Wednesday, June 24, 2026

অধ্যাপকের তৎপরতায় ধৃত কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন ফাঁস করা পরীক্ষার্থী

Date:

Share post:

মাধ্যমিক পরীক্ষার প্রথম দিন পর্ষদের তৎপরতায় প্রশ্নপত্র ফাঁসের পরই ধরা পড়ে যায় দুই পরীক্ষার্থী। কলকাতা বিশ্ববিদ্যালয়ের স্নাতক স্তরের পরীক্ষায় সেরকম কোনও প্রযুক্তির ব্যবহার না করে শুধুমাত্র পরীক্ষাকেন্দ্রের অধ্যাপকের তৎপরতায় ধরা পড়ে যায় প্রশ্ন ফাঁস করা পরীক্ষার্থী। বিশ্ববিদ্যালয় ওই পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল করে।

মহারাজা মনীন্দ্র চন্দ্র কলেজে শুক্রবার বাণিজ্য বিভাগের পঞ্চম সেমিস্টারের পরীক্ষা ছিল। কলকাতা বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী পরীক্ষার্থীরা কোনও ইলেক্ট্রনিক গ্যাজেট নিয়ে পরীক্ষাকেন্দ্রে ঢুকতে পারে না। পরীক্ষা শুরু হয় ১০টায়। এরপর অধ্যাপক অনমিত্র মণ্ডল ১২.৪৫ নাগাদ লক্ষ্য করেন এক ছাত্র মোবাইল নিয়ে পরীক্ষা দিচ্ছে।

তাঁর ফোন চেক করলে দেখা যায় সে ৯.৫৯ মিনিট নাগাদ প্রশ্ন পত্রের ছবি তুলে হোয়াটসঅ্যাপে পাঠিয়েছে। এমনকি অপরদিক থেকে উত্তর আসছে। এরপরই কলেজ কর্তৃপক্ষকে জানান ওই অধ্যাপক। কলেজ থেকে গোটা বিষয়টি বিশ্ববিদ্যালয়কে জানায় কলেজ কর্তৃপক্ষ। কলকাতা বিশ্ববিদ্যালয় ওই পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল করে। মনীন্দ্র কলেজের ইন্টারনাল এক্সাম কমিটি গোটা ঘটনার তদন্ত শুরু করেছে।

Related articles

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক পরিদর্শনে অগ্নিমিত্রা, দিলেন কড়া নির্দেশ

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক( Rabindra Sarobor Lake) পরিদর্শন করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল(Agnimitra Pal)। রবীন্দ্র সরোবরে খেলার...

ধর্ষণে অভিযুক্ত কী করে বিরোধী দলনেতা? বিধানসভায় কুণালের প্রশ্নে অস্বস্তিতে অধ্যক্ষ 

রাজ্যপালের ভাষণের ওপর আলোচনাকে কেন্দ্র করে মঙ্গলবার রণক্ষেত্রের চেহারা নিল বিধানসভা। প্রথমবার বিধায়ক হিসেবে বলতে উঠেই স্বভাবসিদ্ধ আগ্রাসী...