Monday, May 18, 2026

পাক গুপ্তচর গ্রেফতার উত্তরপ্রদেশে, চাকরি করেছেন ভারতীয় দূতাবাসে!

Date:

Share post:

নাম পরিচয় গোপন করে চাকরি করেছেন রাশিয়ার মস্কোর ভারতীয় দূতাবাসে। তদন্তে নেমে রবিবার সেই পাক গুপ্তচরকে গ্রেফতার করল উত্তরপ্রদেশের সন্ত্রাসদমন শাখা (এটিএস)। সর্বভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, পাক গুপ্তচর সংস্থা আইএসআই-এর ওই এজেন্টকে এদিন উত্তরপ্রদেশের মীরাট থেকে গ্রেফতার করে এটিএস।

এটিএসের তরফে জানানো হয়েছে, ওই পাক গুপ্তচরের নাম সত্যেন্দ্র সিওয়াল। ২০২১ সালে তাঁকে সহকারী নিরাপত্তা আধিকারিকের পদে নিযুক্ত করা হয়। একটি সরকারি বিবৃতিতে জানানো হয়েছে, গোপন সূত্রে এটিএসের কাছে খবর আসে যে, মস্কোর ভারতীয় দূতাবাসে পাকিস্তানের গুপ্তচর হিসাবে কাজ করছেন এক জন। তার পরই তদন্ত শুরু হয়। তদন্তে নেমে সত্যেন্দ্রকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। তবে সন্তোষজনক উত্তর দিতে পেরেননি তিনি। পরে ওই ব্যক্তি স্বীকার করে নেন তিনি পাকিস্তানের গুপ্তচর। অর্থের বিনিময়ে ভারতীয় দূতাবাসের আধিকারিকদের সম্পর্কে নির্দিষ্ট তথ্য পাচার করতেন তিনি। এর পাশাপাশি দূতাবাসের দৈনন্দিন কাজ এবং ভারতীয় সেনা সম্পর্কেও সুনির্দিষ্ট তথ্য জোগানো হত পাক গুপ্তচর সংস্থাটিকে। তদন্তে এ-ও উঠে আসে, প্রতিরক্ষা মন্ত্রক, বিদেশ মন্ত্রকের গোপনীয় তথ্য আইএসআই ‘হ্যান্ডলার’দের হাতে তুলে দিতেন সত্যেন্দ্র নামের ওই যুবক।

জানা গিয়েছে, উত্তরপ্রদেশের হাপুর জেলার শাহমহিউদ্দিনপুর গ্রামের বাসিন্দা সত্যেন্দ্র। তাঁর বিরুদ্ধে এমন গুরুতর অভিযোগ ওঠার পর এটিএসের দফতরে ডেকে পাঠানো হয় তাঁকে। দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর অবশেষে তাঁকে গ্রেফতার করে এটিএস। উল্লেখ্য, এর আগে গত অগাস্ট মাসেও মীরাট থেকে এক আইএসআই এজেন্টকে গ্রেফতার করেছিল উত্তরপ্রদেশের স্পেশাল টাস্ক ফোর্স।

Related articles

IPL: ঘরের মাঠে ধোনির শেষ ম্যাচ! মাহির অবসর নিয়ে জল্পনা তুঙ্গে

চলতি আইপিএলে(IPL) চেন্নাই সুপার কিংস (CSK) ঘরের মাঠ চিপকে শেষ ম্য়াচ খেলতে নামছে। এই ম্যাচের আগে ধোনির (MS...

বেপাত্তা বিধায়ক দিলীপ মণ্ডল! পুলিশের জালে পুত্র

বিধায়ক দিলীপ মণ্ডলের (MLA Dilip Mandal) বাড়িতে ১৫ মে হানা দিয়েছিল পুলিশ। অভিযোগ, সেখান থেকে ফিল্মি কায়দায় বাড়ির...

লক্ষ্মীর ভাণ্ডারের প্রাপরদের সরাসরি অন্নপূর্ণা প্রকল্প, ১ জুন থেকে সরকারি বাসে মহিলাদের বিনামূল্যে যাতায়াত: মন্ত্রিসভা সিদ্ধান্ত

অন্যতম যে প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছে বিজেপি সরকার, দ্বিতীয় মন্ত্রিসভার বৈঠকেই (Cabinet Meeting) সেই ‘অন্নপূর্ণা ভাণ্ডার’ প্রকল্প নিয়ে...

পার্ক সার্কাসের ঘটনায় গ্রেফতার ৩৮, হাতে মাস্টারমাইন্ডও

পার্ক সার্কাস( Park Circus) এলাকায় উত্তেজনার পর সোমবার থেকে সেখানে নিরাপত্তা আঁটোসাঁটো করা হয়েছে। নতুন করে কোনও অপ্রীতিকর...