Friday, May 15, 2026

ফিল্মফেয়ার অধরা শাহরুখের, সেরা অভিনেতা রণবীর! শেষ হাসি হাসলেন কারা?

Date:

Share post:

গুজরাটের গান্ধীনগর জুড়ে গত দুদিন ধরে (২৭ ও ২৮ জানুয়ারী ২০২৪) ছিল চাঁদের হাট। হবে নাই বা কেন বলিউডের সবথেকে বড় পুরস্কার বিতরণী অনুষ্ঠান যে সেখানেই। ৬৯ তম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড (69th Filmfare Awards) ঘোষণা হল আর সেখানেই বাজিমাত করলেন রণবীর কাপুর- আলিয়া ভাট (Ranbir Kapoor Alia Bhatt)। বাকিদের হারিয়ে সেরা অভিনেতা ও সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়ে গেলেন দম্পতি। মন খারাপ শাহরুখ ফ্যানদের। বলিউড বাদশার ভাগ্যে শুধুই পাঠানের জন্য সেরা গায়িকার পুরস্কার (বেশরম রং – শিল্পা রাও)।

শনিবার টেকনিক্যাল এবং নন টেকনিক্যাল পুরস্কার দেওয়ার পর রবিবার মূল পর্বের অ্যাওয়ার্ড ঘোষণা শুরু হয়। এক বছরে তিন তিনটে সুপারহিট সিনেমা দেওয়ার পর শাহরুখ ফ্যানেদের আশা ছিল এবারে বোধহয় সেরা অভিনেতার পুরস্কার পেয়ে যাবেন বলিউড বাদশা। কিন্তু বহুল চর্চিত এবং বিতর্কিত অ্যানিম্যাল সিনেমার জন্য সেরা অভিনেতার পুরস্কার পেলেন রণবীর কাপুর। ‘রকি আউর রানি কি প্রেম কাহানির’ জন্য সেরা অভিনেত্রীর শিরোপা পেলেন আলিয়া ভাট। পপুলার চয়েসে সেরা ছবি ‘টুয়েলভথ ফেল ‘ (12th Fail) । আর কারা কারা জিতলেন পুরস্কার, রইল তালিকা –

৬৯ তম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড

সেরা ছবি (পপুলার) – অ্যানিম্যাল
সেরা ছবি (ক্রিটিক) – জোরাম
সেরা অভিনেতা (পপুলার) – রণবীর কাপুর
সেরা অভিনেতা (ক্রিটিক) – বিক্রান্ত মাসে
সেরা অভিনেত্রী (পপুলার)- আলিয়া ভাট
সেরা অভিনেত্রী (ক্রিটিক) – শেফালি শাহ
সেরা পরিচালক – বিধু বিনোদ চোপড়া
সেরা অভিনেতা (পার্শ্বচরিত্র) – ভিকি কৌশল
সেরা অভিনেত্রী (পার্শ্বচরিত্র) – শাবানা আজমি
সেরা মিউজিক অ্যালবাম -অ্যানিম্যাল (প্রীতম, বিশাল মিশ্র, মনন ভরদ্বাজ, শ্রেয়স পুরানিক, জানি, ভূপিন্দর বব্বল, অসীম কেমসন, হর্ষবর্ধন রামেশ্বর, গুরিন্দর সিগল)
সেরা প্লেব্যাক গায়ক (পুরুষ) -ভূপিন্দর বব্বল (অর্জন ভেইলি – অ্যানিম্যাল)
সেরা প্লেব্যাক গায়ক (মহিলা)- শিল্পা রাও (বেশরম রঙ – পাঠান)


Related articles

৩ মাস কোনও যোগদান নয়: বিজেপি রাজ্য নেতৃত্বের সিদ্ধান্তে মান্যতা বনসলের

বাংলায় বিধানসভা নির্বাচনের আগে বড়োসড়ো যোগদান কর্মসূচি চালিয়েছিল বিজেপি। তবে নির্বাচন পরবর্তীতে পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন। একদিকে নির্বাচন পরবর্তী...

ডবল ইঞ্জিনের সরকার কর প্রত্যাহার করুক! জ্বালানির দাম বৃদ্ধির ‘জনবিরোধী’ সিদ্ধান্তের বিরোধিতায় সরব তৃণমূল

তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ভোটের আগে থেকে বলে এসেছেন যে ভোটপর্ব মিটলেই জ্বালানির দাম বাড়িয়ে দেবে কেন্দ্র। সেই...

আদানিকে ছাড় আমেরিকায়! ১৭৫-এর বদলে ১৮ মিলিয়ন ডলার ক্ষতিপূরণেই মুক্তি

মার্কিন যুক্তরাষ্ট্রে এবার সব অভিযোগ থেকে মুক্তি পাচ্ছেন ভারতীয় শিল্পপতি গৌতম আদানি ও তাঁর ভাইপো সাগর আদানি। মার্কিন...

তিলজলায় বুলডোজার দিয়ে বাড়ি ভাঙায় অন্তর্বর্তী স্থগিতাদেশ হাই কোর্টের! মিলছে না পুনর্বাসনও

তিলজলা (Tiljola Fire Incident) কাণ্ডে বুলডোজার দিয়ে বাড়ি ভাঙা কাণ্ডে স্থগিতাদেশ কলকাতা হাই কোর্টের (Kolkata High Court)। তিলজলায়...