Monday, May 18, 2026

ছেলে সরফরাজ ভারতীয় দলে ডাক পেতেই আবেগঘন বার্তা বাবা নওশাদের

Date:

Share post:

অবশেষে ভারতীয় দলে ডাক পান সরফরাজ খান। ইংল্যন্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট দলে জায়গা হয় এই তরুণ ব্যাটারের। দ্বিতীয় টেস্ট থেকে চোটের কারনে ছিটকে যান রবীন্দ্র জাদেজা-কে এল রাহুল। তার বদলে দ্বিতীয় টেস্টে দলে আসেন সরফরাজ খান, ওয়াশিংটন সুন্দর এবং সৌরভ কুমার। এমনটাই জানায় বিসিসিআই। এদিকে ছেলে সরফরাজ ভারতীয় দলে ডাক পাওয়ায় বিশেষ বার্তা দিলেন বাবা নওশাদ খান। অপর দিকে ভারতীয় দলে ডাক পেয়ে বিশেষ প্রস্তুতি শুরু সরফরাজের।

সরফারাজ ভারতীয় দলে দাক পেতেই নওশাদ খান সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করে বলেন, “আপনারা সবাই জানেন যে, সরফরাজ টেস্ট দলে ডাক পেয়েছে। আমি সকলকে ধন্যবাদ জানাতে চাই। বিশেষত মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশনকে। যারা ওকে লালন-পালন করে বড় করেছেন। অবশ্যই বলতে হবে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির কথা। যেখান থেকে ও অভিজ্ঞতা সঞ্চয় করেছে। ধন্যবাদ জানাই বিসিসিআই ও সকল নির্বাচকদের। সরফরাজকে বিশ্বাস করার জন্য। আমরা সবাই আশা করি যে, ও দেশের জন্য ভালো খেলবে এবং দলের জয়ে অবদান রাখবে ।”

এদিকে ভারতীয় দলে ডাক পেতেই ভোর হতেই মাঠে নেমে পড়েন সরফরাজ খান। মঙ্গলবার ভোরে ছুটলেন মাঠে অনুশীলন করতে। সেই ছবি নিজেই পোস্ট করে জানান সরফরাজ।

আরও পড়ুন- ধোনির বিরুদ্ধে মা.নহানির অভিযোগ ভিত্তিহীন, রায় দিলো না আদালত

Related articles

খেলাধুলোর উন্নতির জন্য লিয়েন্ডারকে প্রয়োজন, জেনিফার শেষকৃত্যে বার্তা শুভেন্দুর

রবিবার প্রয়াত হয়েছেন লিয়েন্ডার পেজের (Leander Pase) মা জেনিফার(Jenifar)। সোমবার তাঁর শেষকৃত্যের অনুষ্ঠানে এসে টেনিস তারকা সমবেদনা জানালেন...

রাজ্যে ক্ষমতার পালাবদলেই মুক্তহস্ত কেন্দ্র: জলজীবন মিশনের ৩৯ হাজার কোটি অনুমোদন

বাংলায় ডবল ইঞ্জিন সরকার প্রতিষ্ঠা হলে কেন্দ্র থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছিলেন বিজেপির শীর্ষ নেতৃত্ব। প্রথমেই রেল...

বাংলায় পাথরবাজি চলবে না, পুলিশের গায়ে হাত দিলে যতদূর যেতে হয় যাব: কড়া বার্তা পুলিশমন্ত্রী শুভেন্দুর

বাংলায় পাথরবাজি চলবে না, পুলিশের গায়ে হাত দিলে পুলিশমন্ত্রী হিসেবে যতদূর যেতে হয় যাব। রবিবার পার্কসার্কাসে অশান্তির পরে...

অভিষেকের চিঠি নাকচ, বিধানসভায় বিরোধী দলনেতা নিয়ে জট

বিরোধী দলনেতা পদ নিয়ে বিধানসভায় বেনজির জট। শোভনদেব চট্টোপাধ্যায় (Shovandeb Chattopadhyay) বিরোধী নেতা বলে তৃণমূলের তরফে সর্বভারতীয় সাধারণ...