Tuesday, May 5, 2026

ম্যাচ গ.ড়াপেটা নিয়ে মুখ খুল খুললেন শোয়েব, কী বললেন পাকিস্তানি ক্রিকেটার?

Date:

Share post:

অবশেষে ম্যাচ গড়াপেটা নিয়ে মুখ খুললেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার শোয়েব মালিক। তৃতীয় বিয়ের পর ম্যাচ গড়াপেটায় অভিযুক্ত পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক। বাংলাদেশ প্রিমিয়ার লিগে তাঁকে নিষিদ্ধ করা হয়েছে। সেই নিয়ে এদিন সোশ্যাল মিডিয়ায় মুখ খুললেন সানিয়া মির্জার প্রাক্তন স্বামী।

এই নিয়ে শোয়েব সোশ্যাল মিডিয়ায় বলেন, “সম্প্রতি যে গুজব ছড়িয়েছে, তা নিয়ে আমার কিছু বক্তব্য রয়েছে। ফরচুন বরিশালের হয়ে খেলা একটি ম্যাচকে কেন্দ্র করে বিতর্ক। মনে হয়েছে নিজের অবস্থান পরিষ্কার করা দরকার। অধিনায়ক তামিম ইকবালের সঙ্গে কথা বলেই সিদ্ধান্ত নিয়েছি। প্রতিযোগিতা ছেড়ে আমার বেরিয়ে আসার সিদ্ধান্ত যৌথ ভাবে নেওয়া। পূর্বনির্ধারিত সূচির জন্যই আমি বাংলাদেশ ছেড়েছি। ফরচুন বরিশালের আগামী ম্যাচগুলোর জন্য আমার শুভেচ্ছা থাকল। প্রয়োজন হলে আমি আবার দলকে সাহায্য করব। দরকার হলে অবশ্যই আমাকে পাওয়া যাবে। বাংলাদেশে খেলতে আমি ভালবাসি। সব সময় উপভোগ করি। ভবিষ্যতেও খেলতে যাব।”

এরপরই শোয়েব আরও বলেন, “ সম্প্রতি একটা গুজব ছড়িয়েছে। পরিষ্কার বলতে চাই এই সব গুজব ভিত্তিহীন। কোনও তথ্য ছড়িয়ে দেওয়ার আগে প্রত্যেকের উচিত, তা যাচাই করে নেওয়া। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ধরনের গুজব এক জনের ভাবমূর্তির ক্ষতি করতে পারে। অপ্রয়োজনীয় বিভ্রান্তি তৈরি করতে পারে। আসুন আমরা সত্যকে প্রাধান্য দিই। সত্য বোঝার জন্য নির্ভরযোগ্য উৎসের উপর বিশ্বাস রাখা দরকার। আপনাদের বোঝার জন্য এবং ধৈর্যের জন্য ধন্যবাদ। বরাবরের মতো ভালবাসা এবং সমর্থনের জন্য সবাইকে ধন্যবাদ।’’ লেখার সঙ্গে একটি ভিডিও পোস্ট করেছেন শোয়েব।

আরও পড়ুন- ভারত-ইংল্যান্ড প্রথম টেস্ট, দ্বিতীয় দিনের শেষে চালকের আসনে টিম ইন্ডিয়া, এগিয়ে ১৭৫ রানে


Related articles

বিজেপির তারকা প্রার্থীদেরও বাজিমাত! অরূপ-লাভলীদের হারিয়ে জয়ের হাসি রূপা-পাপিয়া-রুদ্রনীলদের

দক্ষিণবঙ্গের রাজনীতির চেনা ছক ওলটপালট করে দিয়ে এবার শিরোনামে উঠে এলেন বিজেপির তারকা প্রার্থীরাও। টালিগঞ্জ থেকে যাদবপুর, শিবপুর...

বিজেপির বঙ্গে মুখ্যমন্ত্রী হচ্ছেন শুভেন্দু! একাধিক পদক্ষেপে জল্পনা

বিজেপির ঐতিহাসিক বঙ্গ জয়ের পর এখন রাজ্য রাজনীতির সবচেয়ে বড় প্রশ্ন—নতুন সরকারের মুখ্যমন্ত্রীর মুখ কে? বঙ্গ বিজেপির অন্দরে...

শুরু প্রস্তুতি! ২৫ বৈশাখে অষ্টাদশ বিধানসভার শপথ, মঙ্গলে রাজ্যে কমিশনের পর্যবেক্ষক

রাজ্যে ভোটপর্ব মিটে যাওয়ার পর এবার দ্রুত প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন করে নতুন সরকার গঠনের তোড়জোড় শুরু হয়েছে। সব...

ফল ঘোষণার পরেই অগ্নিগর্ভ বাংলা, জেলায় জেলায় আক্রান্ত তৃণমূল

রাজ্যে বিধানসভা নির্বাচনের চূড়ান্ত ফলাফল সামনে আসতেই পাল্লা দিয়ে বাড়ছে রাজনৈতিক হিংসার দাপট। গেরুয়া শিবিরের উত্থানের ইঙ্গিত মিলতেই...