Saturday, March 14, 2026

ধোনির বিরুদ্ধে মা.নহানির অভিযোগ ভিত্তিহীন, রায় দিলো না আদালত

Date:

Share post:

ভারতের প্রাক্তন ক্রিকেটার মহেন্দ্র সিং ধোনির বিরুদ্ধে মানহানির অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করলেন ধোনির আইনজীবি । এমনকি আদালত এই বিষয়ে কোনও অন্তর্বর্তীকালীন রায় দিতে রাজি নয়। সম্প্রতি ধোনির বিরুদ্ধে মানহানির মামলা করেছিলেন তাঁর দুই প্রাক্তন ব্যবসায়িক সঙ্গী। তাদের অভিযোগ ছিলো ধোনি যাতে তাঁদের বিরুদ্ধে কোনও অভিযোগ বা মন্তব্য না করেন, তার জন্য স্থায়ী নিষেধাজ্ঞা জারি করতে হবে।এছাড়াও সংবাদমাধ্যম এবং সমাজমাধ্যমে প্রকাশিত তথ্যের বিরুদ্ধেও মানহানির মামলা করেছিলেন তাঁরা। সেই বিষয়েও কোনও রায় দেয়নি আদালত। জানা যাচ্ছে, রাঁচী কোর্টে অভিযোগকারীদের বিরুদ্ধেই এই নিয়ে ধোনির আইনজীবী মামলা করেছেন ।

এই নিয়ে ধোনির আইনজীবী জানিয়েছেন, ধোনি অভিযোগের পক্ষে কোনও কাগজপত্র পাননি। আদালতের তরফে তিনি শুধু এই মামলার কথা জানতে পেরেছেন। এই মামলার শুনানি ৩ এপ্রিল হবে বলে জানিয়েছে কোর্ট। এমনটাই জানিয়েছেন ধোনির আইনজীবী।

জানা যাচ্ছে, ধোনির বিরুদ্ধে দুই অভিযোগকারী হলেন মিহির দিবাকর এবং তাঁর স্ত্রী সৌম্যা দাস। হাইকোর্টে অভিযোগ দায়ের করে তাঁরা ধোনির থেকে মানহানির জন্য ক্ষতিপূরণও দাবি করেছিলেন। পাশাপাশি, যেভাবে বিভিন্ন সোশ্যাল মডিয়ায় বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছে এবং বিভিন্ন সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হচ্ছে, তার বিরুদ্ধেও নিষেধাজ্ঞা জারি করার আবেদন করেছিলেন তাঁরা। এছাড়াও তাদের অভিযোগ, ধোনি যাতে তাঁদের বিরুদ্ধে কোনও অভিযোগ বা মন্তব্য না করেন, তার জন্য স্থায়ী নিষেধাজ্ঞা জারি করতে হবে।সম্প্রতি প্রাক্তন ব্যবসায়িক সহযোগীদের বিরুদ্ধে আর্থিক প্রতারণার অভিযোগ করেছিলেন ধোনি। মিহির এবং সৌম্যা জানিয়েছিলেন, তাঁদের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ আনা হয়েছে। ধোনি যে অভিযোগ করেছিলেন তার কোনও সত্যতা নেই বলে দাবি করছেন তাঁরা। এই কারণেই ধোনির বিরুদ্ধে মানহানির মামলা করা হয়েছিল।

আরও পড়ুন- Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস

spot_img

Related articles

মঞ্চ থেকে পুলিশের সঙ্গে বাদানুবাদ, সেন্ট্রাল পার্কে হেনস্থার শিকার শিলাজিৎ! 

সল্টলেকের বইমেলা প্রাঙ্গনে (Boimela Prangan) শো করতে গিয়েছিলেন শিলাজিৎ ( Shilajit )। আর সেখানে পুলিশের আচরণের বিরুদ্ধে তীব্র...

চাপের মুখে পিছু হঠল শাহর দফতর: সোনম ওয়াংচুর বিরুদ্ধে গ্রেফতারি তোলা হচ্ছে

লাদাখের পরিবেশ আন্দোলন কর্মী সোনম ওয়াংচুকে জাতীয় নিরাপত্তা আইনে গ্রেফতারি আদৌ আইনসিদ্ধ কী? প্রশ্ন তুলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ...

কলকাতায় শুষ্ক আবহাওয়া, শনিবার বৃষ্টি উত্তরবঙ্গে!

উইকেন্ডে সকাল থেকে আংশিক মেঘলা আকাশ থাকলেও বেলা বাড়তে রোদের দাপট চওড়া হচ্ছে দক্ষিণবঙ্গে (South Bengal weather)। কলকাতায়...

IPL শুরুর আগেই নাইটদের বিরাট ধাক্কা, টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন হর্ষিত!

আগামী মাসের শুরু হচ্ছে আইপিএলের (IPL) নতুন সিজন। ইতিমধ্যেই প্রত্যেক দল নিজেদের টিম মেম্বারদের নিয়ে আলোচনায় বসার প্রস্তুতি...