Sunday, May 31, 2026

বিপাকে ইমরান, প্রাক্তন পাক প্রধানমন্ত্রীকে ১০ বছরের কারাদণ্ড দিল আদালত!

Date:

Share post:

দেশের গোপন তথ্য পাচারের অভিযোগে প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খানকে (Imran Khan) এবার ১০ বছরের জন্য কারাদণ্ডের নির্দেশ দিল পাকিস্তানের বিশেষ আদালত। মঙ্গলবার এই সংক্রান্ত মামলারই শুনানি চলাকালীন ইমরান খান ও তাঁর দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের সহ সভাপতি শাহ মেহমুদ কুরেশিকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছে স্পেশাল কোর্ট (Pakistan Special Court)।

তোষাখানা মামলায় গ্রেফতারির পর থেকে জেলেই রয়েছেন প্রাক্তন পাক তারকা। একাধিক মামলা চলছে ইমরান খানের বিরুদ্ধে। অভিযোগ, তাঁর হাত থেকে বেহাত হয়েছে দেশের গোপন তথ্য সমৃদ্ধ গুরুত্বপূর্ণ কূটনৈতিক চিঠি। যদিও ইমরান প্রথম থেকেই গোটা বিষয়টি অস্বীকার করে ষড়যন্ত্রের তত্ত্ব তুলে ধরেছেন।২০২২ সালের এপ্রিলে অনাস্থা ভোটের মাধ্যমে পাকিস্তানের প্রধানমন্ত্রী পদ থেকে অপসারিত হন ইমরান। গত বছর আগস্ট মাসে তোষাখানা মামলায় তিন বছরের জেলের সাজা দেওয়া হয়েছিল ইমরানকে। ডিসেম্বরে জামিন পেলেও অন্যান্য মামলার কারণে জেলেই ছিলেন প্রাক্তন পাক প্রধানমন্ত্রী। এরপর আজ ফের এক মামলায় তাঁর কারাদণ্ডের নির্দেশ দিল আদালত।


Related articles

বিক্রমই ‘তারকাটা’ প্রযোজক, রবিবাসরীয় ভিডিও পোস্টে জানালেন অভিনেতা নিজেই 

দুদিন আগে বিবৃতি প্রকাশ করে জানিয়েছিলেন জি ফাইভের 'তারকাটা' (Taarkata) সিরিজের প্রযোজনা থেকে নিজের নাম সরিয়ে নিচ্ছেন অভিনেতা...

এশিয়াডে পদকের স্বপ্ন শেষ, যোগী রাজ্যে খুন প্রতিভাবান প্যারা অ্যাথলিট

যোগী রাজ্যে খুন জাতীয় স্তরের প্যারা অ্যাথলিট চিরাগ ত্যাগী (Chirag Tyagi)। কয়েক দিন আগেই এশিয়ান গেমসের যোগ্যতা অর্জন...

অভিষেকের হামলাকারীরা লাভলি ঘনিষ্ঠ! অভিযোগ উঠতেই পাল্টা জবাব প্রাক্তন বিধায়িকার

দক্ষিণ ২৪ পরগনা সোনারপুরে (Sonarpur, South 24 Parganas) মৃত দলীয় কর্মীর পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে আক্রান্ত তৃণমূল...

হিমাচলে নিয়ন্ত্রণ হারিয়ে ৫০০ ফুট নীচে গাড়ি! মৃত্যু ৮ পর্যটকের

হিমাচল প্রদেশে মর্মান্তিক দুর্ঘটনা (Himachal Pradesh Accident)! নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় ৫০০ ফুট গভীর খাদে পড়েছে এক যাত্রীবাহী গাড়ি।...