Wednesday, March 25, 2026

স্বমহিমায় ফিরতে রিভার্স সুইপের মহড়ায় রুট

Date:

Share post:

হায়দরাবাদে প্রথম টেস্টে অভিজ্ঞ জো রুটের ব্যর্থতা ঢেকে দিয়েছিল অলি পোপের দুরন্ত ১৯৬ রানের ইনিংস। ছন্দে ফিরতে টেকনিক বদলে বিশাখাপত্তনমে খেলতে নামছেন সাড়ে এগারো হাজার টেস্ট রানের মালিক রুট। শুক্রবার থেকে শুরু সিরিজের দ্বিতীয় টেস্ট। পোপের রাস্তায় হেঁটে সুইপ, রিভার্স সুইপের মহড়ায় নিজেকে তৈরি করছেন ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক।

বুধবার সকালে ইংল্যান্ডের প্রথম প্র্যাকটিস সেশন ছিল ভাইজাগে। আলাদা নেটে দীর্ঘক্ষণ রুটকে দেখা গিয়েছে বাঁ-হাতি ব্যাটারের ভূমিকায়। স্পিনারদের প্রায় প্রতিটি বলেই রিভার্স সুইপ মেরেছেন তিনি। নিখুঁত রিভার্স সুইপ খেলার জন্য টেকনিকে কিছুটা বদলও আনতে হয়েছে রুটকে। পোপ প্রথম টেস্টে সেটাই করে দেখিয়েছেন তাঁর সতীর্থদের।হায়দরাবাদে অভিষেক টেস্টেই বাজিমাত করা বাঁ-হাতি স্পিনার টম হার্টলির সঙ্গে রেহান আহমেদ, শোয়েব বশিরও নেটে রুট, বেন স্টোকসদের বোলিং করে নিজেদের তৈরি রাখছেন। ইংল্যান্ডের ‘বাজবল’ কোচ ব্রেন্ডন ম্যাকালামের চার স্পিনার খেলানোর পরিকল্পনা অবশ্য ধাক্কা খেতে পারে। কারণ, চোটের কারণে এদিন অনুশীলন করেননি বাঁ-হাতি স্পিনার জ্যাক লিচ। দ্বিতীয় টেস্টে তিনি অনিশ্চিত। দক্ষিণের বন্দর শহরে টেস্ট অভিষেক হতে পারে ভিসা-জটে দেরিতে ভারতে পৌঁছনো ২০ বছরের অফ স্পিনার বশিরের। ভাইজাগে কালো মাটির উইকেটে বল পড়ে হায়দরাবাদের মতো ধীরে টার্ন করবে না। বল পড়ে দ্রুত ঘুরবে বলেই মনে করছে দুই শিবির। তাই রবিচন্দ্রন অশ্বিনদের বিরুদ্ধে টেকনিক নিখুঁত রেখে আগ্রাসী ‘বাজবল’ খেলতে চান রুট, স্টোকসরা।

Related articles

মেরঠ কাণ্ডের স্মৃতি উসকে ভদ্রেশ্বরে নীল ড্রামে যুবকের দেহ

হুগলির (Hooghly) ভদ্রেশ্বরে (Bhadreshwar) বুধবার (Wednesday) সকালে নীল ড্রাম থেকে এক যুবকের গলা কাটা ও ঝলসানো দেহ উদ্ধার...

বার্ড ফ্লুতে মৃত্যু ২২ হাজারের বেশি মুরগির! বিক্রিতে জারি নিষেধাজ্ঞা

হাজার হাজার মুরগির মৃত্যু ঘিরে আতঙ্কে ছত্তিশগড় (Chhattishgarh)! ছত্তিশগড়ের কোনিতে হঠাৎ করে মারা গিয়েছে ২২ হাজারের বেশি মুরগি...

তৃণমূল সরকারের রিপোর্ট-কার্ড তুলে ধরে পর পর সভা থেকে বিজেপিকে চ্যালেঞ্জ অভিষেকের

কেন্দ্রের বঞ্চনা সত্ত্বেও বাংলায় তৃণমূল সরকার জনকল্যাণমূলক প্রকল্প চালু রেখেছে। বুধবার, দলীয় প্রার্থীদের সমর্থনে প্রচারসভা থেকে রাজ্য সরকারের...

ভোটের ডিউটির জন্য ২৪ জনকে চিঠি, নিয়োগ থমকে যাওয়ার আশঙ্কায় হাইকোর্টের দ্বারস্থ SSC 

নির্বাচন কমিশনের চিঠিতে রাজ্যে এসএসসি নিয়োগ আটকে যাওয়ার আশঙ্কা! আগামী মাসে বাংলায় দু-দফায় বিধানসভা নির্বাচন (West Bengal Assembly...