Saturday, April 18, 2026

‘রাজস্ব ঘাটতি বৃদ্ধি উদ্বেগজনক’! কেন্দ্রীয় বাজেটকে ‘সম্পূর্ণ নির্বাচনী’ কটাক্ষ বিরোধীদের

Date:

Share post:

দিশাহীন! সাধারণ মানুষের জন্য অন্তর্বর্তী বাজেটে শুধুমাত্র গাল ভর্তি ভরসা ছাড়া কিছুই নেই, বৃহস্পতিবার এমনটাই দাবি বিরোধীদের। এদিন লোকসভা ভোটের (Loksabha Election) আগে ‘‌বাজেট অন অ্যাকাউন্ট’‌ (Union Budget) পেশ করেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ (Nirmala Shitaraman)। আর তারপরই বাজেটে যে সাধারণ মানুষের জন্য কিছুই নেই তা সাফ জানালেন বিরোধীরা। একজোটে বিরোধীদের দাবি, এই বাজেট ‘‌বিদায়ী বাজেট।’‌

এদিন কংগ্রেস নেতা মনীশ তেওয়ারি বলেন, রাজস্ব ঘাটতি ‘অত্যন্ত উদ্বেগজনক’। তিনি আরও জানান, “অত্যন্ত উদ্বেগের বিষয় হল ক্রমবর্ধমান রাজস্ব ঘাটতি, কারণ অর্থমন্ত্রীর ভাষণে সংখ্যাগুলি স্পষ্টভাবে প্রমাণ করে যে ১৮ লক্ষ কোটিরও বেশি এই বছরের কেন্দ্রীয় বাজেটের অনুদান বিহীন পরিমাণ, এবং এই সংখ্যাটি লাগাতার বাড়তে চলেছে”।

কংগ্রেস নেতা শচীন পাইলট বলেন, “এটি একটি অন্তর্বর্তীকালীন বাজেট ছিল। পাশাপাশি এদিনের বাজেট বক্তৃতাকে ‘রাজনৈতিক’ বলে মন্তব্য করে তিনি বলেন, এতে সাধারণ মানুষের জন্য কোনও স্বস্তি ছিল না। এটা সরকারের প্রশংসা করার জন্য একটি রাজনৈতিক বক্তব্য। এই বাজেটের সঙ্গে কৃষক ও দেশের যুব সমাজের কোনও সম্পর্ক ছিল না”।

শিবসেনা (ইউবিটি) প্রধান উদ্ধব ঠাকরে কেন্দ্রীয় বাজেট নিয়ে বিজেপি-নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারকে কটাক্ষ করে বলেন, “সরকার অবশেষে বুঝতে পেরেছে যে দেশে এই চার ধরণের (দরিদ্র, মহিলা, যুব এবং কৃষক) মানুষ রয়েছেন। ঠাকরে এদিন আরও বলেন, “মোদি সরকার তার শেষ বাজেট পেশ করেছে। অর্থমন্ত্রীকে ধন্যবাদ জানাতে চাই কারণ তিনি খুব ভারী হৃদয়ে শেষ বাজেট পেশ করেছেন।” এছাড়া বহুজন সমাজবাদী পার্টির সাংসদ দানিশ আলি বলেন, “বাজেটে নতুন কিছু ঘোষণা করা হয়নি”। ডিএমকে নেতা দয়ানিধি মারান বলেছেন, “কিছুই খুব বেশি পরিবর্তন হয়নি, মানুষ ইতিমধ্যেই হতাশ। পাশাপাশি আপ সাংসদ স্বাতি মালিওয়াল বাজেটকে “হতাশাজনক” বলে অভিহিত করে বলেন যে দেশে মুদ্রাস্ফীতি এবং বেকারত্ব তাদের শীর্ষে রয়েছে।

 

 

 

Related articles

IPL: ইডেনে বৈভব শো-তে বাদ সাধতে পারে কালবৈশাখী? নাইটদের দলে বদলের সম্ভাবনা

রবিবার ফের ইডেনে নামছে কেকেআর (KKR vs RR)। প্রতিপক্ষ, রাজস্থান রয়্যালস। যে দলে বৈভব সূর্যবংশী, যশস্বী জয়সওয়ালের তারকারা...

২০২৩-এ পাস হওয়া বিল আনুন: মহিলা সংরক্ষণে বিজেপির মিথ্যাচারে দাবি প্রিয়াঙ্কার

বিলে রাষ্ট্রপতি স্বাক্ষর করলেন। তারপরেও বিল আইনে পরিণত হল না ৩ বছর ধরে। এবার ডিলিমিটেশনের ছাতার তলায় সেই...

মোহনবাগান সাফল্য পেলে কেন ব্যর্থ লখনউ? কারণ জানালেন গোয়েঙ্কা

আইপিএলে লখনউ সুপার জায়ান্টের (Lucknow Super Giants) মালিক এবং আইএসএলে মোহনবাগান সুপার জায়ান্টের (Mohun Bagan Super Giant) প্রধান...

কত বড় জাতির নেতা! কাকে কটাক্ষ তৃণমূল সভানেত্রীর

শনিবার রাত সাড়ে ৮টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। কী বিষয়ে জাতির উদ্দেশে ভাষণ...