Monday, May 18, 2026

ইস্টবেঙ্গল ছাড়তেই আবেগঘন পোস্ট বোরহা হেরেরার

Date:

Share post:

অবশেষে জল্পনাই সত্যি হলো। ইস্টবেঙ্গল এফসি ছেরে লোনে এফসি গোয়ায় যোগ দিলেন বোরহা হেরেরা। সদ্য সুপার কাপ চ্যাম্পিয়ন হয়েছে লাল-হলুদ। উৎসবের আমেজে ইস্টবেঙ্গল । আর তারই মাঝে লাল-হলুদকে ছেড়ে লোনে এফসি গোয়ায় যোগ দিলেন বোরহা। বোরহার জায়গায় দলে আসছেন ভিক্টর ভাসকোয়েজ। বার্সেলোনার যুব দল থেকে উত্থান ভাসকোয়েজের। লা গ্যালাক্সি, টরোন্টো এফসিতে খেলেছেন তিনি। এদিকে লাল-হলুদ ছাড়তেই আবেগঘন পোস্ট বোরহার।

মঙ্গলবার সরকারিভাবে বোরহার বিদায়ের খবর ঘোষণা করে ইস্টবেঙ্গল। অন্যদিকে গোয়াও বোরহার আগমণের খবর ঘোষণা করে। এই পরিস্থিতিতে ইস্টবেঙ্গল সমর্থকদের জন্য আবেগঘন বার্তা নিজের সোশ্যাল মিডিয়ায় দেন বোরহা। যেখানে তিনি লেখেন, “হ্যালো লাল-হলুদ সমর্থকরা। সময় এসেছে এই অসাধারণ কয়েকটি মাসের জন্য এই পরিবারের প্রতিটি সদস্যকে ধন্যবাদ জানানোর।এই কয়েকটা মাস খুব পরিশ্রম গিয়েছে, কিন্তু ফলও এসেছে, আর আমরা একটি দুর্দান্ত অভ্যেসকে ফিরিয়ে আনতে পেরেছি। আমি মাথা উঁচু করে মাঠে সব কিছু অর্জন করে ছাড়ছি। খুবই আনন্দিত যে অনেক দিন পর দুটি ফাইনালে উঠেছি আর দুটি ডার্বিতে জিতেছি, আর আমরা ১২ বছর পর ট্রফি জিতেছি।“

এরপরই বোরহা লেখেন,” এটাই ফুটবল, কেউ চলে যায়, কেউ আসে। আমি শুধু আবারও ধন্যবাদ জানাব, আমি আশা করব আপনারা আপনাদের লক্ষ্যে পৌঁছবেন। এই মানুষদের অবিরত সমর্থন করে যান, যারা আপনাদের অনেক আনন্দ দেবে এবং এই রঙের জন্য নিজেদের সবটা দেবে। আমি আমার এই বিদেশিদের গ্রুপকে কখনও ভুলতে পারব না, যারা কোনও কিছুর পরোয়া না করে, নিজেদের সেরাটা দিয়েছে এবং লড়াই থামায়নি। আমি নিশ্চিত আমরা আবারও একই পথে হাটব লাল-হলুদ ব্রিগেড। আপনারা সব সময়ে আমার হৃদয়ে থাকবেন। ধন্যবাদ আমাগো ফ্যানস। ধন্যবাদ ইস্টবেঙ্গল।“

 

View this post on Instagram

 

A post shared by Borja Herrera (@borjaherreraglez)

আরও পড়ুন- ছেলে সরফরাজ ভারতীয় দলে ডাক পেতেই আবেগঘন বার্তা বাবা নওশাদের


Related articles

রাজ্যে ক্ষমতার পালাবদলেই মুক্তহস্ত কেন্দ্র: জলজীবন মিশনের ৩৯ হাজার কোটি অনুমোদন

বাংলায় ডবল ইঞ্জিন সরকার প্রতিষ্ঠা হলে কেন্দ্র থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছিলেন বিজেপির শীর্ষ নেতৃত্ব। প্রথমেই রেল...

বাংলায় পাথরবাজি চলবে না, পুলিশের গায়ে হাত দিলে যতদূর যেতে হয় যাব: কড়া বার্তা পুলিশমন্ত্রী শুভেন্দুর

বাংলায় পাথরবাজি চলবে না, পুলিশের গায়ে হাত দিলে পুলিশমন্ত্রী হিসেবে যতদূর যেতে হয় যাব। রবিবার পার্কসার্কাসে অশান্তির পরে...

অভিষেকের চিঠি নাকচ, বিধানসভায় বিরোধী দলনেতা নিয়ে জট

বিরোধী দলনেতা পদ নিয়ে বিধানসভায় বেনজির জট। শোভনদেব চট্টোপাধ্যায় (Shovandeb Chattopadhyay) বিরোধী নেতা বলে তৃণমূলের তরফে সর্বভারতীয় সাধারণ...

ISL: এগিয়ে ইস্টবেঙ্গল, আশা আছে বাগানেরও, জানুন খেতাব জয়ের সমীকরণ

ডার্বিতেও আইএসএল(ISL) খেতাবের ফয়সালা হয়নি, ইস্টবেঙ্গল(East Bengal) জয়ের দৌড়ে এগিয়ে থাকলেও আশা শেষ হয়ে যায়নি মোহনবাগানেরও (Mohun bagan)...