Friday, May 15, 2026

সুপার কাপ জয় লাল-হলুদের, শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

গতকাল সুপার কাপ চ্যাম্পিয়ন হয় ইস্টবেঙ্গল এফসি। ফাইনালে ওড়িশা এফসিকে ৩-২ গোলে হারায় কার্লোস কুয়াদ্রাতের দল। এই জয়ের ফলে দীর্ঘ ১২ বছর পর জাতীয় স্তরের ট্রফি ঢুকলো লাল-হলুদ ক্লাবে। কলিঙ্গ সুপার কাপ জেতার সুবাদে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ২-এর যোগ্যতা অর্জন পর্বে খেলতে চলেছে ইস্টবেঙ্গল। সুপার কাপ জয়ী দলকে এই সুযোগ দেওয়া হয়। আর ইস্টবেঙ্গলের এই সাফল্যে খুশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফোন করে দলকে শুভেচ্ছা জানান তিনি। মুখ্যমন্ত্রী কোচ, ফুটবলার, কর্তাদের শুভেচ্ছা জানিয়েছেন আগামী দিনের জন্য।

এদিকে সুপার কাপ জেতালেও বোরহা হেরেরাকে ছেড়েই দিল ইস্টবেঙ্গল। সূত্রের খবর, ইস্টবেঙ্গল থেকে লোনে এফসি গোয়ায় যোগ দিচ্ছেন এই মিডফিল্ডার। তাঁর জায়গায় আসতে চলেছেন ভিক্টর ভাসকোয়েজ। বার্সেলোনার যুব দল থেকে উত্থান ভাসকোয়েজের। লা গ্যালাক্সি, টরোন্টো এফসিতে খেলা মিডফিল্ডারের সঙ্গে কথাবার্তা চলছে লাল-হলুদের। কত তাড়াতাড়ি তিনি শহরে পা রাখেন সেটাই দেখার। চলতি মরশুমে শেষ পর্যন্ত বোরহা সঙ্গে গোয়ার চুক্তি হয়েছে বলে জানা গিয়েছে। তাঁর জায়গায় লাল-হলুদে আসছেন আরও এক তারকা।
গত বছর ভিক্টর খেলেছেন আমেরিকার মেজর লিগ সকারে (এমএলএস), সেখানেই এখন খেলেন লিয়োনেল মেসি, লুই সুয়ারেজরা। বোরহার মতোই তিনি মিডফিল্ডার। কোচ কার্লোস কুয়াদ্রাত এই ফুটবলারকে বেছে নিয়েছেন বলে জানা গিয়েছে। সব ঠিকঠাক থাকলে কিছুদিনের মধ্যেই শহরে চলে আসার কথা রয়েছে এই ফুটবলারের। আইএসএলের দ্বিতীয় পর্বের ম্যাচগুলিতে তাঁকে পাওয়া যাবে। অন্য দিকে, বোরহা গোয়াতে যোগ দেবেন আগামী দু`দিনের মধ্যে।

আরও পড়ুন- সুপার কাপ জয়ের পর কী বললেন লাল-হলুদ অধিনায়ক?

Related articles

প্রশ্নফাঁস কাণ্ডের পর কড়া পদক্ষেপ কেন্দ্রের, বদলে যাচ্ছে নিট পরীক্ষার পদ্ধতি

নিট পরীক্ষায় (Neet Exam) বড় পরিবর্তনের পথে হাঁটছে কেন্দ্র। আগামী বছর থেকে আর ওএমআর শিটে (OMR Sheet) নয়,...

চার দশকের আনুগত্যের পুরস্কার পেলাম: লোকসভায় দলের পদ হারিয়ে হতাশ কাকলি

কালীঘাটের বৈঠকে পদ হারিয়ে মুখ খুললেন তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার (TMC MP Kakoli Ghosh Dastidar)। 'পুরস্কার' পেয়েছেন...

রবিবার বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু! ভোগান্তি এড়াতে জেনে নিন বিকল্প রাস্তা

রবিবার প্রায় ১৬ ঘণ্টা বন্ধ থাকবে কলকাতা সংযোগকারী অন্যতম ব্যস্ত বিদ্যাসাগর সেতু (Vidyasagar Setu)। দীর্ঘদিন ধরেই সেতু মেরামতের...

প্রতি সপ্তাহে রাজ্যে ‘জনতার দরবার’, নতুন কর্মসূচি ঘোষণা মুখ্যমন্ত্রীর

উত্তরপ্রদেশের আদলে এবার বাংলায় শুরু হতে চলেছে 'জনতার দরবার' (Janatar Darbar)। প্রতি সপ্তাহে একদিন বা দুদিন মুখ্যমন্ত্রী শুভেন্দু...