Thursday, May 7, 2026

টাকা ছিনতাইয়ের চেষ্টা, গুলিবিদ্ধ হয়ে যুবকের মৃত্যু মালদহে

Date:

Share post:

দোকান বন্ধ করে টাকার ব্যাগ নিয়ে ফেরার পথে দুষ্কৃতিদের গুলিতে মৃত্যু হল এক মদের দোকানের কর্মচারির। মালদহের গাজোলে জাতীয় সড়কের ওপর বৃহস্পতিবার রাতে দুই বাইক আরোহীর ওপর হামলার ঘটনা ঘটে। দুষ্কৃতিরা টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে যেতে না পারলে গুলি চালায়। গুলিতে জখম হন দুজন। তাঁদের হাসপাতালে ভর্তি করা হলে সেখানে মৃত্যু হয় চিন্ময় বারুই নামে এক কর্মচারির। ঘটনায় তদন্তে গাজোল থানার পুলিশ।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায় গাজোলের আলালের বাসিন্দা চিন্ময় বারুই ও প্রসেনজিৎ মোদি নামে একটি মদের দোকানের দুই কর্মচারি রাতে দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন। তাঁদের সঙ্গে একটি ব্যাগে লক্ষাধিক টাকা ভর্তি ব্যাগ ছিল। দোকান থেকেই তাঁদের পিছু ধাওয়া করে বাইক আরোহী কিছু দুষ্কৃতি। ৮১ নম্বর জাতীয় সড়কে ওঠার পর তিনটি বাইকে ছয় দুষ্কৃতি তাঁদের ঘিরে ধরে। বাইক থেকে নামিয়ে মারধর শুরু করে। কিন্তু চিন্ময় ও প্রসেনজিৎ টাকার ব্যাগ দিতে অস্বীকার করে এবং ব্যাগ দূরে ছুঁড়ে ফেলে দেয়। তখনই গুলি চালায় দুষ্কৃতিরা। তাঁরা দুজনেই গুলিতে আহত হয়।

তাঁদেরকে উদ্ধার করে প্রথমে গাজোল হাসপাতাল ও পরে মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। শুক্রবার সকালে সেখানেই মৃত্যু হয় চিন্ময় বারুইয়ের। জাতীয় সড়কের ওপর ছিনতাইবাজদের হামলার ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। পুলিশ দুষ্কৃতিদের খোঁজে তল্লাশি শুরু করেছে।

Related articles

জিতেই সন্ত্রাসের পথে বিজেপি! দিকে দিকে বোমাবাজি-আগুন, মৃত বেড়ে ৭

ভোটের ফল ঘোষণার পর তিন দিন পার হয়ে গেলেও রাজ্যের বিভিন্ন প্রান্তে অব্যাহত হিংসা। বুধবার রাত থেকে বৃহস্পতিবার...

ভেঙে দেওয়া হল পশ্চিমবঙ্গ বিধানসভা! বৃহস্পতিবার থেকেই কার্যকরের নির্দেশ রাজ্যপালের

আনুষ্ঠানিক ভাবে ভেঙে দেওয়া হল পশ্চিমবঙ্গ বিধানসভা। বৃহস্পতিবার রাজভবন থেকে এই সংক্রান্ত নির্দেশিকা জারি করেছেন রাজ্যপাল আর এন...

চণ্ডীপুরে চন্দ্রনাথের দেহ! শেষ শ্রদ্ধা জানাতে মানুষের ঢল, বিচার চেয়ে সরব পরিজনরা

মধ্যমগ্রামে দুষ্কৃতীদের গুলিতে নিহত শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথের দেহ বৃহস্পতিবার বিকেলে পৌঁছল তাঁর নিজের গ্রাম পূর্ব মেদিনীপুরের...

১০ ঘণ্টা ৪৫ মিনিটে সমুদ্র জয়! শ্রীলঙ্কা থেকে ভারতে সাঁতরে রেকর্ড গড়লেন দম্পতি

অদম্য ইচ্ছাশক্তি আর সাহস থাকলে অসম্ভবকেও জয় করা যায়, সেটাই যেন প্রমাণ করলেন বেঙ্গালুরুর (Bangalore) এক তরুণ দম্পতি।...