Sunday, May 17, 2026

ফেসবুকে হঠাৎ ‘দেখা’ দিলেন সন্দেশখালির নেতা শাহজাহান শেখ!

Date:

Share post:

গত তিন সপ্তাহ ধরে তাঁকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি থেকে শুরু করে রাজ্য পুলিশ, সকলেই তাঁকে খুঁজছে। এর মাঝেই ফেসবুকে হঠাৎ ‘দেখা’ দিলেন সন্দেশখালির নেতা শাহজাহান শেখ! তাঁর নামে থাকা ফেসবুক পেজ থেকে তিন সপ্তাহ পরে আচমকা একটি পোস্ট চাঞ্চল্য ছড়িয়েছে। ওই পেজ কারা পরিচালনা করেন, আইপি অ্যাড্রেস ধরে তা খতিয়ে দেখছে তদন্তকারী সংস্থা।

শুক্রবার, প্রজাতন্ত্র দিবসের সকালে নিজের ফেসবুক পেজে একটি ছবি পোস্ট করেছেন শাহজাহান। দেশের জাতীয় পতাকার ছবি ছাড়া আর কিছুই নেই তাতে। যে পেজ থেকে এই পোস্ট করা হয়েছে, শুরুতেই স্পষ্ট লেখা আছে, এটি শাহজাহান শেখের অফিসিয়াল ফেসবুক পেজ। পেজটির বাকি পোস্টও শাহজাহান কেন্দ্রিক। বিভিন্ন জনসভায় শাহজাহানের বক্তব্যের ভিডিয়ো ওই পেজ থেকে এর আগে পোস্ট করা হয়েছে। পেজটিতে তাঁর ২৩ হাজার অনুগামী (ফলোয়ার) রয়েছেন।

দেখা যাচ্ছে, শাহজাহানের ওই পেজ থেকে শেষ পোস্টটি করা হয়েছিল গত ২ জানুয়ারি, তিনি নিখোঁজ হওয়ার ঠিক তিন দিন আগে। দীর্ঘ দিন পেজটি কার্যত নিষ্ক্রিয় ছিল।

প্রশ্ন উঠছে, শাহজাহানের সম্মতি ছাড়াই কি তাঁর ফেসবুক পেজে পোস্ট করা হল? আর যদি শাহজাহান নিজে সম্মতি দিয়ে থাকেন, তবে কোন অন্তরালে বসে তিনি ফেসবুক নিয়ন্ত্রণ করছেন?

Related articles

ISL: স্বপ্নপূরণের সন্ধিক্ষণে ইস্টবেঙ্গল, ডার্বির টিম কম্বিনেশনে চমক দেবেন অস্কার?

রবিবার আইএসএলে সুপার সানডে।  চলতি আইএসএলে খেতাব নির্ণায়ক ম্যাচ রবিবাসরীয় ডার্বি। দীর্ঘ ২ দশকের খরা কাটানোর সুযোগ ইস্টবেঙ্গলের(East...

কোটি টাকার হাতঘড়ি থেকে রহস্যময় ডায়েরি, শান্তনু-জয়ের ‘যোগসূত্র’ নিয়ে বিস্ফোরক ইডি

প্রমোটার, পুলিশ এবং প্রভাবশালী রাজনৈতিক নেতা— এই তিন শক্তির মেলবন্ধনেই কি চলত জমি দখল আর বেআইনি নির্মাণের রমরমা...

IPL: গিল ঝড় থামিয়ে ইডেনে স্বস্তির জয়, টিকে রইল কেকেআরের প্লে-অফের আশা

আইপিএলে(IPL) গুজরাট টাইটান্সকে ২৯ রানে হারাল কেকেআর(KKR), টিকে থাকল প্লে অফের আশা। প্লে অফের লড়াইয়ে থাকতে এই ম্যাচে...

সবুজ সঙ্কেত নবান্নের! কেন্দ্রেরই হাতে যাচ্ছে উত্তরবঙ্গ ও সীমান্তের সাতটি জাতীয় সড়ক

রাজ্যের সাতটি গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক প্রকল্পের দায়িত্ব আনুষ্ঠানিক ভাবে জাতীয় সড়ক কর্তৃপক্ষ এবং জাতীয় মহাসড়ক ও পরিকাঠামো সংস্থার...