Monday, May 4, 2026

‘পাল্টি’র রেকর্ড গড়ে নবমবারের জন্য মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন নীতীশ

Date:

Share post:

জোট বদলের পর ফের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। পূর্ব ঘোষণা মতো রবিবার বিকাল ৫’টায় রাজ্যপালের উপস্থিতিতে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়ে নবম বারের জন্য মুখ্যমন্ত্রী কুর্সিতে বসলেন তিনি। তাঁর শপথ গ্রহণের সময় দর্শকাসন থেকে জয় শ্রীরাম স্লোগান। যা শুনে রীতিমতো বিরক্ত হন নীতীশ। তাঁর চোখ মুখের ভাবেই স্পষ্ট হচ্ছিল সেই বিরক্তি।

এদিন নীতীশের সঙ্গে শপথ নেন তাঁর দলের আরও একাধিক নেতা। পাশাপাশি শপথ নিয়েছেন বিজেপির সভাপতি সম্রাট চৌধুরী। নীতীশের পরই শপথ নেন তিনি। মনে করা হচ্ছে সম্রাট হবেন অন্যতম উপমুখ্যমন্ত্রী। গত দু’দিন ধরে শোনা যাচ্ছিল নীতীশের শর্ত মেনে তাঁর ছাত্র জীবনের বন্ধু বিজেপি নেতা সুশীল মোদি ফের উপমুখ্যমন্ত্রী হবেন। কিন্তু রবিবার শপথ নেওয়া মন্ত্রীদের তালিকায় সুশীল মোদির নাম ছিল না। তিনি অবশ্য শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, রবিবার সকালেই বিহারের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেন নীতীশ কুমার। ইস্তফা প্রসঙ্গে তিনি বলেন, দেড় বছর ধরে আরজেডি-কংগ্রেস জোটে থেকে কাজের কাজ কিছু হচ্ছিল না, তাই তিনি মহাজোট ছেড়ে দিলেন। শেষ কয়েকদিন ধরে তিনি নিজের দলের লোকের কথা, বাকি সকলের কথা শুনেছেন। তারপরই এই সিদ্ধান্ত নিয়েছেন। এদিকে নীতীশের দল দাবি করেছে, কংগ্রেসের কারণেই ‘ইন্ডিয়া’ জোট ছাড়তে বাধ্য হয়েছেন নীতীশ কুমার। দলের নেতা এস কে ত্যাগীর দাবি, বিরোধী জোট ‘ইন্ডিয়া’র প্রধানমন্ত্রীর মুখ হিসাবে ষড়যন্ত্র করে কংগ্রেস নেতা মল্লিকার্জুন খাড়্গের নাম বলানো হয়েছিল। মমতা বন্দ্যোপাধ্যায়কে দিয়েই এই কাজ করিয়েছিল কংগ্রেস, এমনই দাবি জেডিইউ-এর।

Related articles

ভোট গণনার প্রস্তুতিই নেই কমিশনের! চূড়ান্ত হয়রানিতে সরব কুণাল

ভোটগণনার ঠিক কয়েক ঘণ্টা আগে নির্বাচন কমিশনের বিরুদ্ধ গাফিলতি ও হয়রানির গুরুতর অভিযোগ তুললেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক...

ডাস্টবিনে ভিভিপ্যাট স্লিপ! ভোটগণনার আগের রাতে কাঠগড়ায় কমিশন

ভোটগণনার ঠিক আগের রাতে এক নজিরবিহীন ঘটনার সাক্ষী থাকল উত্তর ২৪ পরগনার সুভাষ নগর এলাকা। নোয়াপাড়া ও মধ্যমগ্রাম...

বিজেপি আসছে না, আমরাই জিতছি! ভবানীপুরের এজেন্টদের ‘লাস্ট মিনিট সাজেশন’ দলনেত্রীর

পরীক্ষার আগে লাস্ট মিনিট সাজেশন যাকে বলে। গণনার আগের রাতে ভবানীপুর বিধানসভা কেন্দ্রের কাউন্টিং এজেন্টদের ডেকে সেই সাজেশনই...

গণনা কেন্দ্রে ত্রিস্তরীয় নিরাপত্তা, সোমে অগ্নিপরীক্ষা রাজ্যের বিধানসভা নির্বাচনের 

দীর্ঘ প্রতিক্ষার অবসান হতে আর মাত্র কয়েক ঘণ্টা। সোমবার সকাল ৮টা থেকে শুরু হচ্ছে রাজ্যের বিধানসভা নির্বাচনের ভোটগণনা।...
বিধানসভা নির্বাচন ২০২৬ লাইভ ফলাফল আপডেট
পশ্চিমবঙ্গ মোট বিধানসভা কেন্দ্র: 293
টি এম সি
0 এগিয়ে
বিজেপি
0 এগিয়ে
কংগ্রেস
0 এগিয়ে
বামফ্রন্ট
0 এগিয়ে
আই এস এফ
0 এগিয়ে
অন্যান্য
0 এগিয়ে