Sunday, May 17, 2026

মুশকিল আসান! পুলিশের বাইকে চড়ে পরীক্ষাকেন্দ্রে ছাত্রী

Date:

Share post:

মাধ্যমিক পরীক্ষা শুরুর আগেই প্রশাসনের বিভিন্ন দফতরকে সর্বোচ্চ স্তরে সজাগ থাকার নির্দেশ দেওয়া হয়েছিল। তার মধ্যে অন্যতম পুলিশ। আর রাজ্যের বিভিন্ন প্রান্তে পরীক্ষার্থীদের যে কোনও বিপদে পরীক্ষার প্রথমদিন থেকেই এগিয়ে আসতে দেখা গিয়েছে পুলিশ আধিকারিক থেকে কনস্টেবলদের। সোমবার পরীক্ষার তৃতীয় দিনেও সেই ভূমিকাতেই দেখা গেল চন্দননগর পুলিশ কমিশনারেটের সাব-ইন্সপেক্টর সুব্রত ধরকে।

হুগলির শ্রীরামপুরের ছোট বেলু এলাকার বাসিন্দা এক ছাত্রী সোমবার পরীক্ষার আগে নিজের অ্যাডমিট কার্ড আনতে ভুলে যায়। সকাল ৯.২৫ নাগাদই সে পৌঁছে যায় শ্রীরামপুরের রাজ্যধরপুর নেতাজি হাইস্কুলে নিজের পরীক্ষাকেন্দ্রে। কিন্তু অ্যাডমিট কার্ড না আনায় পরীক্ষাকেন্দ্রের বাইরে দাঁড়িয়ে কাঁদতে থাকে সে। সেই সময় পরীক্ষাকেন্দ্রে ডিউটিতে ছিলেন চন্দননগর পুলিশ কমিশনারেটের কনস্টেবল নিতু ব্যানার্জী ও কনস্টেবল শৈলেন দণ্ডপাট। তাঁরা কমিশনারেটে যোগাযোগ করেন।

শ্রীরামপুর ট্রাফিকের সাব-ইন্সপেক্টর সুব্রত ধর সেই সময় জিটি রোডেই ডিউটি করছিলেন। কমিশনারেট থেকে তাঁকে যোগাযোগ করা হলে তিনি পরীক্ষাকেন্দ্রে চলে আসেন। তারপর সেখান থেকে নিজেই বাইক চালিয়ে পরীক্ষার্থী ছাত্রীটিকে নিয়ে যান তার বাড়ি। সেখান থেকে ফের পরীক্ষা শুরুর আগেই পৌঁছে দেন পরীক্ষাকেন্দ্রে। পুলিশ আধিকারিকের এই উদ্যোগে নিশ্চিন্তে পরীক্ষাকেন্দ্রে ঢোকে পরীক্ষার্থী ছাত্রীটি। তার পরিবার সুব্রত রায় সহ গোটা কমিশনারেটের টিমকে ধন্যবাদ জানান।

Related articles

ISL: স্বপ্নপূরণের সন্ধিক্ষণে ইস্টবেঙ্গল, ডার্বির টিম কম্বিনেশনে চমক দেবেন অস্কার?

রবিবার আইএসএলে সুপার সানডে।  চলতি আইএসএলে খেতাব নির্ণায়ক ম্যাচ রবিবাসরীয় ডার্বি। দীর্ঘ ২ দশকের খরা কাটানোর সুযোগ ইস্টবেঙ্গলের(East...

কোটি টাকার হাতঘড়ি থেকে রহস্যময় ডায়েরি, শান্তনু-জয়ের ‘যোগসূত্র’ নিয়ে বিস্ফোরক ইডি

প্রমোটার, পুলিশ এবং প্রভাবশালী রাজনৈতিক নেতা— এই তিন শক্তির মেলবন্ধনেই কি চলত জমি দখল আর বেআইনি নির্মাণের রমরমা...

IPL: গিল ঝড় থামিয়ে ইডেনে স্বস্তির জয়, টিকে রইল কেকেআরের প্লে-অফের আশা

আইপিএলে(IPL) গুজরাট টাইটান্সকে ২৯ রানে হারাল কেকেআর(KKR), টিকে থাকল প্লে অফের আশা। প্লে অফের লড়াইয়ে থাকতে এই ম্যাচে...

সবুজ সঙ্কেত নবান্নের! কেন্দ্রেরই হাতে যাচ্ছে উত্তরবঙ্গ ও সীমান্তের সাতটি জাতীয় সড়ক

রাজ্যের সাতটি গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক প্রকল্পের দায়িত্ব আনুষ্ঠানিক ভাবে জাতীয় সড়ক কর্তৃপক্ষ এবং জাতীয় মহাসড়ক ও পরিকাঠামো সংস্থার...