Sunday, March 15, 2026

সাতসকালে চাকা খুলে বিপত্তি! নাগেরবাজারে দুর্ঘটনার কবলে পুলকার, আহত চালক

Date:

Share post:

গাড়ির চাকা খুলে বিপত্তি! সপ্তাহের প্রথম কর্মব্যস্ত দিনেই গাড়ি দুর্ঘটনা দমদমের (Dum Dum)  নাগেরবাজারে (Nagerbazar)। সূত্রের খবর, এদিন সকালের দিকে নাগেরবাজারের ডায়মন্ড প্লাজার (Diamond Plaza) কাছে একটি পুলকারের (Pool Car) চাকা খুলে যায়। এরপরই উল্টে যায় গাড়িটি। মূলত এদিন সকালে পুলকারটি অত্যন্ত দ্রুত গতিতে স্কুলের বাচ্চাদের নেওয়ার জন্য আসছিল। ডায়মন্ড প্লাজার কাছে আসতেই গাড়ির চাকা খুলে যায়। আর তখনই একটি ডাম্পারের পিছনে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মেরে আচমকা উল্টে যায় পুলকারটি। স্থানীয় সূত্রে খবর, এদিন নাগেরবাজার থেকে শ্যামনগরের দিকে যাওয়ার সময় এমন দুর্ঘটনা ঘটে। তবে পুলিশ সূত্রে খবর, গাড়িতে কোনও স্কুল পড়ুয়া না থাকায় বড়সড় বিপদ এড়ানো সম্ভব হয়েছে। কিন্তু দুর্ঘটনার জেরে চালক আহত হয়েছেন বলে খবর। তাঁকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

সোমবার সকালে আচমকা এমন দুর্ঘটনায় নাগেরবাজারের ওই ব্যস্ততম এলাকায় প্রবল যানজটের সৃষ্টি হয়। তবে প্রথমে স্থানীয় এবং পরে পুলিশের চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। কিছুক্ষণ যান চলাচল ব্যহত হওয়ার পর স্বাভাবিক হয় পরিস্থিতি। তবে প্রত্যক্ষদর্শীদের মতে, গাড়িতে স্কুল পড়ুয়ারা থাকলে বড় কোনও বিপদ হয়ে যেতে পারত। তবে চালকের সামান্য চোট লেগেছে। তাঁকে নাগেরবাজারের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে ঘটনার পর গাড়িটিকে আটক করে থানায় নিয়ে যায় নাগেরবাজার থানার পুলিশ। আচমকা কীভাবে গাড়ির চাকা খুলল বা এর পিছনে অন্য কোনও রহস্য আছে কী না তা খতিয়ে দেখা হচ্ছে।

 

 

 

 

 

spot_img

Related articles

নির্বাচন ঘোষণার আগেই রদবদল: রাজ্যের IPS থেকে IC পদে বদল

রাজ্যের পুলিশ (Police) প্রশাসনে ফের বদলির সিদ্ধান্ত নিল নবান্ন (Nabanna)। রাজ্য পুলিশের পাঁচ শীর্ষ আধিকারিক পদে বদল করা...

কেরালমে বিজয়নকে রেখেই প্রার্থী তালিকা বামেদের: কংগ্রেস জোট এখনও অনিশ্চিত!

নির্বাচন নির্ঘণ্ট ঘোষণার পরই প্রথম প্রার্থী তালিকা প্রকাশ কেরালমের বাম নেতৃত্বাধীন এলডিএফ-এর। বিদায়ী মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নকে এখনও নির্বাচনে...

৪ রাজ্য, ১ কেন্দ্রশাসিত অঞ্চলে নির্বাচন নির্ঘণ্ট: ফলাফল ঘোষণা একই দিনে

একটি কেন্দ্র শাসিত অঞ্চলসহ চার রাজ্যে ভোটের নির্ঘন্ট ঘোষণা করল নির্বাচন কমিশন। বাংলায় এবার দুই দফায় (two phases)...

১৭০ দিন পরে ঘরে ফিরলেন সোনম, আবেগঘন পোস্ট স্ত্রী গীতাঞ্জলির

শেষ পর্যন্ত লাদাখের পরিবেশ আন্দোলনকর্মী সোনম ওয়াংচুককে (Sonam Wangchuk) জেলমুক্ত করতে বাধ্য হয়েছে অমিত শাহর দফতর। প্রমাণিত হয়েছে...