Friday, May 8, 2026

পুঁথিগত শিক্ষার বাইরে ক্যুইজ প্রতিযোগিতার অভিনবত্ব, পথ দেখালো টেকনো ইন্ডিয়া গ্রুপ!

Date:

Share post:

শিক্ষা মানে শুধুই কি পুঁথিগত জ্ঞান? সাধারণ জিজ্ঞাসার চেনা পথের বাইরে গিয়ে রাজ্যভিত্তিক ক্যুইজ প্রতিযোগিতার আয়োজন করল সত্যম রায় চৌধুরীর (Satyam Roy Chowdhury) টেকনো ইন্ডিয়া গ্রুপ (Techno India Group)। শুধু বইয়ের পাতা মুখস্থ না করে কীভাবে চোখ কান খোলা রেখে সমসাময়িকতার সঙ্গে পাল্লা দিয়ে চলতে পারলে কতটা জানা যায়, চেনা যায় বিশ্বকে এদিন তারই সাক্ষী হলেন পড়ুয়ারা। রাজ্যের ১২ টি জেলার ২০০ টি স্কুল TIG Quiz Olympiad- এ অংশগ্রহণ করে। শিলিগুড়িতে সেমিফাইনালে জিতে ২ ফেব্রুয়ারি কলকাতার ধনধান্য অডিটোরিয়ামে কুইজ অলিম্পিয়াডের ফিনালেতে অংশ নিল ১২টি স্কুল। জুনিয়র আর সিনিয়র গ্রুপকে নিয়ে প্রতিযোগিতা জমিয়ে দিলেন ক্যুইজ মাস্টার ব্যারি ও’ব্রায়েন (Barry O Brien)।

ইন্টার স্কুল মেগা ক্যুইজ প্রতিযোগিতার আয়োজনে অভিনবত্বের চমক দিল টেকনো ইন্ডিয়া গ্রুপ (Techno India Group)। ডিজিটাল পদ্ধতিতে প্রদীপ প্রজ্বলন করে কম্পিটিশনের সূচনা করলেন শঙ্কু বোস, সন্দীপ দাস,জোনাকি মুখোপাধ্যায়। প্রথম প্রতিযোগিতার শেষে অল্প সময়ের বিরোধীতে মঞ্চে আসেন প্রধান অতিথি অত্রি ভট্টাচার্য্য (Additional Chief Secretary, Government of West Bengal)। তাঁকে সম্মান জানান রেজিস্টার সুমন চট্টোপাধ্যায়, SNU এর উপাচার্য ধ্রুবজ্যোতি চট্টোপাধ্যায়। অত্রি জানান এই ধরণের প্রতিযোগিতার আয়োজন সহজ নয়, কিন্তু প্রায় অসম্ভবকে সম্ভব করতে পারে একমাত্র টেকনো ইন্ডিয়া গ্রুপ। সঙ্গে ব্যারি ও তাঁর কন্যার দক্ষ সঞ্চালনার ভূয়সী প্রশংসা করেন তিনি। সংস্থার কর্ণধার সত্যম রায়চৌধুরী বরাবরই সৃষ্টিশীল উদ্ভাবনী ভাবনাকে সামনে এগিয়ে নিয়ে যেতে পড়ুয়াদের উৎসাহ দেন। তাই টেকনো ইন্ডিয়া গ্রুপ আয়োজিত Quiz Olympiad এর গ্র্যান্ড ফিনালেতে সবার মন জয় করলেন ব্যারি ও’ব্রায়েন। প্রায় সাড়ে তিন হাজারের বেশি প্রতিযোগিতা পরিচালনা করা এই প্রবীণ তাঁর অসাধারণ এনার্জি আর দক্ষতায় এই কম্পিটিশনকে অন্যমাত্রায় পৌঁছে দিলেন। একদিকে তিনি যখন মজার ছলে, গানের তালে মঞ্চের প্রতিযোগী এবং দর্শকাসনের শিক্ষক শিক্ষিকাদের মেলবন্ধন করলেন, ঠিক তখনই তাঁর কন্যা রায়সা ও’ব্রায়েন একেবারে টি ২০ মেজাজে প্রতিযোগিতার গতি বাড়ালেন।

