Thursday, May 14, 2026

ভিনরাজ্য থেকে অপহৃত নাবালিকাদের উদ্ধার পুরুলিয়া পুলিশের

Date:

Share post:

বিহারের চম্পারণ থেকে দুই অপহৃত নাবালিকাকে উদ্ধার করল পুরুলিয়া পুলিশ। কাজের টোপ দিয়ে দেহব্যবসায় নামানোর চেষ্টার অভিযোগে এক মহিলা পাচারকারীকেও গ্রেফতার করে পুলিশ। ধৃতর সূত্র ধরে অপহরণের সঙ্গে যুক্ত গোটা দলকে ধরার চেষ্টা চালাচ্ছে পুলিশ, জানান পুরুলিয়ার পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায়।

২ জানুয়ারি পুরুলিয়ার মফস্বল থানা এলাকার দুই স্কুল পড়ুয়া নাবালিকা বাড়ি থেকে রাগ করে বেরিয়ে পড়ে। ট্রেনে করে শিয়ালদহ স্টেশনে পৌঁছে যায় তারা। সেখানেই উদ্দেশ্যহীনভাবে দুই নাবালিকাকে ঘুরতে দেখে ফাঁদ পাতে রূপালি নামে এক অপহরণকারী। স্বামীর সঙ্গে সে একজায়গায় কাজ করতে যাচ্ছে বলে জানায় দুই নাবালিকাকে। সেখানে তাঁদের সঙ্গে গেলে ভালো উপার্যন হবে বলে দুজনকে টোপ দেয় সে। তারপর কার্তিক নামে এক পুরুষ সঙ্গী সহ নাবালিকাদের নিয়ে ট্রেনে ওঠে রূপালি। বর্ধমানে তাঁদের সঙ্গে যোগ দেয় কৃতি নামে আরেক মহিলা।

চম্পারণে পৌঁছাতেই রূপ বদলায় রূপালি। সেখানে দুই নাবালিকাকে দেহব্যবসায় নামানোর জন্য চাপ দিতে থাকে তারা। ইতিমধ্যেই নাবালিকাদের পরিবারের তরফে অভিযোগ পেয়ে তদন্তে নামে মফস্বল থানা। বিশেষ সূত্র ধরে চম্পারণ পৌঁছায় পুরুলিয়া পুলিশ। সেখানে চম্পারণ থানার পুলিশের সহযোগিতায় অপারেশনে নামে তাঁরা। উদ্ধার হয় দুই নাবালিকা। গ্রেফতার করা হয় রূপালিকে। নাবালিকাদের ওপর যৌন নির্যাতন হয়েছে কি না জানতে ডাক্তারি পরীক্ষার জন্য পাঠানো হয়েছে তাদের।

Related articles

মনোবল শক্ত রাখুন, লড়াই চলবে: কালীঘাটের বৈঠক থেকে সতীর্থদের বার্তা নেত্রীর 

মনোবল ভাঙলে চলবে না, বরং হারানো জমি পুনরুদ্ধারে দ্বিগুণ শক্তিতে রাস্তায় নামতে হবে— বৃহস্পতিবার কালীঘাটের বাসভবনে দলীয় সাংসদদের...

“১ টাকায় মনোরঞ্জনকে সই করান”, প্রয়াত টুটুকে নিয়ে অজানা কথা শোনালেন দেবাশিস

সদ্য প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি টুটু বোস(Tutu Bose)। সাড়ে তিন দশকের বেশি সময় ধরে মোহনবাগান ক্লাবকে...

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...

ড্রোন হামলার জেরে বিস্ফোরণ! ওমানের কাছে ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ

ওমান উপকূলের কাছে ড্রোন হামলার জেরে ডুবে যায় ভারতীয় পতাকাবাহী পণ্যের জাহাজ। ‘এমএসভি হাজি আলি’ নামের একটি কার্গো...