Tuesday, June 16, 2026

“দেশবাসীর ভালবাসায় আমি ধন্য”, পদ্মভূষণে উচ্ছ্বসিত উষা উত্থুপ!

Date:

Share post:

দেশের ৭৫ তম সাধারণতন্ত্র দিবসের (75th Republic Day) প্রাক্কালে কেন্দ্রীয় সরকারের তরফে পদ্ম পুরস্কারের ঘোষণা করা হয়েছে। এবছর পদ্মভূষণ (Padma bhushan Award) পেয়েছেন বিখ্যাত সঙ্গীত শিল্পী উষা উত্থুপ (Usha Uthup)। দেশের এই অনন্য সম্মানে আপ্লুত গায়িকা ধন্যবাদ জানিয়েছেন অনুরাগীদের। উষার কথায়, “আমি সবসময়ে বলি মুম্বই আমার জন্মস্থান হলেও কলকাতা আমার কর্মভূমি। আর আমি একজন সাচ্চা ভারতীয়।”

বৃহস্পতিবার সন্ধ্যায় এবছরের পদ্মশ্রী, পদ্মভূষণ এবং পদ্মবিভূষণ প্রাপকদের তালিকা প্রকাশ করা হয়। পদ্মবিভূষণ পুরস্কারে বাংলার কেউ নেই। তবে পদ্মভূষণ পেয়েছেন মিঠুন চক্রবর্তী, উষা উত্থুপ ও সত্যব্রত মুখোপাধ্যায় (মরণোত্তর)। ‘ডিস্কো ক্যুইন’ উষা উত্থুপ পদ্ম সম্মান পেয়ে যথেষ্ট উচ্ছ্বসিত। তিনি বলছেন দেশ এবং দেশবাসী যখন কোন কাজকে স্বীকৃতি দেয় তার থেকে ভাল আর কিছু হতে পারে না। নিজের ব্যক্তিগত জীবনের প্রসঙ্গ টেনে শিল্পী বলেন, “আমি মধ্যবিত্ত পরিবার থেকে উঠে এসেছি।এই অনুভূতি একেবারে আলাদা, কারণ আমি এখন মধ্যপথে। নাইটক্লাব দিয়ে গায়িকা হিসেবে কেরিয়ার শুরু করি, তারপর বলিউডেও গেয়েছি। এভাবে আমাকে স্বীকৃতি দেওয়ার জন্য সকলকে ধন্যবাদ।” পাশাপাশি মিউজিক ইন্ডাস্ট্রিতে আগত নবীন প্রজন্মের উদ্দেশ্যে তাঁর বার্তা, “এখানে আসাটা তো খুব সহজ, তবে টিকে থাকা কঠিন। ধীরে ধীরে ওঠার চেষ্টা করো। বিগত ৫৪ বছর ধরে কাজ করে নিজের আত্মবিশ্বাস গড়ে তুলেছি।” সকলকে নিজের কাজের প্রতি সৎ থাকার কথাও মনে করান তিনি।

Related articles

FIFA World Cup: মিশরের বিরুদ্ধে ড্র বেলজিয়ামের, নিউজিল্যান্ডকে রুখে দিল ইরান

বিশ্বকাপের(FIFA World Cup) প্রথম ম্যাচেই আটকে গেল বেলজিয়াম(Belgium)। মিশরের(Egypt) বিরুদ্ধে ১-১ গোলে ড্র করল বেলজিয়াম। ১ পয়েন্ট নিয়েই...

কলেজে তোলাবাজি রুখতে ‘স্যাঁটা গরম’ করার হুঁশিয়ারি শিক্ষামন্ত্রীর! কোথা থেকে এলো এই শব্দ?

কলেজে ভর্তি প্রক্রিয়ায় দুর্নীতি ও টাকার খেলা রুখতে প্রকাশ্যেই ‘স্যাঁটা গরম’ করার হুঁশিয়ারি দিয়েছেন রাজ্যের নতুন উচ্চশিক্ষামন্ত্রী জগন্নাথ...

ত্রাণের আড়ালে আপত্তিকর সামগ্রী? অনন্যার কার্যালয় ভাঙচুর করে চক্রান্তের অভিযোগ বিজেপির

১০৯ নম্বর ওয়ার্ডের কার্যালয় ঘিরে বিতর্ক। কাউন্সিলর অনন্যা বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়টি আদৌ সাধারণ মানুষের কাজের জন্য নাকি অন্য কোনও...

পশ্চিমবঙ্গ দিবসে স্কুলগুলোকে ছবি পাঠানোর ফতোয়া, নজরদারির অভিযোগে সরব শিক্ষক মহল

শিক্ষাঙ্গনে এবার নয়া নির্দেশিকাকে কেন্দ্র করে শুরু হলো জোর বিতর্ক। রাজ্যের সমস্ত সরকারি, সরকার পোষিত এবং সাহায্যপ্রাপ্ত স্কুলে...