Monday, May 11, 2026

শুভেন্দুর সাসপেনশন তুলে নিলেন স্পিকার, বাজেট অধিবেশনে যোগ দেওয়ার বাধা রইল না

Date:

Share post:

রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর উপর থেকে সাসপেনশন তুলে নিলেন রাজ্য বিধানসভার স্পিকার বিমান

বন্দ্যোপাধ্যায়। ফলে আসন্ন বাজেট অধিবেশনে যোগদানের ক্ষেত্রে আর কোনও বাধা রইল না বিরোধী দলনেতার।
বুধবার সংবাদ মাধ্যমকে নিজেই একথা জানান স্পিকার। তাঁর কথায়,“বিরোধী দলনেতার সাসপেনশন প্রত্যাহার করে নেওয়া হয়েছে, চাইলে তিনি অধিবেশনে যোগ দিতে পারেন।”

আগামী ৫ ফেব্রুয়ারি থেকে বিধানসভার বাজেট অধিবেশন শুরু হওয়ার কথা। নিয়মমাফিক রাজ্যপালের ভাষণ দিয়ে বাজেট অধিবেশন শুরু হয়।

গত বছর নভেম্বর মাসে বিধানসভার শীতকালীন অধিবেশন থেকে অশালীন আচরণের জন্য শুভেন্দুকে সাসপেন্ড করেছিলেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। বিধানসভার শীতকালীন অধিবেশনে অসংসদীয় আচরণের অভিযোগ এনে তৃণমূল পরিষদীয় দলের তরফে উপমুখ্যসচেতক তাপস রায় বিরোধী দলনেতাকে সাসপেন্ড করার প্রস্তাব এনেছিলেন। স্পিকার সেই প্রস্তাব গ্রহণ করে তাতে মান্যতা দেওয়ায় সাসপেন্ড হন শুভেন্দু। বাজেট অধিবেশন শুরুর আগে সেই সাসপেনশন প্রত্যাহার করে নেওয়া হয়েছে।

 

Related articles

ISL: ছন্দহীন ইস্টবেঙ্গল, ডার্বির আগে চাপ বাড়ল অস্কারের দলের

আইএসএলে(ISL) ইস্টবেঙ্গল (East bengal)বনাম পাঞ্জাব এফসি ম্যাচ ড্র। ডার্বির আগে আটকে গেল লাল হলুদ।।   যুবভারতীতে ৩-৫-২ ছকে দলকে নামান...

নবান্নের বৈঠকে মনোজ আগরওয়াল! প্রশ্ন উঠতেই মনোজকে মুখ্যসচিব ঘোষণা রাজ্যের

নবান্নের প্রশাসনিক বৈঠকে উপস্থিতিকে কেন্দ্র করে তীব্র বিতর্কের মুখে পড়লেন রাজ্যের নবনিযুক্ত মুখ্যসচিব মনোজ কুমার আগরওয়াল। সোমবার নবান্নে...

সোমনাথ মন্দির ভারতের আত্মগৌরবের প্রতীক: পুনর্নির্মাণের ৭৫ বছর পূর্তিতে বার্তা প্রধানমন্ত্রীর

সোমনাথ মন্দির (Somnath Temple) ভারতের আত্মগৌরবের প্রতীক- সোমনাথ মন্দিরের পুনর্নির্মাণের ৭৫ বছর পূর্তিতে বার্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Prime...

মন্ত্রিসভায় দফতর বণ্টন: একনজরে কাকে কোন দায়িত্ব

নতুন সরকারের (New State Govt.) প্রথম প্রশাসনিক বৈঠক শেষ হতেই মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ পাঁচ সদস্যের মধ্যে দফতর বণ্টন করে...