জুনিয়র গ্রুপে ছিল ৬টি স্কুল। বিড়লা দেবী জ্যোতি স্কুল (শিলিগুড়ি),আত্রেয়ী ডি এ ভি পাবলিক স্কুল (বালুরঘাট),টেকনো ইন্ডিয়া গ্রুপ পাবলিক স্কুল (আলিপুরদুয়ায়), আরামবাগ বিবেকানন্দ অ্যাকাডেমি (হুগলি), নব নালন্দা (বোলপুর), অ্যাসেম্বলি অফ গড চার্চ (হলদিয়া)। কখনও জেনারেল নলেজ, কখনও অডিও ভিজ্যুয়াল রাউন্ড – হাড্ডাহাড্ডি লড়াই হল আর দুর্দান্ত পারফরম্যান্স করে সেঞ্চুরি হাঁকিয়ে সেরার সেরা পুরস্কার জিতল আত্রেয়ী ডি এ ভি পাবলিক স্কুল (বালুরঘাট) । জুনিয়র গ্রুপে তারাই চ্যাম্পিয়ন। দ্বিতীয় টেকনো ইন্ডিয়া গ্রুপ পাবলিক স্কুল (আলিপুরদুয়ায়), তৃতীয় নব নালন্দা স্কুল।

সিনিয়র গ্রুপের প্রতিযোগিতায় (নবম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি) অংশগ্রহণ করে টেকনো ইন্ডিয়া গ্রুপ পাবলিক স্কুল (জলপাইগুড়ি), জেনকিনস স্কুল (কোচবিহার),জি ডি গোয়েঙ্কা পাবলিক স্কুল (শিলিগুড়ি), টেকনো ইন্ডিয়া গ্রুপ পাবলিক স্কুল (হুগলি), বকুলতলা হাই স্কুল (নবদ্বীপ),টেকনো ইন্ডিয়া গ্রুপ পাবলিক স্কুল (কোলাঘাট)। ডবল সেঞ্চুরি করার পথে একেবারে অপ্রতিরোধ্য ছিলেন চ্যাম্পিয়ন জি ডি গোয়েঙ্কা পাবলিক স্কুলের (শিলিগুড়ি) পড়ুয়ারা। তাই সিনিয়র গ্রুপের মধ্যে প্রথম স্থান অর্জন করল এই স্কুল। বিজয়ী স্কুলের হাতে উঠল সোনার ট্রফি। টাইব্রেকারে দ্বিতীয় হল বকুলতলা হাই স্কুল, তৃতীয় জেনকিনস স্কুল। তবে যাঁরা জিততে পারলেন না তাঁদের উৎসাহ দিতে প্রত্যেকেকে সার্টিফিকেট প্রদান করল টেকনো ইন্ডিয়া গ্রুপ।


Related articles

রাজ্যে এলেন অমিত শাহ, বিমানবন্দর থেকে সোজা দক্ষিণেশ্বরের যাবেন স্বরাষ্ট্রমন্ত্রী 

বিজেপির বঙ্গজয়ের পর কলকাতায় এলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Home Minister Amit Shah)। পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী শুক্রবার বিকেলে দলীয়...

মাধ্যমিকের মেধাতালিকার প্রথম দশে ১৯ জেলার ১৩১ জন, নেই কলকাতা

শুক্রবার সকালের সাংবাদিক বৈঠক করে চলতি বছরের মাধ্যমিক পরীক্ষার ফলাফল (Madhyamik result) ঘোষণা করলেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ...

রাজ্যে পালাবদলের জের! শীর্ষ আদালতে আরও তিন সপ্তাহ পিছিয়ে গেল ডিএ মামলা 

রাজ্যে দীর্ঘ ১৫ বছর পর ক্ষমতার পালাবদলের রেশ এবার পৌঁছল সুপ্রিম কোর্টেও। দীর্ঘ প্রতীক্ষিত মহার্ঘ ভাতা বা ডিএ...

মাধ্যমিকে পাশের হারে কলকাতাকে টেক্কা জেলার, পাশের হারে শীর্ষে কালিম্পং

প্রকাশিত হল মাধ্যমিক পরীক্ষার ফলাফল (Madhyamik Result)। পাশের হার ৮৬.৮৩ শতাংশ। জেলাভিত্তিক পাশের হারে দক্ষিণবঙ্গ কে টেক্কা দিয়েছে...