Sunday, May 24, 2026

ইংল্যান্ডের বিরুদ্ধে শতরান করে কী বললেন গিল?

Date:

Share post:

অবশেষে শুভমন গিলের ব্যাটে এসেছে শতরান। দীর্ঘ কয়েক মাস পর টেস্ট ক্রিকেটে শতরান করলেন তিনি। ইংল্যান্ডের বির‍্যদ্ধে গিলের শতরানের সুবাদেই ভারতের রান সংখ্যা কিছুটা বাড়ে। ইংল্যান্ডকে বড় রানের লক্ষ্য দেয় ভারত । দলের জন্য শতরান করতে পেরে উচ্ছ্বসিত গিল। তবে শতরানের পরও ভয় কাটছে না ভারতেও তরুণ উইকেটরক্ষকের।

এই নিয়ে ম্যাচ শেষে শুভমন বলেন, “ তখন চা বিরতি হতে ৬-৭ ওভার বাকি ছিল। ওই সময় আউট হওয়া উচিত হয়নি। বাজে শট খেলে আউট হয়েছি। সেই সময় ব্যাট করতে কোনও সমস্যা হচ্ছিল না। চা বিরতি পর্যন্ত টিকে থাকলে আরও রান করতে পারতাম। কোনও বল বসছে। কোনও বল ঘুরছে। তবে ক্রিজে পড়ে থাকলে রান করা সহজ। আমরা ৭০-৩০ এগিয়ে। সোমবার সকালের সেশন খুব গুরুত্বপূর্ণ। সেই সময় আবহাওয়া বোলিংয়ের উপযুক্ত। শুরুতেই উইকেট তুলতে হবে আমাদের। ”

এদিকে ম্যাচ শেষে হোটেলে যেতে ভয় পাচ্ছেন বলে জানান গিল। আর এর কারণ শুভমনের খেলা দেখতে মাঠে এসেছিলেন তাঁর বাবা। ছেলে আউট হতেই নিজের আসন থেকে উঠে যান তিনি। দেখে বোঝা যাচ্ছিল, শুভমনের আউট হওয়ার ধরনে খুশি হননি তিনি।বাবাকে ভয় পাচ্ছেন শুভমন।আর এই কারণে হোটেলে যেতে ভয় পাচ্ছেন তিনি। এই নিয়ে শুভমন বলেন, ‘‘জানি না, বাবা কীভাবে বিষয়টা নিয়েছে। হোটেলে ফিরলে বুঝতে পারব। কিন্তু এখন হোটেলে ফিরতেই ভয় লাগছে।’’

আরও পড়ুন- ভারত-ইংল্যান্ড দ্বিতীয় টেস্ট ম্যাচ, ভারতের জয়ের জন্য দরকার ৯ উইকেট

Related articles

দুর্গাপুরে গাড়ি আটকানো মুখ্যমন্ত্রীর ‘কনভয়’ দাঁড়ালো কলকাতার সিগনালে!

ভিআইপি কালচার চলতে দেবেন না। আবার প্রধানমন্ত্রীর অনুকরণে কনভয়ের গাড়ির সংখ্যা কমাবেন। এই প্রতিশ্রুতি দিয়েও শেষ পর্যন্ত যেভাবে...

আইএফএ-র লিগে বেনজির কাণ্ড, ফুটবলারদের মারে গুরুতর অসুস্থ রেফারি

ফুটবল মাঠের রেফারি নিগ্রহের ঘটনা নতুন কোন বিষয় নয়। রেফারি সিদ্ধান্ত মনঃপুত না হলেই তার দিকে তেড়ে যান...

সুরকারের সঙ্গে প্রেম! বছর শেষেই বিয়ে করছেন কাব্য?

শেষ লগ্নে আইপিএল।এবার বিয়ের সানাই বাজছে সানরাইজার্স হায়দরাবাদ দলের মালিক কাব্য মারানের(Kavya Maran )। দলের  সঙ্গে সব সময়...

মোহনবাগান-AIFF ফের সংঘাত, জাতীয় ক্রীড়া নীতি লাগু ফেডারেশনের

আইএসএল মিটতেই ফেডারেশনের(AIFF) সঙ্গে সংঘাত শুরু মোহনবাগানের(Mohun bagan)। আসন্ন ইউনিটি কাপের(Unity Cup)জন্য আয়োজিত ক্যাম্প থেকে মোহনবাগান সুপার জায়ান্ট(Mohun...