Monday, May 18, 2026

ভগবান কৃষ্ণের সঙ্গে মোদির তুলনা রাজ্যপালের! কুণাল বললেন, চেয়ার রাখতে তৈলমর্দন

Date:

Share post:

তৈল মর্দনের একটি সীমা আছে, সেই সীমাও অতিক্রম করেন বাংলার রাজ্যপাল সি ভি আনন্দ বোস। এবার সরাসরি ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির তুলনা টানলেন রাজ্যপাল। এক অনুষ্ঠানে যোগ দিয়ে মহাভারতের প্রসঙ্গ তুলে ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে মোদির তুলনা করেন তিনি।

আনন্দ বোসের দাবি, মহাভারতে অর্জুনের রথ যেভাবে অক্ষত রেখেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ, ঠিক একইভাবে ভারতকেও নাকি রক্ষা করে চলেছেন মোদি।

রাজ্যপালের মুখে এমন কথা শুনে রাজন মহলে শোরগোল
পড়ে গিয়েছে। খুব স্বাভাবিভাবেই রাজ্যের সাংবিধানিক প্রধান রাজ্যপালের এমন হাস্যকর মন্তব্যে তাঁর নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে।

তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষ বলেন, “আমরা আগেও বলেছিলাম যে ওনার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন রয়েছে, এবার নিজেই পরোক্ষে সেটা স্বীকার করে নিলেন। নিজের চেয়ারটা অক্ষত রাখার জন্য রাজ্যপাল অকারণ তেলবাজি করছেন। নিজের কাজটা নিজে করুন। ওনাকে যে বিজেপি পাঠিয়েছে, সেটা কারও অজানা নয়।”

Related articles

৩২ হাজার চাকরি বাতিল মামলা গ্রহণ করে কী বলল সুপ্রিম কোর্ট!

যে মামলায় প্রাক্তন বিচারপতি ও বর্তমান বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Gangopadhyay ) ৩২ হাজার শিক্ষকের চাকরি খেয়েছিলেন,...

কেরলমের মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন ভিডি সতীশন

কেরলমের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিলেন কংগ্রেসের ভিডি সতীশন (V D Satheesan)। সোমবার তিরুঅনন্তপুরমের সেন্ট্রাল স্টেডিয়ামে সতীশন এবং তাঁর...

প্রথমবার জনতার দরবার: নতুন প্রজন্মের কথা শুনলেন মুখ্যমন্ত্রী

ডবল ইঞ্জিন একাধিক রাজ্যে যেভাবে জনতার দরবার করে থাকেন সেখানকার মুখ্যমন্ত্রীরা, সেভাবেই শপথ গ্রহণের ১৫ দিনের মধ্যে বাংলার...

অবশেষে ED দফতরে হাজিরা সোনা পাপ্পুর, নিজেকে নির্দোষ বলে দাবি

খোঁজ পাচ্ছিল না পুলিশ (Police)। অবশেষে সোমবার, এনফোর্সমেন্ট ডিরেক্টরেটে (ED) দেখি মিলল বিশ্বজিৎ পোদ্দার (Biswajit Poddar) ওরফে সোনা...