Friday, May 15, 2026

মাধ্যমিকের তৃতীয়দিনেও প্রশ্নফাঁস, অভিযুক্ত সেই মালদহের পরীক্ষার্থীরা

Date:

Share post:

ইতিমধ্যেই রাজ্যের ১৭ পরীক্ষার্থীর মাধ্যমিক পরীক্ষা বাতিল করেছে মধ্যশিক্ষা পর্ষদ। তারপরেও যেন হুঁশ ফিরছে না মালদহের মাধ্যমিক পরীক্ষার্থীদের। নতুন আর অভিনব পথে প্রশ্ন ফাঁসের চেষ্টা চালানোয় ফের তিন পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল করল পর্ষদ।

সোমবার ছিল মাধ্যমিকের ইতিহাস পরীক্ষা। এদিনও পরীক্ষা শুরুর একঘণ্টার মধ্যে ইতিহাসের প্রশ্নপত্র সোশ্যাল মিডিয়ায় ঘুরতে দেখা যায়। এদিনের প্রশ্ন যাতে কিউ আর কোড পরীক্ষা করে পর্ষদ ধরে ফেলতে না পারে তার জন্য এবার ছবি তুলে ব্লার করা হয় ওই কোডের অংশ। তবে পর্ষদের প্রযুক্তিতে সেই ব্লার মিটিয়ে সহজেই বুঝতে পারা যায় ফাঁস হওয়া প্রশ্নপত্র কোথাকার।

চাঞ্চল্যকরভাবে এদিনের ফাঁস হওয়া প্রশ্নও মালদহের, এমনটাই তদন্তে পায় পর্ষদ। এর আগে শনিবার প্রশ্নপত্র ফাঁস হওয়ার পর মালদহ থেকে কেন দুদিন ধরে প্রশ্ন ফাঁস হচ্ছিল তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়। ওই জেলার ১৭ পরীক্ষার্থীর মাধ্যমিকের রেজিস্ট্রেশনই ইতিমধ্যে বাতিল করে দিয়েছে পর্ষদ। তারপরেও ইতিহাস পরীক্ষায় ফের প্রশ্ন ফাঁসের মত জঘন্য অপরাধের সঙ্গে নাম জড়ালো মালদহের। সোমবারের অপরাধে তিন পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল করে পর্ষদ।

Related articles

পুরনিয়োগ দুর্নীতি মামলায় ED দফতরে রথীন 

পাঁচবার তলব এড়িয়ে যাওয়ার পর অবশেষে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ED) দফতরে হাজিরা দিলেন প্রাক্তন খাদ্যমন্ত্রী রথীন ঘোষ (Rathin Ghosh)।...

নিট পরীক্ষার নতুন দিন ঘোষণা NTA-র 

প্রশ্নপত্র ফাঁস বিতর্কে বাতিল হয়ে যাওয়া সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষা নিটের নতুন দিন ঘোষণা করল ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA)।...

আশঙ্কাই সত্যি, দাম বাড়ল পেট্রোল-ডিজেলের 

আমজনতার অস্বস্তি বাড়িয়ে দেশজুড়ে দাম বাড়ল পেট্রোল-ডিজেলের (Petrol Diesel price hike) । দিন কয়েক আগেই জ্বালানি সংকট নিয়ে...

উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সচিব পদ থেকে অপসারিত জ্যোতিপ্রিয় কন্যা

পদত্যাগ করতে চাননি, তাই পদ থেকে সরিয়ে দেওয়া হল। উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের দিনই সংসদের সচিব পদ...