Thursday, June 25, 2026

শাহের বঙ্গ সফর বাতিল! হতাশ বিজেপি রাজ্য নেতৃত্ব

Date:

Share post:

রবিবার রাতেই কলকাতা পা রাখার কথা ছিল তাঁর। লোকসভার আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বঙ্গ সফর সফর ঘিরে বিজেপি নেতা,কর্মীদের মধ্যে উৎসাহ, উদ্দীপনা ও তৎপরতা ছিল তুঙ্গে। কিন্তু আচমকা বঙ্গ সফর বাতিল করলেন শাহ। এবার রাজ্যে এসে পূর্ব মেদনীপুরের মেচেদায় সভা করার কথা ছিল অমিত শাহর। সেই প্রস্তুতির মাঝেই রাজ্য থেকে জেলা নেতৃত্বকে জানিয়ে দেওয়া হয়েছে অমিত শাহ আছেন না, সভা বাতিল।

বিজেপি সূত্রের খবর, এই সফরে রাজ্যের ১২টি লোকসভা এলা্কায় দলের সাংগঠনিক ক্ষমতা খতিয়ে দেখতেন অমিত শাহ। উত্তর ২৪ পরগনার চারটি লোকসভা এলাকার নেতৃত্বদের সঙ্গে বৈঠকের পর তাঁর যাওয়ার কথা ছিল পূর্ব মেদিনীপুরের মেচেদায়। সেখানে ইস্কন মন্দির সংলগ্ন মাঠে সভা করার কথা ছিল। দুই মেদিনীপুরের চারটি লোকসভা এলা্কার কর্মীদের নিয়ে এই সভার প্রস্তুতিও শুরু হয়েছিল। আচমকা সভা বাতিলের ঘোষণা সামনে আসায় জেলা নেতৃত্বদের একাংশ হতাশ হয়ে পড়েছে। যে মাঠে অমিত শাহের সভা করার কথা ছিল সেখানে মঞ্চ তৈরি সহ হেলিপ্যাড ময়দান প্রস্তুতির কাজ চলছিল জোরকদমে।

অমিত শাহের আচমকা বঙ্গ সফর বাতিলের কারণ হিসেবে মনে করা হচ্ছে নীতীশ কুমারের ভোলবদলের সম্ভাবনাকে ঘিরে বিহারের ক্ষমতায় ফের ফিরতে পারে বিজেপি। এমন সম্ভাবনাময় পরিস্থিতির জেরেই শাহের বঙ্গ সফর বাতিল বলে দলের একাংশ মনে করছেন।

Related articles

প্রবল বৃষ্টিতে ব্যাহত তারাতলার বিপর্যয়ের উদ্ধারকাজ

তারাতলায় (Taratala) উদ্ধার অভিযানের মধ্যেই নতুন চ্যালেঞ্জ হয়ে উঠল আবহাওয়া (Weather)। বৃহস্পতিবার (Thursday) দুপুরে আচমকা ঘন কালো মেঘে...

বিশ্বকাপের মধ্যেই অবসরের সিদ্ধান্ত, মেসি-রোনাল্ডোর রেকর্ড স্পর্শ ওচোয়া

চেক প্রজাতন্ত্রকে ৩-০ গোলে হারাল মেক্সিকো। তবে মেক্সিকোর জয়কে ছাপিয়ে চর্চায় উঠে এলেন গোলরক্ষক ওচোয়া(Guillermo Ochoa )। মেসি-রোনাল্ডোর...

মেট্রোর লাইনে যাত্রী! বাঁশদ্রোণীতে মহিলার কাণ্ডে চাঞ্চল্য

আত্মহত্যার জেরে মেট্রো বিভ্রাট কলকাতা মেট্রোর (Kolkata Metro) চেনা ছবি। তবে এবার প্ল্যাটফর্ম বদলাতে গিয়ে বিপত্তি! ভুল প্ল্যাটফর্মে...

কালীকে খুঁজলে সব বেরিয়ে যাবে! বিধানসভায় কার নাম মুখ্যমন্ত্রীর মুখে

কালীকে খুঁজলে সব বেরিয়ে যাবে- তারাতলার বিপর্যয় নিয়ে বিধানসভায় বিবৃতিতে দিতে গিয়ে কার নাম বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী...