Wednesday, May 13, 2026

জামালপুরে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত ১, গুরুতর আহত শিশু সহ ২

Date:

Share post:

ফের মর্মান্তিক পথ দুর্ঘটনা। এবার নিয়ন্ত্রণ হারিয়ে বাইক আরোহীকে পিষে দিল ট্রাক।এরপর সটান রাস্তার পাশে একটি বাড়িতে ঢুকে পড়ে ট্রাকটি।বাড়ির দেওয়াল হুড়মড়িয়ে ভেঙে পড়ে। গুরুতর আহত হয় বাড়ির ভিতরে থাকা এক শিশু ও মহিলা।এই ঘটনার পরপরই উত্তেজনা ছড়ায় জামালপুরের কেরিলি এলাকায়। মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ, যান নিয়ন্ত্রণে স্পিড ব্রেকার ও রাস্তায় ট্রাফিক কর্মী মোতায়েনের দাবিতে দেহ আটকে রেখে বিক্ষোভ দেখাতে থাকে স্থানীয়রা। বেশ কিছুক্ষণ মেমারি তারকেশ্বর রাস্তাটি অবরোধ করেন স্থানীয়রা, ফলে যানজট তৈরি হয়।পরে পুলিশি আশ্বাসে ওঠে অবরোধ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত বাইক আরোহীর নাম সওকত আলি।প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মঙ্গলবার সকালে মেমারী তারকেশ্বর রোডে তারকেশ্বর মুখী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে বাইক আরোহী সওকত মোল্লাকে পিষে দেওয়ার পর রাস্তার পাশে থাকা একটি বাড়িতে ঢুকে যায়। ওই বাড়িতে থাকা এক শিশু ও মহিলাকে আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

 

 

Related articles

মোহনবাগান মানেই টুটু বোস: প্রয়াত প্রাক্তন সভাপতিকে শেষ শ্রদ্ধা জানিয়ে পরিবারকে সমবেদনা মুখ্যমন্ত্রীর

মোহনবাগানের প্রাক্তন সভাপতি (Former Mohun Bagan President) স্বপনসাধন বোসের (SwapanSadhan Bose) মৃত্যুতে শোকস্তব্ধ ফুটবলমহল। তাঁর প্রয়াণে গভীর শোকপ্রকাশ...

সিবিএসই দ্বাদশ শ্রেণির ফলপ্রকাশ, পাশের হার কমল ৩.১৯ %

প্রকাশিত হল সিবিএসই-র দ্বাদশ শ্রেণির ফল(CBSE Result 2026)। এবছর পাশের হার অনেকটাই কমেছে। চলতি বছর পাশের হার ৮৫.২০...

ভবানীপুরের বিধায়ক হিসেবেই শপথ শুভেন্দুর, নন্দীগ্রামেও সমান উন্নয়নের প্রতিশ্রুতি

ইঙ্গিত দিয়েছিলেন আগেই। সেই মতোই বুধবার নন্দীগ্রাম বিধানসভা আসন ছেড়ে বানীপুর কেন্দ্রের বিধায়ক হিসেবেই শপথ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু...

তিলজলাকাণ্ডে গ্রেফতার কারখানার মালিক ও ম্যানেজার

তিলজলা অগ্নিকাণ্ডে (Kolkata Factory Fire) গ্রেফতার কারখানার মালিক জাফর নিশাদ ও ম্যানেজার! মঙ্গলবার দুপুরে তপসিয়ার এক চামড়ার কারখানায়...