Thursday, May 7, 2026

Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস

Date:

Share post:

১) আজ থেকে ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টি-২০ ম্যাচে নামছে ভারতীয় দল। প্রথম ম্যাচে হারের ধাক্কা কাটিয়ে এই ম্যাচে ঘুরে দাঁড়াতে মরিয়া রোহিত শর্মার দল। এই ম্যাচে অভিষেক হতে পারে রজত পতিদারের।

২) কলিঙ্গ সুপার কাপ জয়ের পর দিনই ইস্টবেঙ্গলের কর্তা দেবব্রত সরকারকে ফোন করে শুভেচ্ছাবার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই ট্রফি জয়ের চার দিন পর, বৃহস্পতিবার ট্রফি নিয়ে মুখ্যমন্ত্রীর বাড়িতে গিয়ে দেখা করে এলেন ইস্টবেঙ্গলের কর্তারা। সেই ট্রফি দেখলেন মুখ্যমন্ত্রী। ইস্টবেঙ্গলের তরফে ফুলের তোড়া এবং মিষ্টির হাঁড়ি নিয়ে যাওয়া হয়েছিল।

৩) গাড়ি দুর্ঘটনার পর কেটে গিয়েছে এক বছরেরও বেশি। ক্রিকেটে ফেরার খুব কাছাকাছি রয়েছেন ঋষভ পন্থ। তার আগে এক সাক্ষাৎকারে তিনি জানালেন, ক্রিকেট খেলা তো দূর, ভয় পেয়েছিলেন যে ডান পা কেটে বাদ দিতে হবে। সেই ভয়েই রাতের ঘুম উড়ে গিয়েছিল তাঁর।

৪) বড় চমক দিলো লাল-হলুদ। ডার্বির আগে ষষ্ঠ বিদেশি হিসাবে ফেলিসিও ব্রাউন ফোর্বস সই করালো ইস্টবেঙ্গল । ওপর দিকে সিভেরিওকে ছেড়ে দিলো লাল-গলুদ। এদিন এমনটাই জানানো হলো ইস্টবেঙ্গলের পক্ষ থেকে।

৫) গতকাল ঘোষণা হয় দেশের অন্তর্বর্তী বাজেট। সেই বাজেট ঘোষণা করার সময় দেশের ক্রীড়াক্ষেত্রের সার্বিক উন্নতির কথা তুলে ধরলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামণ। আলাদা করে প্রশংসা করেন তরুণ দাবাড়ু আর প্রজ্ঞানন্দের। এছাড়া এশিয়ান গেমস এবং প্যারা এশিয়াডে ভারতের সাফল্যের কথাও বললেন সীতারামণ।

আরও পড়ুন- হাসপাতালে ভর্তি সৌরভ গঙ্গোপাধ্যায়ের মা নিরূপা দেবী

Related articles

আদালতের নজরদারিতে CBI তদন্ত হোক: মধ্যমগ্রামের খুনে দাবি তৃণমূলের

নির্বাচনের ফলাফল প্রকাশের পর থেকেই উন্মত্ত অশান্তি রাজ্যের প্রত্যেক প্রান্তে। একদিকে যেমন তৃণমূল নেতা-কর্মীরা খুন হয়েছেন রাজ্যে। তেমনই...

জনবহুল রাস্তায় গাড়ি থামিয়ে গুলি: খুন শুভেন্দুর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথ

দুষ্কৃতী তাণ্ডবে গুলি করে খুন করা হল বিদায়ী বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথকে। উত্তর চব্বিশ পরগণার...

ফলাফলের ৪৮ ঘণ্টা: রাজ্যজুড়ে অব্যাহত বিজেপির দুষ্কৃতী তাণ্ডব

কোথাও পার্টি অফিস দখল, কোথাও মূর্তি ভাঙা থেকে বিরোধী দলের কর্মীদের রাস্তায় ফেলে পেটানো। বিজেপির শীর্ষ নেতারা বারবার...

৮০ থেকে ২৩০ হতে বেশি সময় লাগবে না, কর্মীদের পাশে থাকুন: কালীঘাটের বৈঠকে বার্তা অভিষেকের

ফল প্রকাশের পর বুধবার কালীঘাটে নবনির্বাচিত বিধায়কদের নিয়ে প্রথম বৈঠকে বসেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বর্তমান...