Friday, June 5, 2026

মেসির ইন্টার মায়ামিকে ৬-০ গোলে হারাল রোনাল্ডোর আল নাসের

Date:

Share post:

ফ্রেন্ডলি ম্যাচে লিওনেল মেসির ইন্টার মায়ামিকে ৬-০ গোলে হারালো ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। যদিও এই ম্যাচে খেলননি সিআরসেভেন। মেসিও ম্যাচে নামেন ম্যাচে ৮৩ মিনিটে। তার আগেই ছ’গোল হজম করে লিওর ক্লাব। ক্লাবে জয় মাঠে বসে দেখেন রোনাল্ডো।

গতকাল ফ্রেন্ডলি ম্যাচে ১২ মিনিটের মধ্যেই তিনটি গোল খেয়ে যায় ইন্টার মায়ামি। ম্যাচের প্রথম থেকেই খেলার মোড় ঘুরিয়ে দেন আল নাসারের ফুটবলার অটাভিও। তবে এই জয়ের মূল নায়ক ব্রাজিলিয়ান ফুটবলার টালিস্কা। হ্যাটট্রিক করেন তিনি। সেইসঙ্গে রোনাল্ডোর বিশ্ববিখ্যাত সেলিব্রেশনও করেন টালিস্কা। কিন্তু এই ম্যাচে দুরন্ত গোল করেন আল নাসারের স্প্যানিশ ডিফেন্ডার আয়মেরিক লাপর্তার। মাঝমাঠেরও ওপর থেকে, বলা ভালো ডিফেন্স লাইন থেকেই বিপক্ষের গোলে গোল করেন তিনি। যা দেখে অবাক হয়ে যান মেসি। ম্যাচে সেরজিও বুস্কেট, জর্ডি আলবা, লুইস সুয়ারেজরা থাকা সত্ত্বেও কোন মোকাবিলাই করতে পারেনি ইন্টার মায়ামি। এমনকি প্রথম ১২ মিনিটে গোল হওয়ার সময়ই মেসির অভিব্যক্তিতেই তার ছাপ স্পষ্ট হয়ে যায়।

এদিকে এই ম্যাচে চোটের কারণে মাঠে নামতে পারেননি রোনাল্ডো। স্টেডিয়ামের ভিআইপি বক্সে বসে ম্যাচ উপভোগ করেন রোনাল্ডো। মেসির দলকে তাঁর আল নাসের ৬ গোল দেওয়ায় খুশি পর্তুগিজ অধিনায়ক। এদিকে প্রীতি ম্যাচ হওয়ায় মেসিকেও শুরু থেকে মাঠে নামাননি মায়ামি কোচ। সাইড বেঞ্চে বসে সতীর্থদের খেলা দেখছিলেন তিনি। দ্বিতীয়ার্ধের শেষ দিকে মেসি নামার আগেই ইন্টার মায়ামি ০-৬ ব্যবধানে পিছিয়ে পড়ে আল নাসেরের কাছে। মেসি মাঠে নামার সময় মায়ামির পক্ষে ম্যাচ জেতা বা ড্র করা কোনওটাই সম্ভব ছিল না।

আরও পড়ুন- দ্বিতীয় টেস্টে ইংল্যান্ডের বিরুদ্ধে নেই সিরাজ, কেন ? জানালেন রোহিত

Related articles

কর্মিসভা ডাকুন, বুঝবেন কত ধানে কত চাল: দিল্লিতে দলীয় সাংসদদের বার্তা কুণালের

রাজ্যের বিধানসভা নির্বাচনের পরে যেভাবে বিধানসভায় নতুন রাজনৈতিক ছক প্রকাশ্যে, সেই একই খেলা দিল্লির সংসদেও খেলার চেষ্টা বিজেপির।...

টাকার বিনিময়ে হকারদের জায়গা দেওয়ার অভিযোগ! গাড়ি ফেলে বেপাত্তা কাউন্সিলর সুশান্ত ঘোষ

ভিন রাজ্য থেকে গ্রেফতার কলকাতার ১০৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুশান্ত ঘোষ। তোলাবাজির অভিযোগে বেশ কয়েকদিন ধরে তাঁকে খুঁজছিল...

শনিতে মুখ্যমন্ত্রী-রেলমন্ত্রী বৈঠক, বাংলার আটকে থাকা রেল প্রকল্পগুলি নিয়ে উদ্যোগ কেন্দ্রের

রাজনৈতিক প্রতিহিংসার কারণে বাংলার প্রকল্পগুলির অনুমোদন দিচ্ছে না কেন্দ্রে- এই অভিযোগ সবসময়ই করতে বিগত তৃণমূল সরকার। সেই অভিযোগেই...

প্রকল্প অনুমোদনে গতি আনতে সিদ্ধান্ত, দফতরগুলির আর্থিক ক্ষমতা বাড়াল রাজ্য

উন্নয়নমূলক প্রকল্পের অনুমোদন ও বাস্তবায়নের গতি আনতে প্রশাসনিক দফতরগুলির আর্থিক ক্ষমতা বৃদ্ধি করল রাজ্য সরকার (State Goverment)। অর্থ...