Friday, May 8, 2026

শহরের নামী হোটেলে বিধ্বংসী আগুন, আতঙ্কে আবাসিকরা

Date:

Share post:

শহরের একটি নামী চারতলা হোটেলে বিধ্বংসী অগ্নিকাণ্ড। যা নিয়ে আতঙ্ক ছড়িয়েছে আবাসিকদের মধ্যে। শেক্সপিয়ার সরণি থানা এলাকার থিয়েটার রোডের উপর ওই হোটেল।

বৃহস্পতিবার কালো ধোঁয়ায় ছেয়ে যায় এলাকা। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় দমকলের তিনটি ইঞ্জিন। দমকল কর্মীরা হোটেল থেকে আবাসিক এবং কর্মীদের নিরাপদে সরিয়ে নিয়ে যান। তবে দমকল বাহিনীর তৎপরতায় অল্প সময়ের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

ঠিক কীভাবে এবং হোটেলের কোন অংশ থেকে আগুন ছড়িয়ে পড়ল, তা খতিয়ে দেখছে দমকল আধিকারিকরা। তবে ঘটনায় কোনও হতাহতের খবর নেই।

Related articles

চন্দ্রনাথের পরিণতিতে ফিরল প্রদীপ-শুভব্রতদের স্মৃতি! শুভেন্দুর আপ্ত-সহায়কেদের রহস্যমৃত্যু কি শুধুই কাকতালীয়?

বুধবার রাতে মধ্যমগ্রামে শুভেন্দু অধিকারীর আপ্ত-সহায়ক চন্দ্রনাথ রথের হত্যার ঘটনাকে কেন্দ্র করে ফের মাথাচাড়া দিচ্ছে এক পুরনো অস্বস্তি।...

রাজনীতির ময়দানকে বিদায় জানালেন রাজ, নতুন সরকারকে শুভেচ্ছা প্রাক্তন বিধায়কের

রাজনীতির আঙিনা থেকে এবার পাকাপাকি ভাবে সরে দাঁড়ানোর ঘোষণা করলেন পরিচালক ও প্রাক্তন বিধায়ক রাজ চক্রবর্তী। ছাব্বিশের বিধানসভা...

মাঝ আকাশে হেনস্থার শিকার! অভিযুক্তদের বিমানে চড়া নিষিদ্ধ করার দাবি মহুয়া মৈত্রর

মাঝ আকাশে হেনস্থার শিকার! এবার সরাসরি হেনস্থার অভিযোগ তুললেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। বৃহস্পতিবার ইন্ডিগোর একটি বিমানে দিল্লি...

জিতেই সন্ত্রাসের পথে বিজেপি! দিকে দিকে বোমাবাজি-আগুন, মৃত বেড়ে ৭

ভোটের ফল ঘোষণার পর তিন দিন পার হয়ে গেলেও রাজ্যের বিভিন্ন প্রান্তে অব্যাহত হিংসা। বুধবার রাত থেকে বৃহস্পতিবার...