Friday, May 15, 2026

নৃশংস যোগীরাজ্য! কলেজ শিক্ষককে ঘরে বন্দি করে জীবন্ত পোড়ালো দুষ্কৃতীরা

Date:

Share post:

ভয়াবহ বললেও কম বলা হয়। যোগীরাজে উত্তরপ্রদেশে আইনশৃঙ্খলার করুণ ছবিটা প্রকাশ্যে চলে এলো আরও একবার। ৪৮ বছর বয়সী এক কলেজ শিক্ষককে ঘরে বন্দি করে আগুন লাগিয়ে দেওয়ার ঘটনা ঘটল কানপুরের পানকি এলাকায়। ঘটনায় মৃত্যু হয়েছে ওই শিক্ষকের। নিষ্ঠুরতার এমন ভয়াবহ ঘটনার কথা প্রকাশ্যে আসার পর শিউরে উঠেছে গোটা দেশ। প্রশ্ন উঠছে, আর কতখানি তলানিতে নামবে যোগীর শাসনে উত্তরপ্রদেশের আইন শৃঙ্খলা?

জানা গিয়েছে, মর্মান্তিক এই ঘটনা ঘটেছে গত রবিবার কানপুরের পাতরাসা গ্রামে। মৃত ওই শিক্ষকের নাম দয়ারাম। ঘটনার সময় দয়ারাম তাঁর ছোটভাই অনুজকে ফোন করে জানায় সঞ্জীব এবং তার ভাইয়েরা তাঁকে একটি ঘরে বন্দি করে আগুন লাগিয়ে দিয়েছে। বিষয়টি জানার পর অনুজ তড়িঘড়ি পুলিশে খবর দেয়। এবং পুলিশের সঙ্গেই ঘটনাস্থলে পৌঁছয়। তবে তালাবন্দি ঘর খুলতে বেশ কিছুটা সময় লাগে। ততক্ষণে পুড়ে মৃত্যু হয় দয়ারামের। ঘটনার তদন্তে নেমে সঞ্জীবকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ।

ঘটনাস্থল পরিদর্শন করে গিয়েছেন পুলিশের ডেপুটি কমিশনার বিজয় ধুল। তিনি জানান, ওই ঘর থেকে দগ্ধ মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় ৪ জনের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছে মৃতের ভাই। এই তালিকায় রয়েছে মৃতের শ্যালিকা ও তাঁর পুরুষ বন্ধুও।

Related articles

শান্তনুর বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ! আদালতে বিস্ফোরক ইডি

একাধিক দুর্নীতি মামলায় ডিসি শান্তনুর বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ তুলে আদালতে বিস্ফোরক ইডি। বৃহস্পতিবার রাতে ডিসিপি শান্তনু সিনহা বিশ্বাসের...

টানা জিজ্ঞাসাবাদের পরে একাধিক গুরুতর অভিযোগে পুলিশের জালে ২ কাউন্সিলর

একদিনে দুই তৃণমূল কাউন্সিলরের (TMC Councilor) গ্রেফতারি ঘিরে চাঞ্চল্য রাজনৈতিক মহলে। একাধিক গুরুতর অভিযোগে পুলিশের জালে তাম্রলিপ্ত পুরসভার...

পালাবদল হতেই রাজ্যের তিন বড় প্রকল্পে অনুমোদন রেলমন্ত্রীর

রাজ্যে পালাবদল হতেই রেলের তিনটি বড় প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। আগের সরকারের আমলে বারবার বাংলার প্রতি কেন্দ্রীয় বঞ্চনার...

IPL: দাদার থেকে টিপস পেলেন গিল! ইডেনের গ্যালারিতে তারকা অতিথিক3

শনিবার গুজরাট টাইটান্স কেকেআর(KKR) ম্যাচে আগে শুক্রবার ইডেনে তারকা অতিথি সিনিয়র গিল। শুক্রবার ইডেনে গুজরাট দল অনুশীলনে নামতেই ক্লাব...