Friday, April 24, 2026

বিজেপি শাসিত মধ্যপ্রদেশে মহিলা নিরাপত্তা তলানিতে, মা-বাবার সামনেই ধর্ষিতা নাবালিকা

Date:

Share post:

ফের খবরের শিরোনামে বিজেপি শাসিত মধ্যপ্রদেশ।সে রাজ্যে মহিলাদের নিরাপত্তা যে তলানিতে এসে ঠেকেছে তা ফের প্রমাণ হয়ে গেল গোয়ালিয়রের ঘটনায়।একটি ১৫ বছর বয়সী কিশোরীকে তার বাবা-মায়ের সামনে গণধর্ষণ করা হয়েছে।সোমবার রাতে ভানওয়ারপুর এলাকায় এই ঘটনাটি ঘটে। তবে দুই দিন পরে অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) ঋষিকেশ মীনা।ইতিমধ্যেই একজন সন্দেহভাজনকে আটক করা হয়েছে।

মেয়েটির পরিবার এক মাস আগে ওই এলাকায় এসেছিলেন বলে জানা গিয়েছে। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। জানা গিয়েছে ওই নাবালিকাকে সোমবার রাতে তিন দুষ্কৃতী তার বাবা-মায়ের সামনে বন্দুকের ভয় দেখিয়ে গণধর্ষণ করে।পুলিসের এক সিনিয়র আধিকারিক জানিয়েছেন, গোয়ালিয়র জেলার ভানওয়ারপুর এলাকার একটি গ্রামে এই ঘটনাটি ঘটেছে। তিনি আরও জানিয়েছেন, নির্যাতিতার বাবা-মায়ের দায়ের করা অভিযোগের ভিত্তিতে, পুলিশ ভারতীয় দণ্ডবিধির (আইপিসি) ধারা ৩২৩, ৩৭৬, ৩৭৬ডি, ৪৫৮, ৫০৬ এবং পসকো ধারায় তিন অভিযুক্তের বিরুদ্ধে মামলা দায়ের করেছে।

ইতিমধ্যেই ওই রাজ্যের মহিলা নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। যদিও পুরো ঘটনাকে বাড়তি গুরুত্বের সঙ্গে দেখছে পুলিশ।বিরোধীদের বক্তব্য, বিজেপি শাসিত রাজ্যে মহিলা নিরাপত্তা বলে যে কিছু নেই, এই ঘটনা তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল।

Related articles

দ্বিতীয় দফার প্রচারে আজ কলকাতা-সহ শহরতলিতে নির্বাচনী কর্মসূচি মমতা-অভিষেকের

বাংলার বিধানসভা নির্বাচনের প্রথম দফায় রেকর্ড ভোটদান শেষে, এবার নজর দ্বিতীয় দফায় (second phase of West Bengal assembly...

দেড় বছর ধরে নাবালিকাকে লাগাতার যৌন নির্যাতন! গ্রেফতার অভিযুক্ত 

শহর কলকাতার বুকে ফের যৌন নিগ্রহের শিকার নাবালিকা। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দেড় বছর ধরে লাগাতার শারীরিক সম্পর্কের নামে...

প্রথম দফায় বিক্ষিপ্ত অশান্তি রাজ্যে, রাত পর্যন্ত মোট গ্রেফতার ৪১ 

রাজ্যে বিধানসভা নির্বাচনের প্রথম দফায় বিভিন্ন প্রান্তে অশান্তি ও গোলমাল পাকানোর অভিযোগে মোট ৪১ জনকে গ্রেফতার করল পুলিশ।...

কুণালের সমর্থনে মেগা রোড-শো দেবের, জনপ্লাবনে ভাসল বেলেঘাটা

বেলেঘাটায় ভোটের প্রচারে অন্য প্রার্থীদের আগেই কয়েক যোজন পিছনে ফেলে দিয়েছিলেন কুণাল কুমার ঘোষ। প্রচারের শেষ লগ্নে এসে...