টানাপোড়েন চরম আকার নিয়েছে। এহেন পরিস্থিতির মাঝেই এবার সাধারণতন্ত্র দিবসে ভারতকে শুভেচ্ছা জানালো কানাডা। শুক্রবারই ভারতে অবস্থিত কানাডার হাই কমিশন থেকে টুইট করে বিশেষ শুভেচ্ছা জানানো হয় দেশবাসীকে।

খলিস্তানি জঙ্গিনেতা হরদীপ সিং নিজ্জর খুনে ভারতের ভূমিকা রয়েছে বলে গুরুতর অভিযোগ আনেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। তার পর থেকেই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কে চিড় ধরেছে। তার মধ্যেই হিন্দি ভাষায় টুইট করা হয়েছে কানাডার হাই কমিশনের তরফ থেকে। সাধারণতন্ত্র দিবসের শুভেচ্ছা জানানো ছাড়া অবশ্য আর কিছুই বলা হয়নি কানাডার তরফে। দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে একটা শব্দ খরচ করেনি ট্রুডোর প্রশাসন। তবে শুধু কানাডা নয়, মিত্র দেশগুলোর অধিকাংশই সাধারণতন্ত্র দিবস (Republic Day) উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছে ভারতকে। তার মধ্যে রয়েছে আমেরিকা, ইজরায়েল, অস্ট্রেলিয়া, রাশিয়া-সহ নানা দেশ। ভারতের সঙ্গে আগামী দিনে দ্বিপাক্ষিক সম্পর্ক আর দৃঢ় করার বার্তা দিয়েছে এই দেশগুলো।

Related articles

একুশের ভোট পরবর্তী হিংসায় নিহত কর্মীদের পরিবারের সদস্যদের সরকারি চাকরির আশ্বাস মুখ্যমন্ত্রীর

দক্ষিণ ২৪ পরগনার ফলতা বিধানসভা কেন্দ্রে পুনর্নির্বাচনের প্রচারে গিয়ে একুশের ভোট পরবর্তী হিংসায় নিহতদের পরিবারের জন্য বিশেষ ঘোষণা...

তপ্ত দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আজ বৃষ্টির কমলা সতর্কতা!

উত্তরে বৃষ্টি দুর্যোগের মাঝে দক্ষিণে ঊর্ধ্বমুখী উষ্ণতায় হাঁসফাঁস দশা বঙ্গবাসীর। ৩৬-৩৭ ডিগ্রি তাপমাত্রা অনুভূত হচ্ছে ৫০-৫২ ডিগ্রির মতো।...

পড়লেই ডাক্তার! নিট কেলেঙ্কারির মাথায় ‘মোটেগাঁওকর স্যারের ক্লাস’

নিট (NEET) কেলেঙ্কারিতে এটি দশম গ্রেফতারি। ২০২৬ সালের নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় সিবিআইয়ের (CBI) জালে বিখ্যাত কোচিং...

পুনর্নির্বাচনের আগে আজ ফলতায় প্রচারে শুভেন্দু 

বৃহস্পতিবার ফলতায় পুনর্নির্বাচন (Falta Repoll) । মঙ্গলবার প্রচারের শেষ দিনে সেখানে প্রায় ১৫ কিলোমিটার দূরে রোড শো করবেন...