Saturday, June 13, 2026

ভারত-ইংল্যান্ড প্রথম টেস্ট, দ্বিতীয় দিনের শেষে চালকের আসনে টিম ইন্ডিয়া, এগিয়ে ১৭৫ রানে

Date:

Share post:

ভারত-ইংল্যান্ড প্রথম টেস্টের দ্বিতীয় দিনের শেষে চালকের আসনে টিম ইন্ডিয়া। দিনের শেষে ভারতের রান সংখ্যা ৭ উইকেট হারিয়ে ৪২১। ইংল্যান্ডের থেকে ১৭৫ রানে এগিয়ে রোহিত শর্মার দল। ভারতের হয়ে ক্রিজে রয়েছেন রবীন্দ্র জাদেজা এবং অক্ষর প্যাটেল। ৮১ রানে অপরাজিত জাদেজা। ৩৫ রানে অপরাজিত অক্ষর। ভারতের হয়ে দুরন্ত ইনিংস খেলেন কে এল রাহুল এবং যশস্বী জসওয়াল।

প্রথম দিন ২৪৬ রান করে অলআউট হয়ে গিয়েছিল ইংল্যান্ড। জবাবে ব্যাট করতে নেমে রোহিত শর্মার উইকেট হারিয়ে প্রথম দিনের শেষে ভারত তোলে ১১৯ রান। ক্রিজে ছিলেন যশস্বী এবং শুভমন।কিন্তু দ্বিতীয় দিনের শুরুতেই ধাক্কা খায় টিম ইন্ডিয়া। ৮০ রানে আউট হন যশস্বী। ২৩ রানে আউট হন শুভমন। এরপর টিম ইন্ডিয়াকে ব্যাট হাতে ভরসা দেন কে এল রাহুল এবং শ্রেয়স আইয়র। ৮৬ রান করেন রাহুল। শ্রেয়স করেন ৩৫ রান। ৪১ রানে আউট হন শিকর ভরত। অশ্বিন করেন ১ রান। ইংল্যান্ডের হয়ে দুটি করে উইকেট নেন জো রুট এবং ট্ম হার্টলি। একটি কড়ে উইকেট নেন জ্যাক লিচ এবং রেহান আহমেদ।

আরও পড়ুন- ফের বি.তর্কে শোয়েব মালিক, এবার অভিযোগ উঠলো ম্যাচ গ.ড়াপেটার

Related articles

জাপান, নেপালের পরে চিন! নিষিদ্ধ হল ভারতের লাল লঙ্কা

মার্কিন চাপে ভারতের বৈদেশিক বাণিজ্য ২০২৫ সাল থেকে ব্যাপকভাবে ধাক্কা খাওয়ার পর ভারতে উৎপাদিত কৃষিজ দ্রব্যই অর্থনীতির জন্য...

বিধানসভার সই ইস্যু: নোটিশ, তলব একের পর এক তৃণমূল বিধায়ককে

বিধানসভায় তৃণমূল বিধায়কদের সই জাল ইস্যুতে বৃহস্পতিবার রাতেই জিজ্ঞাসাবাদের সম্মুখিন হয়েছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek...

হেরোদের দলে টিকতে গেলে কলিজার প্রয়োজন হয়: কাকে তীব্র খোঁচা ঋতব্রত-জায়া দূর্বার!

তৃণমূলের হাত থেকেই রাজ্যের ক্ষমতা যেতেই, বেসুরো দলের বিধায়করা। সেই তালিকায় শীর্ষে নাম উলুবেড়িয়ার বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের (Ritabrata...

তৃণমূলের নতুন পদাধিকারী ঘোষণা: মহিলা সভানেত্রী হলেন আলিফা আহমেদ

বিধানসভা থেকে সংসদে তৃণমূলের অন্দরে বিদ্রোহের জেরে সব কমিটি ভেঙে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন কমিটি গঠন করেছিলেন।...