Friday, May 15, 2026

বিজেপিশাসিত রাজ্যে মাছ-মাংস-ডিম বন্ধ! লোকসভার আগে NRC-CAA-র চক্রান্ত: রায়গঞ্জের সভায় তোপ মমতার

Date:

Share post:

যে রাজ্যে বিজেপি ক্ষমতায় এসেছে, সেখানে মাছ-মাংস-ডিম খাওয়া বন্ধ করে দিয়েছে। সেই সব দোকান বুলডোজার দিয়ে ভেঙে দিয়েছে। আপনি কী খাবেন, কী পরবেন সেটা আপনার অধিকার, সেটা কেউ কাড়তে পারে না। মঙ্গলবার, রায়গঞ্জের সভা থেকে বিজেপির বিরুদ্ধে গর্জে উঠলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banejee)। একই সঙ্গে NRC-CAA নিয়ে কেন্দ্রকে তুলোধনা করেন মমতা। তাঁর কথায়, নির্বাচন এলেই ভাগাভাগির চক্রান্ত করেন মোদি সরকার। তাঁর জীবন থাকতে বাংলায় NRC-CAA হতে দেবেন না- ফের বার্তা মুখ্যমন্ত্রীর।

গান্ধীজির তিরোধান দিবসে রায়গঞ্জের পদযাত্রার মধ্যেই গান্ধী মূর্তিতে শ্রদ্ধা জানান মুখ্যমন্ত্রী। এরপরেই বক্তৃতায় তিনি বলেন, বৈচিত্রের মধ্যে ঐক্যে বিশ্বাস করতেন গান্ধীজি। চাইতেন, সবাই যেন এক থাকি। কিন্তু ক্ষমতায় এসেই ভাগাভাগি করছে বিজেপি। রাজস্থান, মধ্যপ্রদেশ যেখানে ক্ষমতায় এসেছে, সেখানেই বলছে ডিম, মাছ, মাংস খাওয়া বন্ধ। সেইসব দোকান বুলডোজার দিয়ে ভেঙে দিয়েছে। মমতার কথায়, আপনি কী পরবেন, কী খাবেন- আপনাদের নিজস্ব অধিকার। একনায়কতন্ত্র চালাতে চাইছে মোদি সরকার- তোপ মমতা বন্দ্যোপাধ্যায়ের।

এরপরেই ফের NRC-CAA নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে তোপ দাগেন মুখ্যমন্ত্রী। লোকসভা নির্বাচনের আগে ফের এনআরসি-র ধুঁয়ো তুলেছে বিজেপি। এই নিয়ে সোমবারের পরে মঙ্গলবারও সতর্ক করেন মমতা। বলেন, “বিএসএফ কার্ড দিচ্ছে। সেই কার্ড নেবেন না। বিএসএফ কার্ড দেওয়ার অধিকার নেই। কার্ড দিতে পারে রাজ্য।“ মুখ্যমন্ত্রীর কথায়, “আপনারা সবাই নাগরিক। নাগরিক না হলে মতুয়ারা ভোট দেয় কী করে!” এরপরেই মমতার বার্তা, “আমার জীবন থাকতে বাংলায় NRC-CAA হতে দেব না।“


Related articles

প্রতি সপ্তাহে রাজ্যে ‘জনতার দরবার’, নতুন কর্মসূচি ঘোষণা মুখ্যমন্ত্রীর

উত্তরপ্রদেশের আদলে এবার বাংলায় শুরু হতে চলেছে 'জনতার দরবার' (Janatar Darbar)। প্রতি সপ্তাহে একদিন বা দুদিন মুখ্যমন্ত্রী শুভেন্দু...

IPL: জাতীয় দলের সতীর্থকে বর্ণবিদ্বেষী মন্তব্য! বিতর্কে অর্শদীপ

আইপিএলের (IPL) মধ্যেই বিতর্কে অর্শদীপ সিং(Arshdeep Singh)। বর্ণবিদ্বেষী মন্তব্যের সমালোচিত পাঞ্জাব তনয়। পাঞ্জাব কিংসের বোলারের মন্তব্যকে ঘিরে তোলাপাড়...

বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্য বিধানসভার নির্বাচিত স্পিকার রথীন্দ্র, শুভেচ্ছা সব পক্ষের

শুক্রবার বিধানসভায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় স্পিকার হিসেবে জয়লাভ করলেন বিজেপি বিধায়ক রথীন্দ্র বোস। এদিন প্রোটেম স্পিকার তাপস রায়ের (Tapas...

পুরনিয়োগ দুর্নীতি মামলায় ED দফতরে রথীন 

পাঁচবার তলব এড়িয়ে যাওয়ার পর অবশেষে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ED) দফতরে হাজিরা দিলেন প্রাক্তন খাদ্যমন্ত্রী রথীন ঘোষ (Rathin Ghosh)।...