Saturday, May 16, 2026

নে.শার টাকা চাই! না পেয়ে সোনারপুরে মায়ের গলার নলি কা.টল ছেলে

Date:

Share post:

নেশার জন্য টাকা না পেয়ে নিজের মা-কেই বলি দিল গুণধর ছেলে। মা-কে নলি কেটে খুনের অভিযোগ উঠল ছেলের বিরুদ্ধে। অভিযুক্ত ছেলেকে ধরে ফেলেন প্রতিবেশিরা। পুলিশের হাতে তুলে দেওয়া হয়। এই ঘটনাকে কেন্দ্র করে দক্ষিণ ২৪ পরগনার সোনারপুর এলাকার এই চাঞ্চল্য ছড়ায়।

জানা গিয়েছে, রাজপুর-সোনারপুর পুরসভার ১৭ নম্বর ওয়ার্ডের সুভাষগ্রাম মাঠকল এলাকার বাসিন্দা মায়া হালদার (৭২)। তিনি আয়ার কাজ করতেন। কাজ সেরে রাতে বাড়ি ফেরার পরই মায়ের সঙ্গে নেশার টাকা নিয়ে বিবাদ বাঁধে ছেলে শম্ভু হালদারের। অভিযোগ, নেশার জন্য মায়ের কাছে টাকা চেয়েছিলেন। কিন্তু টাকা দিতে রাজি ছিলেন না মায়াদেবী। তখন ক্ষেপে গিয়ে ধারালো অস্ত্র নিয়ে ছেলে হামলা চালায় মায়ের উপরে। ভাইয়ের বিরুদ্ধে সোনারপুর থানায় অভিযোগ দায়ের করেন দিদি স্বর্ণলতা হালদার। অভিযোগের ভিত্তিতে গ্রেফতার হয়েছে ভাই।

আরও পড়ুন- শনিবারের ডার্বির আগে ইস্টবেঙ্গলে মেসির সতীর্থ স্প্যানিশ মিডফিল্ডার

 

Related articles

NEET বাতিলের বলি আরও ১: NTA ভেঙে দেওয়ার দাবি, সুপ্রিম কোর্টে চিকিৎসকদের সংগঠন

যে চিকিৎসক তৈরির পরীক্ষার মধ্যে দিয়ে গোটা দেশের স্বাস্থ্য ব্যবস্থার হাল ধরার আশা দেখে গোটা দেশ, সেই হবু...

পরিচয়ের গণ্ডি ভেঙে উচ্চ মাধ্যমিকে নজির ঝাড়গ্রামের আলিয়ার

পাশে ছিল স্কুল-বন্ধুরা-পরিবার। মাধ্যমিকের অনুভবের পরিচয় বদলে আলিয়া হয়ে উচ্চ মাধ্যমিকে সাফল্য। সব বাধা ও সামাজিক সংকোচ কাটিয়ে...

দেশে আগাম বর্ষা আসার ঘোষণা মৌসম ভবনের!

অস্বস্তিকর ভ্যাপসা গরম থেকে মুক্তি পেতে চলেছেম সাধারণ মানুষ, সময়ের আগে শনিবারই বর্ষা (Monsoon) ঢুকছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে...

একাধিক গুরুতর অভিযোগে ক্যানিং-এ ধৃত তৃণমূল বিধায়কের দাদা, অণ্ডালে গ্রেফতার দলের প্রাক্তন ব্লক সভাপতি

শুক্রবার মধ্যরাতের হানায় রাজ্যের নানা প্রান্তে ধৃত ২ তৃণমূল নেতা-সহ ৩। বেআইনি অস্ত্র রাখা-সহ একাধিক গুরুতর অভিযোগে গ্রেফাতার...