Saturday, March 14, 2026

এমএলএ হস্টেলে নিরাপত্তারক্ষীর অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য!

Date:

Share post:

এবার কলকাতার এমএলএ হস্টেলে এক নিরাপত্তারক্ষীর অস্বাভাবিক মৃত্যু। যাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে কিড স্ট্রিটে বিধায়কদের হস্টেলে।পুলিশ সূত্রে খবর, শনিবার সকালে হস্টেলের একতলা থেকে ওই ব্যক্তির মৃতদেহ উদ্ধার করা হয়। ঘটনার তদন্ত শুরু করেছে পার্কস্ট্রিট থানা এবং লালবাজার হোমিসাইড শাখার গোয়েন্দারা। সকাল ১১ টা নাগাদ গঠনস্থলে পৌঁছন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়।

প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, এমএলএ হস্টেলের চারতলা থেকে পড়ে মৃত্যু হয়েছে ওই নিরাপত্তারক্ষীর। মৃত ব্যক্তি পুরুলিয়ার বান্দোয়ানের তৃণমূল বিধায়ক রাজীবলোচন সোরেনের দেহরক্ষী। পুলিশের প্রাথমিক অনুমান, হস্টেলের চারতলা থেকে কোনও ভাবে পড়ে গিয়ে থাকতে পারেন ওই দেহরক্ষী অথবা আত্মহত্যাও করতে পারেন। নিহতর নাম জয়দেব ঘোড়ুই। মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হতে পুলিশ দেহটি ময়নাতদন্তে পাঠিয়েছে।


spot_img

Related articles

কলকাতায় শুষ্ক আবহাওয়া, শনিবার বৃষ্টি উত্তরবঙ্গে!

উইকেন্ডে সকাল থেকে আংশিক মেঘলা আকাশ থাকলেও বেলা বাড়তে রোদের দাপট চওড়া হচ্ছে দক্ষিণবঙ্গে (South Bengal weather)। কলকাতায়...

IPL শুরুর আগেই নাইটদের বিরাট ধাক্কা, টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন হর্ষিত!

আগামী মাসের শুরু হচ্ছে আইপিএলের (IPL) নতুন সিজন। ইতিমধ্যেই প্রত্যেক দল নিজেদের টিম মেম্বারদের নিয়ে আলোচনায় বসার প্রস্তুতি...

দেশজুড়ে গ্যাস সংকট, মোদির সভার আগে দেদার সিলিন্ডার ব্যবহার করে রান্না বিজেপির

রাজ্যে আসছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। শনিবার দুপুরে কলকাতার ব্রিগেডে সভা করবেন তিনি। সকাল থেকে কলকাতামুখী...

নন্দীগ্রাম গণহত্যার ১৯ বছর পার, শহিদদের শ্রদ্ধাজ্ঞাপন মুখ্যমন্ত্রীর 

১৯ বছর আগে আজকের দিনে রক্তাক্ত হয়েছিল নন্দীগ্রাম (Nandigram)। পাল্টে গিয়েছিল বাংলার রাজনীতির প্রেক্ষাপট। বলা যায়, বাংলার রাজনৈতিক...